# নাম : *ওয়ান ড্রপ ওনলি*
সত্যি সকাল থেকে এক একটি ঢেউ যা আছড়ে পড়ছে! বালু চরে আছড়ে ফেলছে, অসহায় গোপা। এখুনি অফিস, সিঙ্গল মাদার সে। হ্যাঁ ও দেবরাজের কাছে জোর করেই ধ্রু কে চেয়েছিল। তখন পয়ত্রিশ পেরিয়েছে। বিয়ে করার ইচ্ছা ছিল না। নতুন করে কারো জীবনে আবার জুড়তে সে চায়নি। সময় সত্যিই একটুও ছিল না। তবু একটা শিশু মন চাইছিল। তাই ওরা যখন ভ্রুণটি ত্যাগ করবে ভেবেছিল, ওর বন্ধু দেবরাজ ও তার স্ত্রী। ও জোর করে নিজের মধ্যে স্থান দিয়েছে। একটু করে সুখানুভূতি নিয়েছে মাতৃত্বের। দেবরাজের বৌ অসুস্থ ছিল, এখন নেই। দেবরাজ মাঝে সাঝে অনেক খেলনা নিয়ে দেখে যায়। ইতিমধ্যে ওর বিদেশে যাওয়া। ফিরে এসে বাচ্ছার স্কুল সব সামলে একটু থিতু। তবু রোজকার ছোটা তো আছেই। আর ধ্রু র মুখের দিকে চেয়ে সময়ের সমুদ্রে লাফিয়ে পড়েছে সে, একটুও সময় নেই। কার ও জন্যই নেই। দেবরাজ অনেক বলে ব্যর্থ হয়ে আগামী রবিবার বিয়েটা সারছে। কফি আর ল্যাপটপে চোখ রেখে ভাবে.... সত্যি কি একটুও সময় , এক আঁচলা দিতে পারতো না দেবরাজকে! সময় নেই ভাবার..... ধ্রু র ফুটবল সজোরে এসে কফি কাপ চুরমার করেছে। ছুটছে লোপা।।।
©কপিরাইট সর্তাধিকারী শর্মিষ্ঠা ভট্ট।।
বাহ্, খুব সুন্দর হয়েছে
উত্তরমুছুন