শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
ভাগ্যিস তুমি প্রেমিক হওনি ।
বরাবরই ভালোবাসার জন্য একজন আদর্শ প্রেমিক চেয়েছি । কিন্তু তুমি প্রেমিক হয়ে উঠতে পারোনি । তুমি বন্ধু হয়ে আমার হাসির কারণ হয়ে উঠেছ , কিন্তু প্রেমিক হয়ে সবার সামনে আমার উৎকট হাসি বন্ধ করে গম্ভীর থাকতে বলোনি । তুমি শিক্ষক হয়ে আমাকে নিজের লড়াই নিজেই লড়তে শিখিয়েছ , প্রেমিক হয়ে শুধু প্রতিশ্রুতি দিয়ে থেমে যাও নি । তুমি পাহাড়াদারের মতো আমার সম্মান রক্ষা করেছ , প্রেমিক হয়ে স্পর্শ করতে চাওনি কখনো । সঙ্গী হয়ে দুঃখের কারণ খুঁজে তার সমাধান করেছ , প্রেমিক এর মতো খালি সান্তনা দাওনি । বটবৃক্ষ হয়ে আমায় প্রখর রোদ থেকে বাঁচিয়ে রেখেছ , প্রেমিক এর মতো আমাকে তপ্ত রোদে কখনো অপেক্ষা করাও নি । তুমি আমার স্বাধীনতা হয়ে আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছ , প্রেমিক হয়ে আমার পোশাক পড়ার ধরণ নিয়ে প্রশ্ন তোলোনি । তুমি মুক্ত আকাশ হতে পেরেছ , বদ্ধ সোনার খাঁচা হওনি । এখন মনে হয়, ভাগ্যিস তুমি প্রেমিক হওনি । নাহলে হয়তো বুঝতাম না.... ভালোবাসা কাকে বলে ।।প্রেমিক
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস
শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...
-
ঘোষ বুড়ী ©সুদেষ্ণা দত্ত গ্রামের নাম সুন্দরগ্রাম--বাংলা মায়ের কোল ঘেঁষা সুজলা,সুফলা,শান্তির নীড় ঘেরা এক গ্রাম।গ্রামের অধিকাংশ লোকই কৃষি...
-
আমার অকাজের লিস্টি ✍️ ডা: অরুণিমা দাস ২০২৫ এ পড়ে ফেলা বইগুলোর তালিকা তৈরী করেই ফেললাম। ভিন্ন স্বাদের সব বইগুলো। মন ভালো করে দেয়। তালিকা...
-
অণু গল্প ----সাথী হারা। কলমে-- পারমিতা মন্ডল। দীঘার সমুদ্রে একা একা হেঁটে চলেছে সৈকত । এই বালুকাবেলায় , রামধনু রং আকাশের দিকে তাকিয়ে মনটা বড়...
Osadharon 😌😌
উত্তরমুছুনবাহ্! বেশ সুন্দর লিখেছিস। অসাধারণ!👍👍🌹🌹❤️❤️🖋️
উত্তরমুছুনঅপূর্ব
উত্তরমুছুন