বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

সম্পর্কের মধুরতা✍️ ডা:অরুণিমা দাস

 সম্পর্কের মধুরতা
✍️ ডা:অরুণিমা দাস

কথায় আছে লেবু কে বার বার কচলালে লেবু তেঁতো হয়ে যায়। সম্পর্ক অনেকটা সেরকমই, রোজ রোজ কথা বলা, ভাব আদানপ্রদান করলে তিক্ততা আসতেই পারে। মাঝে মাঝেই তাই বিরতি নেওয়া উচিত। এই বিরতি নেওয়া শিখিয়ে যায় সম্পর্কের মাধুর্য্য, মিষ্টতা আর রোজ কথা না বলার পরেও দুটি হৃদয়ের আত্মিক যোগ। মানুষ যে কোনো সময় মন বদলাতে পারে,তাই কাউকেই অভ্যাস করে নেওয়া উচিত নয়। কথা না বলেও নিজেকে মাঝে মাঝে গুরুত্ব দেওয়া উচিত। আজকাল সম্পর্ক গুলো এতটাই ঠুনকো হয়ে গেছে যে সেখানে মান অভিমান,ভালো চাওয়া এসবের দাম নেই সেরকম সেটা বন্ধুত্ব হোক বা আত্মীয়তার বন্ধন হোক। তাই মাঝে মধ্যে দুরত্ব বজায় রাখলে নিজেকে গুরুত্ব দেওয়া হয় যেমন তেমন সম্পর্কের আগল গুলো বেশ মজবুত হয়,চট করে সেটা ভেঙ্গে ফেলা যায় না। সম্পর্কগুলো মূল্যহীন হবার চেয়ে বিরতি দিয়ে সম্পর্ক মূল্যবান হওয়াটা খুব জরুরী।

"দূরত্ব বজায় রেখো মাঝে মাঝে,বাড়ে এতে সম্পর্কের মিষ্টতা
নিজেকে গুরুত্ব দিলে গ্রাস করতে পারবেনা  সম্পর্কহীনতা।।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...