বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

পরিবর্তনের হাওয়া✍️ ডা:অরুণিমা দাস

পরিবর্তনের হাওয়া
✍️ ডা:অরুণিমা দাস 

পরিবর্তনই জীবনের মূলমন্ত্র। পরিবর্তনই সংসারের নিয়ম। থেমে থাকেনি জীবন কারোর জন্য। পরিবর্তন ছাড়া চলা যায়না। একঘেয়ে জীবনের অধ্যায় থেকে মাঝে মাঝেই বের হয়ে কিছু চেঞ্জেস দরকার। কোনো একটা জায়গায় আটকে থাকলে এগোনো যায়না,পরিবর্তন তাই দরকার। এবার সেটা ভালোও হতে পারে, আবার খারাপ ও হতে পারে। ভালো মন্দ যাই আসুক সেটা সাদরে গ্রহন করা উচিত। কিছু ভয়াবহ পরিবর্তন জীবনে চলার পথে চ্যালেঞ্জ স্বরূপ, হুট করে কম সময়ে অনেক বড়ো হয়ে যাওয়া যায়। তারপর ধীরে ধীরে সেটা অভ্যাসে পরিবর্তন হয়। তারপর সেই অভ্যাসে চলতে চলতে পরের পদক্ষেপ হয়তো জীবনে খুশীর দিন নিয়ে আসে,সেই পরিবর্তনের হাওয়ায় মেতে উঠতে গিয়ে পুরনো দুঃখ কষ্ট সব এক নিমেষে ভুলে যাওয়া যাবে। 

পরিবর্তন ছাড়া জীবন অচল হোক সে ভালো বা মন্দ
জীবনের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দাও, মনে না থাকুক কোনো দ্বন্দ্ব। 

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ওয়েলকাম✍️ ডা: অরুণিমা দাস

ওয়েলকাম ✍️ ডা: অরুণিমা দাস সাজগোজ করে সেলফি মোড অন করেছে এমন সময়ে কানে এলো,কিরে গজু! এখনও রেডি হতে পারলিনা? এই তো বিশু স্যার রেডি আমি। আ...