মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

হোলি উৎসব✍️ ডা:অরুণিমা দাস

হোলি উৎসব
✍️ ডা:অরুণিমা দাস

বনেতে লেগেছে রং,গাছে গাছে ভর্তি লাল পলাশ
কোকিলের কুহু সুরে মুখরিত আকাশ বাতাস।

বসন্ত আজি জাগ্রত দ্বারে,তারে সাদরে করি আমন্ত্রণ 
রঙের খেলা শুরু হবে, বাকী যে আর কিছুক্ষন।

লাল নীল সবুজ হলুদ রঙ উড়ছে হাওয়ার সাথে সাথে
জীবনটা থাক রঙিন সবার, সুখী হোক চলার পথে।

মালপোয়া জিলিপি থেকে ঠান্ডাই,করছে পরিতৃপ্ত রসনাকে
রঙ খেলার সাথে চলুক মুখ,হ্যাপি হোলি জানাই সকলকে।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ওয়েলকাম✍️ ডা: অরুণিমা দাস

ওয়েলকাম ✍️ ডা: অরুণিমা দাস সাজগোজ করে সেলফি মোড অন করেছে এমন সময়ে কানে এলো,কিরে গজু! এখনও রেডি হতে পারলিনা? এই তো বিশু স্যার রেডি আমি। আ...