রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
# অনুগল্প : টুসি।। # লেখায় : শর্মিষ্ঠা ভট্ট।।।।।
☘️☘️☘️☘️☘️☘️
অনুগল্প।।
*টুসি*
©শর্মিষ্ঠা ভট্ট
টুসিকে নষ্ট মেয়ে বলে সবাই।শিলিগুড়ির কলোনীতে বড়ো হতে হতে জৈবিক চাহিদাগুলো কেমন যেন গা সওয়া হয়ে গিয়েছিল। এই যেমন বেড়ার ফাঁক বা কাপড়ের দেওয়ালের এপার ওপার রাতে দেখা। অভ্যাস হয়ে গিয়েছিল আগোলহীন উঠানে গামছায় চানটা , এমন ভাবে পথ চলতে সিটি শোনা। দাদা কাকাদের অপরিচিত আদর। মন বলে পদার্থ কি টুসি জানে না, মানে চেতনায় পরত পড়েছে। ওই যাকে মোটা চামড়া বলে।
কলকাতার মোড়ে রমেনের সাথে দেখা হতে সঙ্কুচিত হয়ে ছিল প্রথমে, পরে স্বাভাবিক। অনেক দিনের চা বাগান পাহাড়ি হাওয়া ছোট ঝর্না আর দুপুর মনে পড়ে গেল। রমেনকে অবশেষে বলেই দিল সন্ধ্যায় তার বাসায় রঙিন আড্ডা বসে, পারলে আসতে পারে। সংসারী মানুষকে এসব যায়গায় না এলেই ভালো। এটাও বলতে ভুলল না। বুড়ো বরটাকে সারাতে এটুকুই তার ভাগ্য বলে সে ভেবেনিয়েছে। তবু রমনের পথের দিকে তৃষার্থের মত চেয়ে র ই ল। মনের গভীরে হাতড়ে মরে টুসি আজও। সেই চা বাগান সেই.......
এই চড়া দুপুরে সিনেমা হলের সামনে রঙচঙে জরির স্বল্প মূল্যের শাড়ী পরে খদ্দেরের অপেক্ষায় দাঁড়ানো নষ্ট মেয়েটার মনে মনে একটা গান কেন বাজে! ...... আমার ভেতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।।।
_____________________🪶
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস
শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...
-
ঘোষ বুড়ী ©সুদেষ্ণা দত্ত গ্রামের নাম সুন্দরগ্রাম--বাংলা মায়ের কোল ঘেঁষা সুজলা,সুফলা,শান্তির নীড় ঘেরা এক গ্রাম।গ্রামের অধিকাংশ লোকই কৃষি...
-
আমার অকাজের লিস্টি ✍️ ডা: অরুণিমা দাস ২০২৫ এ পড়ে ফেলা বইগুলোর তালিকা তৈরী করেই ফেললাম। ভিন্ন স্বাদের সব বইগুলো। মন ভালো করে দেয়। তালিকা...
-
অণু গল্প ----সাথী হারা। কলমে-- পারমিতা মন্ডল। দীঘার সমুদ্রে একা একা হেঁটে চলেছে সৈকত । এই বালুকাবেলায় , রামধনু রং আকাশের দিকে তাকিয়ে মনটা বড়...

বেশ চমৎকার! 👍👍👌👌❤❤⚘⚘
উত্তরমুছুনঅজস্র ধন্যবাদ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
উত্তরমুছুনখুব সুন্দর। 💐💐
উত্তরমুছুন