মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

বিষয় - আট লাইনে ছবি কথা


 শিরোনাম - তত্ত্ব কথা
✍️ডা: অরুণিমা দাস


তোড়জোড় চলছে বাড়িতে, বাজছে বিয়ের সানাই
তত্ত্বে এলো বাটা হলুদ,মাখবে যে কনে তাই।

হলুদে রাঙার বেলা এলো,তৈরী কনে হলুদ শাড়ি পরে
মেতে উঠেছে সকলে উলু আর শঙ্খধ্বনির সুরে।

মন দিয়ে দেখে সব,তত্ত্বে আসা মাছ দুইখানি
ভাবে খালি আজ নেই আর ম্যারিনেশনের হয়রানি। 
সেজেছে রুই দুখানি,শাড়ী আর পাঞ্জাবীতে লাগছে তারা অনন্য
শুভ অনুষ্ঠানের প্রতীক হিসেবে থাকতে পেরে  জীবন যে তাদের ধন্য।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

1 টি মন্তব্য:

  1. অসাধারণ। মনে হলো যেনো কিছু অব্যক্ত ভাব রয়েছে এই আট টি লাইনে। ভালো হয়েছে।

    উত্তরমুছুন

ওয়েলকাম✍️ ডা: অরুণিমা দাস

ওয়েলকাম ✍️ ডা: অরুণিমা দাস সাজগোজ করে সেলফি মোড অন করেছে এমন সময়ে কানে এলো,কিরে গজু! এখনও রেডি হতে পারলিনা? এই তো বিশু স্যার রেডি আমি। আ...