মুখোশ
✍️ ডা:অরুণিমা দাস
সময়েই আসল পরিচয় প্রকাশ পায় বন্ধু ও আত্মীয়
দের। সময় সবার মুখোশ খুলে দেয়। আজ যারা হাসিমুখে পাশে বসে কথা বলছে তারাই দুঃসময়ে পাশ কাটিয়ে চলে যায়। আসলে দুনিয়াতে সুবিধাবাদী মানুষের সংখ্যা খুব বেশি, প্রকৃত বন্ধুর খুব অভাব। সেই গুটিকয়েক বন্ধুই আসল সম্পদ। বাকি সব নাম কা ওয়াস্তে বন্ধু,কাজের সময় তাদের আর সন্ধান পাওয়া যায়না। আর বিপদের সময়েই আত্মীয় স্বজন আর বন্ধুদের আসল রূপ বেরিয়ে আসে। তখন অনেক আপনই পর হয়ে যায়, প্রকট হয় তাদের নীচু মানসিকতা। এসব লোকেদের জীবন থেকে ছেঁটে ফেললে অনেক মসৃণ হয় জীবনে চলার পথ। মনে পড়ে যায় রবি ঠাকুরের বাণী 'যদি তোর ডাক শুনে কেউ না আসে,তবে একলা চলো রে'! খারাপ সময় হয়তো কাটিয়ে ওঠা যায় কিন্তু খারাপ সময়ে করা মানুষের খারাপ ব্যবহারগুলো মনে যে ক্ষত সৃষ্টি করে সেগুলো মাঝে মাঝেই মনকে নাড়া দিয়ে যায়। তাই জীবনে কমসংখ্যক আত্মীয় বন্ধু থাক কিন্তু প্রকৃত মানুষ থাক,তারা চিরস্থায়ী হোক।
"দু:সময়ে পরিচয় পাওয়া যায় আত্মীয়স্বজন ও বন্ধু,সবার
বন্ধুর পথ চলতে যারা থাকে পাশে,তারা বড়ই আপনার"।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন