হাতিয়ার হোক মনোবল
✍️ ডা:অরুণিমা দাস
প্রতিবন্ধকতা, যা এগিয়ে যাওয়ার পথে অন্তরায় সেটা হলো মানসিক, যা শারীরিক অক্ষমতার থেকেও বেশী। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও কেউ জয়ের রশি ছুঁতে পারে যদি মানসিক ভাবে দৃঢ় হয়। মন সবকিছুর আধার, চিন্তা হোক বা ইচ্ছাশক্তি হোক। সে যদি সাড়া দেয় যে কোনো কাজই শক্ত নয়, দৃঢ়চেতা মানসিকতা নিয়ে সেই কাজ সুসম্পন্ন করা যায়। দুটো পা না থাকা সত্ত্বেও মাসুদুর রহমান ইংলিশ চ্যানেল পার করেছিলেন শুধু মনের জোরে। কেউ যদি মানসিক ভাবে পিছিয়ে পড়ে তাহলে তাকে এগিয়ে নিয়ে যাওয়া কিছুতেই সম্ভব নয়। জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে, কিন্তু সেগুলো তুরি মেরে উড়িয়ে দিতে পারে একমাত্র মানসিক কাঠিন্য সম্পন্ন মানুষ। মনকে সবসময় চাঙ্গা রাখতে হবে, তাহলেই যে কোনো প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া যাবে। আর ইচ্ছাশক্তি হলো মানসিক ভাবে দৃঢ় থাকার হাতিয়ার। পজিটিভ চিন্তা আর মানসিক কাঠিন্য এই দুইয়ের সম্মিলন শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে হটিয়ে জীবনে জয়ের অন্য এক মাত্রা এনে দেয়।
"জীবন যখন কঠিন হয়ে ওঠে শারীরিক প্রতিবন্ধকতায়, মনটি থাকে যেনো শক্ত
মনের জোরে সব বাঁধা কাটিয়ে উঠে জয়ের রাস্তা হোক পাকাপোক্ত।"
©️ রিজার্ভ ফর অরুণিমা দাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন