বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

আমার অকাজের লিস্টি✍️ ডা: অরুণিমা দাস

আমার অকাজের লিস্টি
✍️ ডা: অরুণিমা দাস

২০২৫ এ পড়ে ফেলা বইগুলোর তালিকা তৈরী করেই ফেললাম। ভিন্ন স্বাদের সব বইগুলো। মন ভালো করে দেয়।

তালিকা নিম্নরূপ -

অতঃপর মরিসাকি বইঘরের দিনগুলি - সাতোশি ইয়াগিসাওয়া
আরক্ত ভৈরব - হিমি মিত্র রায়
কে সেই হত্যাকারী - মহুয়া ঘোষ
কালিগুণীন ও বজ্রসিন্দুক রহস্য - সৌমিক দে
কামোগাওয়া রেস্তোরায় আপনাকে স্বাগতম - হিসাশি কাশিওয়াই
একডজন পৌরাণিক - সমুদ্র বসু
হাসতে হাসতে খুন - পূর্ণেন্দু পত্রী
কুসুমপুরে কিডন্যাপ - সুমন্ত কুমার বন্দ্যোপাধ্যায়
গোয়েন্দা শিখা - প্রভাবতী দেবী সরস্বতী
দধীচি - তমোঘ্ন নস্কর
ফারাওয়ের অভিশাপ - নন্দিতা মুখোপাধ্যায়
চতুষ্পাঠী - স্বপ্নময় চক্রবর্তী
বিষ্ণুলোকে সন্ধ্যা নামে - হিমাদ্রী কিশোর দাশগুপ্ত
কপিলাবস্তুর কলস - প্রীতম বসু
রামায়ণ রহস্য - সিজার বাগচী
চিলেকোঠার ঘর - রাস্কিন বন্ড

এছাড়াও রয়েছে পূজাবার্ষিকি - সর্বভূতেষু,
মাসিক পত্রিকা,কিছু অর্ধসমাপ্ত বই। আগামীতে আরো পড়ার ইচ্ছে রইলো।


সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

শিরোনাম - প্রাপ্য✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - প্রাপ্য
✍️ ডা: অরুণিমা দাস

সারাদিনের কাজের শেষে যখন ক্লান্ত হয়ে পড়ি তখন মনে পড়ে আরে!মূল্যবান মানুষকেই তো সময় দেওয়া হলোনা। দৌড়ঝাঁপ,ওটি,রাউন্ড,
পেশেন্ট পার্টি মিট এতকিছুর পরেও কিছু সময় তো নিজেকেও দেওয়া দরকারী। তখন খুলে ফেলি ডায়েরীর পাতা,লেখা হয় দিনলিপি। আয়নার সামনে দাড়িয়ে তাই খানিক কথা বলি নিজের সাথে,এর চেয়ে ভালো সঙ্গী কেউ যে হতেই পারেনা। আত্মোপলদ্ধির খুব দরকার যে,নাহলে নিজের ভুলত্রুটি গুলো সংশোধন করার সুযোগ হারিয়ে ফেলবো। তাই চ্যালেঞ্জ হওয়া উচিত নিজের সাথে,নিজেকে আরও উন্নত করতে হবে,কারোর থেকে এগিয়ে বা কাউকে ঠকিয়ে নয়,নিজের বর্তমান অবস্থার থেকে আরো উন্নতির পথে নিয়ে যেতে হবে নিজেকে। নিজেকে ভালো রাখতে না পারলে অন্যদেরও ভালো রাখা যায়না। এভাবেই প্রাপ্য সময় নিজেকে দিয়ে কিছু অসমাপ্ত গল্প লেখা হবে,রোজকার মতন। 

"কলমের কালি খানিক হলেও বাঁচিয়ে রেখো
রঙিন খামে আপনার ঠিকানায় চিঠি লিখো।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

শিরোনাম - অপরিবর্তিত✍️ ডা: অরুণিমা দাস



 শিরোনাম - অপরিবর্তিত
✍️ ডা: অরুণিমা দাস

জীবনে চলার পথে নানা রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় সকলকেই। সেটা মেনে নিতে গিয়ে নিজের পরিবর্তন করা যাবেনা কোনোদিন। কোনকিছুর বিনিময়ে নিজের সোজা মেরুদন্ডকে নত হতে দেওয়া যাবেনা। এসবের জন্য অনেক কথায় শুনতে হতে পারে কিন্তু অবিচল থাকতে হবে নিজেকে। একটা প্রিন্সিপাল থাকা উচিত জীবনে, যেটা কোনোদিন পরিবর্তন হবেনা। রোজকার জীবনে এরকম অনেক ঘটনা ঘটছে সেটা কাজের জায়গায় হোক বা একান্ত নিজস্ব হোক,তাতে নিজের ব্যবহার পরিচয় কোনোটা পরিবর্তন করার প্রয়োজন হয়না। সবশেষে নিজের কাছে সৎ থাকাটা খুব জরুরী,যাতে দর্পণে নিজের প্রতিবিম্ব দেখে নিজেকে চমকে উঠতে না হয়। 

"স্বচ্ছ থেকো নিজের কাছে,কোনো পরিবর্তন যেনো না হোক
সমুখ পানে এগিয়ে চলো,তবেই হবে তুমি সঠিক পথ প্রদর্শক!"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

শিরোনাম - আঁধারনাশিনী✍️ডা: অরুণিমা দাস

শিরোনাম - আঁধারনাশিনী
✍️ডা: অরুণিমা দাস

পুরোদমে চলছে প্রস্তুতি,আর ব্যাগ গোছানোতে ব্যস্ত শ্যামা। মহাদেব এসে বলছেন কিগো হলো? বলি আমার বাঘছালগুলো নিয়েছো তো?
- হ্যা গো নিয়েছি।
- কতগুলো এক্সট্রা নিয়ে নিও। তোমার ঐ বুকের ওপর আলতা পায়ে দাঁড়ানোর জন্য আমার পোশাকগুলো রেঙে ওঠে। বাঘছাল ছাড়া অন্য পোশাক ঠিক পোষায় না আমার।
- আমি তো ইচ্ছে করে দাঁড়াইনা বাপু। সে তো অনেক যুগ আগের গল্প,লোডশেডিং হয়ে গেছিলো তাই ভুল করে তোমার ওপরে দাঁড়িয়ে পড়েছিলাম। আলো আসাতে লজ্জায় আমার জিভ কাটা যায় আর কি! এই গল্পই তো বহুবছর ধরে চলে আসছে।
- আমার ওপরে তোমার অধিকার,মুণ্ড থেকে মন সবখানেতে  তুমি বিরাজমান শ্যামা।
গণেশের প্রবেশ,
ও মাম্মা! দেখোনা দিদিরা বলছে এবারে তোমরা দুজনে যাবে,আমায় নিয়ে যাবেনা। কেনো গো? আমিও যাবো।
-না গনু সোনা,এবারে তুমি নয়। পরের বছর আবার যেও।
-কেনো মাম্মা?
এই গনু কথা শুনতে হয় বড়োদের,মহাদেব বললেন। তুমি কদিন আগেই ঘুরে এসেছো আর নয়। এবার তোমরা চার ভাইবোন বাড়ী সামলে রাখবে। আমি আর মাম্মা ঘুরে আসবো। অনেক লাড্ডু মিষ্টি আনবো তোমার জন্য। এখন যাও,আমরা একটু প্যাকিং করে নিই।
মুখ গোমড়া করে গনু চলে গেলো দিদিদের কাছে।
-চলো গিন্নী সব গুছিয়ে নাও। তোমার জন্য একটু সাজগোজের জিনিস এনেছি।
-দূর আমি কালো,সাজ কি আমায় মানায়?
কি যে বলো? ওই কালো রূপেই মজেছি আমি। রূপ দিয়ে কি হয় বলো? গুণটাই আসল।
-তাও তো ছেলেরা ফর্সা মেয়ে খোঁজে।
-মন কালো না হলেই হবে গিন্নী।
-তবে আমায় বরং আত্মরক্ষার অস্ত্র দিয়ো কিছু। ওখানে যা অবস্থা কসমেটিকসের চেয়ে লড়াইয়ের কসরত শিখে নেওয়াটা বেটার।
-তা ঠিক গিন্নী।
-দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার প্যাকিং কমপ্লিট। এরপর বেরোবার পালা।
চলো সব প্যান্ডেল সেজে উঠেছে। আলোর মেলা চারিদিকে। তোমার পুজোয় সব আঁধার কেটে আলোর দিশা দেখুক সবাই। সকল কষ্ট ঘুচুক সবার।
সকলকে জানাই শ্যামাপুজো ও দীপাবলির শুভেচ্ছা। আলোর জোয়ারে ভেসে উঠেছে শহর, আমরাও সামিল হই এই আনন্দঘন মুহূর্তে।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস



সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

শিরোনাম - নাড়ু কাহিনী✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - নাড়ু কাহিনী
✍️ ডা: অরুণিমা দাস

ও দেবী! চলো তাড়াতাড়ি। পুজো শুরু হয়ে যাবে তো! পেচুটা তাগাদা দিচ্ছে লক্ষী দেবীকে। 
-দাড়া আগে বাক্স প্যাটরা গুলো দেখে নিই ভালো করে। রেইনকোট নিয়েছি আবার ছাতা নিয়েছি। একদিকে বৃষ্টিতে খারাপ অবস্থা আরেকদিকে কেউ নেচে গেয়ে বেড়াচ্ছে। 
-হ্যা দেবী! ইউনিটি ইন ডাইভারসিটি একদম জ্বাজ্জল্য প্রমাণ দেখছি। চলো এগোই। 
লক্ষীদেবীর হাত ধরে পেচু সব ঘরে ঘরে যেতে লাগলো। সব জায়গায় আয়োজন দেখে পেচুর তো জিভে জল এসে যাচ্ছে। লক্ষী দেবী বললেন আড়ম্বর দেখিসনা পেচু! দেখ যেসব জায়গায় সারল্যের ছোঁয়া সেখানে অনাড়ম্বর ভাবে আয়োজন সেখানে কি তারা মন থেকে ডাকছে না? সবাই ডাকছে, কেউ ভালোবেসে ডাকছে তো কেউ বাহ্যিক আড়ম্বর দেখাতে ব্যস্ত। বেশী খাওয়াদাওয়া করিসনা,রাত জাগতে হবে আবার!
পুজোর শেষে,
হ্যা রে পেচু নাড়ু তো অনেকগুলো ছিলো রে! কম হলো কি করে? তোকে না বলেছি বেশী মিষ্টি খাবিনা! দাঁত খারাপ হলে তোকে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে পারবোনা বাপু। আমার অনেক কাজ আছে পেচু। বাড়ী ফিরলে পড়তে বসতে হবে,সরু দিদি বকবে নয়তো। 
- না দেবী! আমি বেশি নাড়ু খাইনি গো। সত্যি বলছি।
- তাহলে গেলো কোথায়? কিছু নাড়ু আমি ভাই আর দিদিদের জন্য এক্সট্রা নিয়ে যেতাম। 
- দেখো না থালাতে আছে আরো,নিয়ে নাও। 
- দেখি তোর পেছনে! কি লুকোচ্ছিস রে? 
- কই দেবী? কিছু না তো?
- কিছু না বললেই হবে? দেখি দেখা। 
আরে একটা প্যাকেট! খোল দেখি। 
- তেমন কিছু নয় দেবী। কয়েকটা নাড়ু নিয়েছি এক্সট্রা আর সাথে একটু মুড়কি। 
- কার জন্য শুনি একটু? 
- আমার পেচির জন্য নিয়েছি একটু। তবে হ্যা তোমার ভাগ থেকে নয় পুরোটা। কিছুটা আমার ভাগের আর কিছুটা তোমার ভাগের থেকে নিয়েছি। 
- বুঝেছি। তোদের ভালোবাসা এরম অটুট থাকুক। 
তোমাদের দেখেই তো শিখছি দেবী। লক্ষী নারায়ণ হলেন আমার আইডল। 
- হয়েছে অনেক ভালো ভালো কথা বলেছো! রাত জেগেছো, গিয়ে ঘুমোতে হবে এবার। চলো আসি আমরা। তোমার পেচি অপেক্ষা করে আছে তোমার জন্য। 
- হ্যা চলো। এই দিনের জন্য আবার এক বছরের অপেক্ষা করতে হবে।

কোজাগরী লক্ষী পুজোর শুভেচ্ছা জানাই সকলকে। সকলের মঙ্গল হোক,ভাবনাচিন্তা সমৃদ্ধ হোক।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

শিরোনাম - প্ল্যান অফ পুজো✍️ডা: অরুণিমা দাস

শিরোনাম - প্ল্যান অফ পুজো
✍️ডা: অরুণিমা দাস

অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে লো টোনে মিউজিক প্লেয়ার চালিয়ে দিলো বিশাল। একটু পরেই কাজ নিয়ে বসতে হবে ল্যাপটপে। এবারের টার্গেট কমপ্লিট না করতে পারলে পুজোতে ছুটি দেবেননা বস বলেই দিয়েছেন। তাই একটু স্ট্রেসেই আছে বিশাল। এক কাপ কফি নিয়ে সোফায় হেলান দিয়ে বসলো বিশাল। কিছুক্ষণের মধ্যেই মোবাইলটা বেজে উঠলো। বসের ফোন ভেবে তাড়াতাড়ি রিসিভ করতে গিয়ে দেখে স্ক্রীনে ভাসছে অঙ্কুরের নাম! ফোনটা ধরতেই ওপাশ থেকে আওয়াজ এলো করে বিশু কি খবর তোর?এখন তো তোর পাত্তা পাওয়াই মুশকিল।
- আর পাত্তা? বস যা টার্গেট দিয়েছে খুব চাপে আছি রে! কমপ্লিট করতে না পারলে পুজোতে নো ছুটি। সেই জন্য ঘাড় গুঁজে ল্যাপটপের সামনে বসে আছি সারাদিন। তোর খবর বল অঙ্কু।
- আমার আবার কি খবর? তোর তো ওয়ার্ক ফ্রম হোম আর আমার ওয়ার্ক আউট অফ হোম। পুজোতেও ডিউটি বাড়বে,আমি জুনিয়র মোস্ট বলে পুজোর চারদিনে দুদিন তো ডিউটি দেবেই। আর তখন পেশেন্ট লোড ও বাড়বে,কি যে করবো জানিনা!
- কি আর করবি? পেশেন্ট দেখবি অফলাইনে আর অনলাইনে দেখবি ঠাকুর।
অঙ্কুর হেসে ফেললো। তারপর বললো,
- ছাড় তো এসব! পুজো প্ল্যান কিছু করেছিস?
বিশাল - প্ল্যান? ধুর ওসব করে কি করবো বল তো? বস ছাড়বে কিনা তার ঠিক নেই।
অঙ্কুর - এক কাজ করি চল,আমরা বরং এবারে একটা ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করি। একটু অন্যরকম হবে। বেশ নাটক,নাচ গান,আবৃত্তি আর খাওয়াদাওয়া থাকবে। কোথাও যখন সেরকম বেরোতে পারবনা তখন বাড়ীতেই কিছু হোক।
বিশাল - আইডিয়াটা মন্দ নয় বুঝলি! আমার বাড়ির বৈঠক খানাতে একটা ছোট্ট আয়োজন হতেই পারে। ডিউটি শেষ করে রাতের বেলা না হয় আয়োজন হবে।
অঙ্কুর - ছোটবেলাতে পুজোর আগে যেমন কদিন স্কুলে প্রোগ্রাম হতো সেটা মাথায় রেখেই কিছু ভাবি বুঝলি!
বিশাল - হ্যা ভাব সেরকম কিছুই। আর হয়তো ম্যাক্স ১০ মিনিট আমি কথা বলতে পারবো। তারপর আবার ল্যাপটপে বসতে হবে।
অঙ্কুর - একটা ভালো নাটক ভেবেছি,'চোখে আঙুল দাদা!' আমাদের স্কুলের গ্রুপে দিয়ে দেবো। আরো কিছুক্ষন নিশ্চয়ই রাজী হবে। বেশ একটা মজার পরিবেশ তৈরি হবে।
বিশাল - হ্যা তাই কর। আর যারা নাটকে অভিনয় করবেনা তারা গান বা আবৃত্তি করতে পারবে। পুজোতে বেরোতে না পারলেও মনমরা হয়ে থাকবোনা কেউ।
অঙ্কুর - ঠিক বলেছিস। ওই জন্য এখন থেকে প্ল্যান করা শুরু করলাম। আর পুজোতে ট্রিপ যেটা আমরা প্ল্যান করেছিলাম আগে ওটা না হয় পুজোর পরে টার্গেট ফুলফিল হলে ডিসেম্বরে করা যাবে।
বিশাল - এখন যা মার্কেট,আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগে সবাই রিপ্লেসেবল। তাই বসের দেওয়া টার্গেট যেমন করেই হোক কমপ্লিট করে আমায় দুটো দিন পুজোতে ম্যানেজ করতে হবে। সাথে নাটকের জন্য রিহার্সালও আছে।
অঙ্কুর - হ্যা ওই শনি বা রবিবার করে রিহার্সাল করতে হবে। আর তো সময় পাবোনা অন্যদিন গুলো। তাও আমার রোববার রোটেশন ডিউটি পড়ে গেলে মুশকিল।
বিশাল - দেখ যেটুকু বুঝলাম ওই সাংস্কৃতিক অনুষ্ঠান আর গেট টুগেদার ওটাই পুজোতে আমাদের আসল প্ল্যান। এর মধ্যে দিয়েই আমরা নিজেদের খুশী রাখবো। মা দুর্গা আসছেন বলে কথা! মন খারাপের কোনো অবকাশ নেই। প্যান্ডেল হপিং করতে না পারলেও অনলাইন শপিং আর টিভিতে ঠাকুর দেখতে কোনো বাধা তো নেই।
অঙ্কুর - একদম। বাড়ী বসে ঠাকুর দেখার মধ্যেও আনন্দ আছে। আশীর্বাদ নিশ্চই কম কিছু পাবোনা এতে। আর রোগী সেবা মানেই ঈশ্বর সেবা।
বিশাল - যান্ত্রিক জীবন থেকে একটু সরে গিয়ে যেটুকু আনন্দ ভাগ করে নিতে পারবো সেটাই অনেক। এই বছর টার্গেট ফিল করে কে বলতে পারে পরের বছর হয়তো চারদিনই ছুটি পেলাম।
কাজের মধ্যে দিয়েই নয় এই বছর ঈশ্বর কৃপা লাভ করবো।
অঙ্কুর - নে তোর দশ মিনিট প্রায় শেষ হয়ে এলো। মন দিয়ে কাজ কর। ইনিশিয়াল প্ল্যান তো হলো, বাকিটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট হবে সময় মতন।
বিশাল - হ্যা,এখন ফোনটা রাখি। কাজ নিয়ে বসি। দেখি কতদূর এগোতে পারি। ভালো থাকিস। তোর সাথে কথা বলে মনটা ভালো হয়ে গেলো। একরাশ ভালোলাগা জন্ম নিলো। আশা রাখি প্ল্যানমাফিক অনুষ্ঠানটা ভালোই হবে।
অঙ্কুর - চল বাই,পরে আবার কথা হবে।

কর্মব্যস্ততা আর চাপের মাঝেও দুই বন্ধু যে প্ল্যান করলো পুজোর জন্য সেটা যেনো সাকসেসফুল হয় তার জন্য শুভকামনা রইলো।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস




রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

সূচনা✍️ ডা: অরুণিমা দাস

সূচনা
✍️ ডা: অরুণিমা দাস

কাল সারারাত ডিউটি করার পর,সকালে ভাবলাম একটু মহালয়া শুনবো। কিন্তু ঘুমের জন্য শোনা হলো না। ২-৩ ঘন্টা ঘুমের পর সকালে আবার একটা কেস উঠলো। ওটিতে স্যার মহালয়ার গান চালিয়েছিলেন। বেশ একটা অন্যরকম অনুভূতি। তার মধ্যেই একটা সিজার হলো। স্যার হেসে জিজ্ঞেস করলেন কি হয়েছে? দুর্গা না মহিষাসুর? হেসে বললাম দুর্গা,কিন্তু!
-কিন্তু কি রে?
- স্যার বাচ্চাটার ক্লেফট লিপ আর প্যালেট আছে। সত্যিই দুর্গা,ওকে এরপর কতগুলো অপারেশনের মধ্যে দিয়ে যেতে হবে কাটা তালু আর কাটা ঠোঁট ঠিক করতে। তবুও পূণ্য লগ্নে জন্মেছে মেয়েটা! সবাই বলছে ঠিক লড়বে কিন্তু ওর মায়ের মন খারাপ কারণ প্রথম সন্তান মেয়ে আবার দ্বিতীয় সন্তানও মেয়ে তাও আবার একটু ত্রুটিপূর্ণ। বোঝানো হলো ছেলে মেয়ে সবাই সমান মন খারাপ কোরোনা তাও এরকম দিনে। বাচ্চাটাকে নবজাতক বিভাগে পাঠিয়ে ওটি শেষে সবাই ফিরলাম যে যার মতো,বুঝলাম  দেবীপক্ষের সূচনা বোধহয় এভাবেও হয়। ভালো থাকুক বাচ্চাটা,বড়ো হোক নিজের জীবনীশক্তি দিয়ে লড়াই করে।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

 

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

শিরোনাম - বসু কথা✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - বসু কথা
✍️ ডা: অরুণিমা দাস

রাজনারায়ণ বসু সম্পর্কে লিখতে গেলে ওনার একটা কথা খুব মনে পড়ে। ওনার অনেক উক্তির মধ্যে একটি ছিলো 'আমার মতে ছাত্রদের নীতিশিক্ষা না হলে কোনো শিক্ষাই হলোনা।' ছাএদরদী এই মহামানব উত্তর চব্বিশ পরগনা জেলার বড়াল গ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতায় এক স্কুলে পড়াশোনা করার পর শিক্ষকতা শুরু করেন। কিছুসময় মেদিনীপুরে কলিজিয়েট স্কুলে হেডমাস্টার পদে আসীন ছিলেন। মেদিনীপুরে তিনি নারীশিক্ষার প্রচলন করেন। মেদিনীপুরে একটি লাইব্রেরীও চালু করেছিলেন যা আজ ঋষি রাজনারায়ণ বসু স্মৃতি পাঠাগার নামে পরিচিত। ব্রাহ্মধর্ম প্রচারে সর্বাগ্রে ছিলেন তিনি। তিনি যেমন ঋষি অরবিন্দের মাতামহ ছিলেন তেমনি ব্রাহ্মধর্ম সমর্থনের কারণে তাঁকে 'ভারতীয় জাতীয়তাবাদের পিতামহ' উপাধি দেওয়া হয়। 'তত্ত্ববোধীনি' পত্রিকায় নিয়মিত লেখালিখি করতেন। দীর্ঘসময় শিক্ষকতা করার পর তিনি অবসর নেন এবং জীবনের বাকি দিনগুলো তিনি দেওঘরে কাটিয়েছিলেন। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান আর অসামান্য গুণের জন্য মানব হৃদয়ে ও ইতিহাসের পাতায় আজও তিনি অমলিন। 

"পুঁথিগত শিক্ষার চেয়েও নৈতিক শিক্ষা ছাত্রদের খুব প্রয়োজন
যাঁর এই চিন্তাধারা তাঁকে নিয়েই আজ 'বসু কথা' করি নিবেদন।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

শিরোনাম - স্ট্র্যাটেজি✍️ ডা:অরুণিমা দাস

 শিরোনাম - স্ট্র্যাটেজি
✍️ ডা:অরুণিমা দাস

ও বিশুদা কি করছো গো? তৈরি হবেনা? আজ যেতে হবে তো। হাতিবাবু এসে জিজ্ঞেস করলো। এই জিনিসপত্র গুলো গোছালাম। ভালো কিছু ইয়ার প্যাড নিলাম বুঝলি হাতিশ্বর। আমার ভক্ত দের ওই সিসে কি উম্র আর সাত সমুন্দর শুনে কান ঝালাপালা হয়ে যায়। সাথে কিছু এক্সট্রা হাতুড়ি নিলাম বুঝলি। হাতুড়ি কেনো গো? হাতিবাবু একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো। আর কেনো? তোকে মারবোনা চাপ নিসনা। যখনি ওই প্যান্ডেলে বাবুরা আকন্ঠ সুরাপান করে উদ্দাম নৃত্য করতে করতে বিশ্বকর্মা মাইকি জয় বলবে তখনি একটা হাতুড়ি দিয়ে ঠোক্কর দেবো মাথায়। বাবুরা ওসব খেয়ে নাচবেন আবার পরে গাড়ি চালিয়ে এক্সিডেন্ট করবেন আর ভিড় জমাবেন হাসপাতালের ইমারজেন্সিতে,অভব্য আচরণ করবেন সেটি হতে দেবোনা। যারা ডিউটি করে ওখানে,কোনোদিন মুখ ফুটে কিছু বলেনা। কিন্তু সারারাত এই মাতাল গুলোর বাঁদরামি সহ্য করতে করতে কাহিল হয়ে পড়ে। এই স্টিচ করছে তো এই ইনজেকশন দিতে হচ্ছে। তারাও তো মানুষ। আর যা সম্মান তাদের দেওয়া হয় সবই তো দেখছিস হাতিশ্বর। আর কি বলবো তোকে নতুন করে?
কিন্তু তা বলে তোমার পুজোতে ওরা একটু হাসি মজা করবেনা বিশুদা? 
-কেনো করবেনা? নিশ্চয়ই করবে। এই জন্যই তোর মাথায় মোটা বুদ্ধি। মজা আনন্দ সব করবে কিন্তু সেটা আনলিমিটেড নয়,আর পাগলামি করে নয়। যাতে সবার ক্ষতি না হয় সেরকম ভাবে আনন্দ উল্লাস করবে। 
- ওহ বুঝলাম। 
- কত রকম আনন্দ আছে। ঘুড়ি ওড়াবে, মিষ্টি খাবে,খিচুড়ি খাবে। গান করবে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। এতে তো কারোর ক্ষতি হচ্ছে না। 
ওই উঁচু ডেসিবেল এর গান আর গলা ভর্তি পান করে বাইক চেপে,হাতির পিঠে চেপেছি ভাবা এসব বন্ধ করতে হবে। নয়তো হাতুড়ির ঘা খেতে হবে। প্রতিবার ওদের গানের ঠেলায় কান প্রাণ সব যা অত্যাচার সহ্য করে সেটা এইবার মানবোনা। অনেক হয়েছে। চল এবার। নে তোর সানগ্লাস। রোদে ঘুরবি চোখ খারাপ যাতে না হয় তাই দিলাম। সত্যি বিশুদা,কত ভালো তুমি। আমার কথা কত ভাবো। আমি সবার কথাই ভাবি তাই দেখছিস না কত পন্থা অবলম্বন করেছি এবার। নাও নাও ওঠো আমার পিঠে। তাড়াতাড়ি বেরোই, অনেকটাই যেতে হবে। হ্যা চল,ভালো ভাবে ঘুরে আসি। 
আসছেন ওনারা, আপনারা সবাই তৈরি তো? জয় বিশ্বকর্মা দেবের জয়। সকলের মঙ্গল হোক। 

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

আমার ডায়েরি✍️ ডা: অরুণিমা দাস

আমার ডায়েরি
✍️ ডা: অরুণিমা দাস

সারাদিনের কাজের শেষে ডায়েরী লেখা অভ্যেস রিনির। ডিনার করে ডায়েরী টা খুলে বসলো ও। পাতা গুলো উল্টোতে গিয়ে একটা পাতায় গিয়ে চোখ আটকে গেলো ওর। ওর কলেজ জীবনের কিছু কথা নিয়ে লেখা ছিল।
পড়তে শুরু করলো ও। লেখা রয়েছে,
আশা করি তোমরা সকলে ভালো আছো। একসময় আমাদের চার জনের একটা দল ছিল। কলেজে পড়তে এসে তোমাদেরকে পেয়ে নিজেকে খুব লাকি ভেবেছিলাম। ভেবেছিলাম তিনটে বছর খুব আনন্দে কাটবে। কিন্তু মাস তিনেক পর বুঝতে পারলাম ভাবনা সব ভুল ছিল। তোমাদের ব্যবহারে নিজেকে খুব এলোমেলো লাগছিলো। তোমাদের মতো অতটা আধুনিক হতে পারিনি, না পোশাকে, না খাওয়াদাওয়া আর পানে। একটু একটু করে দূরে সরিয়ে দিচ্ছিলে আমায়। কোথাও খেতে বা ঘুরতে গেলে আমাকে আলাদা করে দিয়ে অনুভব করাতে বাধ্য করলে যে আমি ভিন্ন। বুঝতে পেরেছিলাম, আসতে আসতে সরে এলাম। কলমকে নিজের বন্ধু করলাম। দু একটা লেখা যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতাম, হাসতে তোমরা। উল্টোপাল্টা মন্তব্যও করতে। কিন্তু দমে যাইনি আমি। হয়তো খুব ভালো লিখি না কিন্তু কলমকে বন্ধু করে খুব শান্তিতে আছি। আজও তোমাদের সাথে দেখা হলে হাসিমুখে কুশল বিনিময় করি। এটা আমার মা বাবার শেখানো আর আমি এটাকে ভদ্রতা বলে মনে করি । আজ তোমরা আমায় না ডাকলেও আর দুঃখ হয়না। নিজের জগতে আমি বেশ ভালো আছি। তোমাদের নেগেটিভ কথা আমার মধ্যে অনেক পজিটিভিটির সঞ্চার করেছে। তার জন্য আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। তোমরা তোমাদের মত করে ভালো থেকো ত্রয়ী। ঈশ্বরের কাছে তোমাদের সার্বিক মঙ্গল কামনা করি।
পুরোটা পড়ার পর চোখের কোলটা ভিজে এলো ওর। সত্যি এখন অনেক বেশী ভালো আছে ও। নিত্য দিনের অসম্মান হজম করার চেয়ে কলমের সাথে বন্ধুত্ব করে খুব শান্তিতে আছে ও। চিৎকার গুলো কলম দিয়ে বেরিয়ে যায় সহজেই। কষ্ট সব ধুয়ে মুছে যায় কালির স্রোতে। বুক ভরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রিনি। এরকম শান্তির জীবন যাপনের চেয়ে বড় কিছু হতে পারেনা। লোক দেখানো বন্ধুত্বের থেকে নিজেই নিজের বন্ধু হওয়া অনেক ভালো।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

                                          


আমার ডায়েরি✍️ ডা: অরুণিমা দাস

আমার ডায়েরি
✍️ ডা: অরুণিমা দাস

সারাদিনের কাজের শেষে ডায়েরী লেখা অভ্যেস রিনির। ডিনার করে ডায়েরী টা খুলে বসলো ও। পাতা গুলো উল্টোতে গিয়ে একটা পাতায় গিয়ে চোখ আটকে গেলো ওর। ওর কলেজ জীবনের কিছু কথা নিয়ে লেখা ছিল।
পড়তে শুরু করলো ও। লেখা রয়েছে,
আশা করি তোমরা সকলে ভালো আছো। একসময় আমাদের চার জনের একটা দল ছিল। কলেজে পড়তে এসে তোমাদেরকে পেয়ে নিজেকে খুব লাকি ভেবেছিলাম। ভেবেছিলাম তিনটে বছর খুব আনন্দে কাটবে। কিন্তু মাস তিনেক পর বুঝতে পারলাম ভাবনা সব ভুল ছিল। তোমাদের ব্যবহারে নিজেকে খুব এলোমেলো লাগছিলো। তোমাদের মতো অতটা আধুনিক হতে পারিনি, না পোশাকে, না খাওয়াদাওয়া আর পানে। একটু একটু করে দূরে সরিয়ে দিচ্ছিলে আমায়। কোথাও খেতে বা ঘুরতে গেলে আমাকে আলাদা করে দিয়ে অনুভব করাতে বাধ্য করলে যে আমি ভিন্ন। বুঝতে পেরেছিলাম, আসতে আসতে সরে এলাম। কলমকে নিজের বন্ধু করলাম। দু একটা লেখা যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতাম, হাসতে তোমরা। উল্টোপাল্টা মন্তব্যও করতে। কিন্তু দমে যাইনি আমি। হয়তো খুব ভালো লিখি না কিন্তু কলমকে বন্ধু করে খুব শান্তিতে আছি। আজও তোমাদের সাথে দেখা হলে হাসিমুখে কুশল বিনিময় করি। এটা আমার মা বাবার শেখানো আর আমি এটাকে ভদ্রতা বলে মনে করি । আজ তোমরা আমায় না ডাকলেও আর দুঃখ হয়না। নিজের জগতে আমি বেশ ভালো আছি। তোমাদের নেগেটিভ কথা আমার মধ্যে অনেক পজিটিভিটির সঞ্চার করেছে। তার জন্য আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। তোমরা তোমাদের মত করে ভালো থেকো ত্রয়ী। ঈশ্বরের কাছে তোমাদের সার্বিক মঙ্গল কামনা করি।
পুরোটা পড়ার পর চোখের কোলটা ভিজে এলো ওর। সত্যি এখন অনেক বেশী ভালো আছে ও। নিত্য দিনের অসম্মান হজম করার চেয়ে কলমের সাথে বন্ধুত্ব করে খুব শান্তিতে আছে ও। চিৎকার গুলো কলম দিয়ে বেরিয়ে যায় সহজেই। কষ্ট সব ধুয়ে মুছে যায় কালির স্রোতে। বুক ভরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রিনি। এরকম শান্তির জীবন যাপনের চেয়ে বড় কিছু হতে পারেনা। লোক দেখানো বন্ধুত্বের থেকে নিজেই নিজের বন্ধু হওয়া অনেক ভালো।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

                                          


সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

পাঠ প্রতিক্রিয়া বইয়ের নাম - কপিলাবস্তুর কলসলেখক - প্রীতম বসু ✍️ ডা: অরুণিমা দাস

পাঠ প্রতিক্রিয়া 
বইয়ের নাম - কপিলাবস্তুর কলস
লেখক - প্রীতম বসু 
✍️ ডা: অরুণিমা দাস 


বেশ কিছু মাস আগে পড়েছিলাম হিমাদ্রী কিশোর দাশগুপ্তের লেখা বিষ্ণুলোকে সন্ধ্যা নামে বইটি। অসম্ভব ভালো লেগেছিল বইটি যার জন্য ভাতঘুম কেও অগ্রাহ্য করেছিলাম। তেমনি আজ রাতের ঘুম কে অগ্রাহ্য করে পড়ে শেষ করলাম কপিলাবস্তুর কলস বইটি। ৪০০ পাতার বইটিতে ছত্রে ছত্রে রয়েছে থ্রিলারের ছোঁয়া। বিষয়বস্তু বুদ্ধদেবের পবিত্র অস্থি নিয়ে। সেই অস্থি নিয়ে বেআইনি ব্যবসার জন্য কত লোকে কতরকম প্ল্যান করেছিল। উদ্দেশ্য ছিলো মুনাফা লোটার। কিন্তু কপিলাবস্তু নেপাল না ভারতের এই দ্বন্দ্বে ইউ এন নিউইয়র্কে যে বিতর্ক সভা অনুষ্ঠিত হবার ঘোষণা হয় সেই সভাতে আসার জন্য ড: উইকিস এর ছাত্রী রিধিমা যে তথ্যগুলো সংগ্রহ করে তাতে বোঝা যায় পিতরাওয়া তে পাওয়া অস্থি কপিলাবস্তুর নয়। আর এটা সত্যি প্রমাণ করতে গিয়ে খুন হন ড উইকিস ও তার সহকারী ড হফম্যান আর প্রফেসর রিচার্ড। আসল কলসের সন্ধান দিয়ে গেছিলেন রিধিমার দাদা ড: সিদ্ধার্থ বোস তাঁর লেখা ডায়েরীতে, আসল কলসের উদ্ধারকর্তা ছিলেন দেবচরণ, তার স্ত্রী তুলসী আর মেয়ে রাজকুমারী। আর সিদ্ধার্থ বে আইনী কাজে লিপ্ত না হতে চাওয়ায় কু কীর্তির অধিকারী লি ঝেন তাকে সরিয়ে দিতে চেয়েছিলো তার পোষা গুন্ডাদের দিয়ে। কিন্তু গুন্ডারা সিদ্ধার্থ কে ড্রাগ ইনজেক্ট করে এক বৌদ্ধ মঠে লিনপোচে নামক লামার হাতে তুলে দেয়। লামা তাকে প্রাণে বাঁচিয়ে প্রচার করে যে বোধিসত্ত্ব মঞ্জুশ্রী লামা ফিরে এসেছেন মঠে আর সকলের কাছে ভগবান হিসেবে পূজিত হন। লিনপঁচে এর আসল উদ্দেশ্য ছিলো বুদ্ধের হাড়গুলো একে একে সংগ্রহ করে একটা কাঠামো বানিয়ে চড়া দামে বিক্রি করার। তাই লি ঝেন কে দিয়ে এক জিগস পাজলারকে নিয়ে আসেন মঠে যার নাম ছিলো হরিপরসাদ। হরিকে নিয়ে যাওয়া হয় মঞ্জুশ্রী লামা এর সামনে। মঞ্জুশ্রী ওরফে সিদ্ধার্থ সেও পাজল সলিউশনে বেশ চোস্ত ছিলো। সে হরিকে ওয়ার্ড জাম্বল দিয়ে পালাবার পথ বলে দেয় যা লিনপঁচে বুঝতে পারে না। এদিকে রিধিমাকে লি ঝেন এর লোকেরা কব্জা করে অনেক বিপদে ফেলে। উদ্ধারকর্তা হয় সুনয়ন,ড: উইকিস এর ছেলে। নিউইয়র্কের বেস্ট হ্যাকারদের মধ্যে একজন ছিলো সুনয়ন। সুনয়নের মা  ভক্তি দেবী সেই দেবচরণের বংশধর ছিলেন। রিধিমা কিছু তথ্য ভক্তিদেবীর থেকেও পেয়েছিল। রিধিমাকে সমস্ত বিপদ থেকে সুনয়ন উদ্ধার করে ফাইনালি ডিবেট সভাতে লি ঝেন এর আসল স্বরূপ প্রকাশ করে দেয়। এদিকে হরি মঞ্জুশ্রী লামার সংকেত অনুসরণ করে পালিয়ে যায় ও পুলিশের সাহায্যে মঞ্জুশ্রী লামাকে উদ্ধার করে। রিধিমা ফিরে পায় হারিয়ে যাওয়া দাদা সিদ্ধার্থকে। সাহসিকতার জন্য সুনয়ন পুলিৎজার পুরস্কার পায়। ভক্তির থেকে বুদ্ধাপট সংগ্রহ করে এক মিউজিয়ামে রেখেছিলেন ড: উইকিস্। সেটা সিদ্ধার্থ উদ্ধার করতে সাহায্য করে। সব শেষে রিধিমা সিদ্ধার্থ আর সুনয়ন রওয়ানা দেয় ভারতের উদ্দ্যেশ্যে। সুনায়ন যাবে তরাই অঞ্চলে গবেষণা করতে যেখানে তার পূর্বপুরুষ দেবচরন এক সময় থাকতেন। আর সিদ্ধার্থকে নিয়ে রিধিমা দিল্লী ফিরে গিয়ে সুনয়নের জন্য অপেক্ষায় থাকবে। 
আর পাঠকেরা যারা বইটি পড়েননি আর অপেক্ষা না করে পড়ে ফেলুন টানটান উত্তেজনা আর গবেষণা মূলক থ্রিলার এই বইটি। দুর্দান্ত এক অভিজ্ঞতা হবে,এটুকু বলতে পারি। 

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

শিরোনাম - নাচ না জানলে উঠোন বাঁকা✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - নাচ না জানলে উঠোন বাঁকা
✍️ ডা: অরুণিমা দাস

অন্যের দোষ দেখতে পাওয়া যায় খুব সহজেই, নিজের দোষ খুঁজতে হলে ম্যাগনিফাইং গ্লাস লাগে। এটাই আজকের দুনিয়ার নিয়ম। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিতে খুব বেশী কষ্ট করতে হয়না। নেই কোনো আত্মবিশ্লেষণ,নেই কোনো আত্মগ্লানি। কাজটা পারলাম না মানে কাজটার দোষ কিন্তু আমার কোনো দোষ হতেই পারেনা,এই মানসিকতা দিন দিন মানুষকে অপদার্থ করে তুলছে। এরম অদ্ভুত চিন্তার ঘেরাটোপ থেকে নিজেকে বের করে আনতে না পারলে উন্নতি কোনোদিন সম্ভবপর নয়। তাই আত্মসমালোচনা খুব প্রয়োজন। কোথায় ত্রুটি আছে সেটা খুঁজে বের করে নিজেকে সংশোধন করার মধ্যেও একটা আনন্দ আছে। আর বিষাক্ত মানসিকতার মানুষ তো সব সময় নিজেকে ভিকটিম বানিয়ে অন্যকে দোষী সাব্যস্ত করতে ব্যস্ত থাকে। এরম মানুষের দেখা রোজ মেলে কিন্তু সহজ সরল মানুষ যে অন্যকে দায়ী করেনা সেসব মানুষ কমই আছে দুনিয়াতে। কমের দলে নাম লেখাতে চাইলে নিজের ভুল ত্রুটি দেখা উচিত,অন্যের নয়। তাতে নিজেরও ভালো, অন্যেরও মঙ্গল। 

"উঠোনের দোষ না দেখে বরং নাচটা শেখো ভালো করে
তাহলেই দেখবে নিশ্চিন্তে হেঁটে চলেছো উন্নতির পথ ধরে"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

চিঠিপত্র - ল্যান্ডিং ইন ধরাধাম লেটার টু ফ্যামিলি✍️ ডা: অরুণিমা দাস

 চিঠিপত্র - ল্যান্ডিং ইন ধরাধাম
 লেটার টু ফ্যামিলি
✍️ ডা: অরুণিমা দাস

প্রিয় বাড়ীর সবাই উইথ নন্দী ভৃঙ্গি,

                     পৌঁছে গেছি আমি ধরাধামে। বৃষ্টি পড়ছে অল্প বিস্তর। তবে আবহাওয়া ভালোই। বাবাইকে এস এম এস করেছি কিন্তু তিনি যদি নেশায় ভুলে গিয়ে মাম্মাকে জানাতে ভুলে যায় তাই সবাইকে লিখছি এই চিঠি যাতে সবাই আমার পৌঁছনোর খবর জেনে যায়। এখানে তো এলাহী আয়োজন করেছে ভক্তরা। র‍্যাটস তো এক দৃষ্টে খাবার গুলো দেখছে খালি,আর ভাবছে কখন খেতে বসবে!এসেই আমি আগে শপিং মল গুলোতে ঘুরেছি বুঝলি সরু দিদি এই লক্ষী দিদিরা। তোমরা ঠিক বলতে,একটু মধ্যপ্রদেশটা কমাতে হবে নইলে ড্রেস গুলো ভুড়িতে এসে আটকে যাচ্ছে। নেক্সট ইয়ার পাক্কা ১৫ কেজি কমাবো ওজন। তবেই মডার্ন টি শার্ট গুলো পরা যাবে। তবে সব কিছুর মাঝেও থমথমে পরিবেশ। শিক্ষকদের মধ্যে একটা চাপা কষ্ট,শিক্ষার সঠিক পরিবেশের অভাব, ছাত্রছাত্রী গুলো তো খালি সেলফি তুলছে আর আমায় দেখার নাম করে টিউশন ফাঁকি দিয়েছে। ভেবেই ভালো লাগে আমরা কোনো স্মার্ট ফোন নিয়ে বড় হয়নি। নয়তো আমরাও এরকম লাগামছাড়া জীবন যাপনে ব্যস্ত হয়ে পড়তাম। সরু দিদি তোমাকেই কিছু একটা করতে হবে। এদের মাথায় একটু সুবুদ্ধি সফট্ওয়ারটা দিও প্লিজ। আর লক্ষী দিদি তুমি যখন আসবে পুজোতে একটু উদ্যোক্তাদের বলো কম খরচ করে বাকি টাকা যেনো একটু দুঃস্থ অসহায়দের কাজে লাগায়। আমাদের তো সাধারণ জীবন যাপনে অভ্যস্ত করেছে মাম্মা,তাই আমাদের লাক্সারি পোষায়না। এখানে ছোঁড়াগুলো যা সেজে গুজে ঘুরছে আমার তো ভয় লাগে কাতু টা আবার ওদের পাল্লায় পড়ে বিগড়ে না যায়। এই দেখো পৌঁছনোর খবর লিখতে গিয়ে কত কি লিখে ফেললাম। যাই একটু মোদক আর লাড্ডু খেয়ে আসি, পেট টা খিদে খিদে করছে। র‍্যাটসকে পাঠাই চিঠিটা পোস্ট করে দিতে। তোমরা সবাই ভালো থেকো। আমার জন্য চিন্তা করো না। সাবধানে ফিরে আসবো আমি পুজো শেষে। তারপর নেক্সট প্ল্যান হবে সবাই মিলে আসার। এখনকার জন্য টা টা বাই। 
                                            
                                              ইতি          
                                 তোমাদের প্রিয় গণু সোনা
            
                                                
তারিখ : ২৭.০৮.২০২৫                          

বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

Title: MiddleMen: Bridging Justice

In our increasingly unequal world, where justice often feels out of reach for the most vulnerable, MiddleMen, founded by Sree Krishna Seelam, stands as a beacon of hope—making legal access affordable, humane, and equitable.

MiddleMen operates as a non-profit arm under the WeDidIT foundation, both established by the visionary Sree Krishna Seelam . While WeDidIT fosters humanity and empathy in society, MiddleMen focuses its mission on delivering justice—especially to those marginalized by systemic inequities .

At its core, MiddleMen harnesses artificial intelligence to dismantle legal barriers for the underprivileged. Their platform uses AI tools such as:

Lexum: A tool for accessing relevant legal precedents and case data.

AI Lawyer: Serves as a virtual legal assistant.

Ferret.ai: A dedicated research companion.

DoNotPay: A consumer rights advocate in digital form .


This suite of AI not only streamlines legal support—it composes a justice ecosystem that’s both accessible and far-reaching.


Justice isn't about privilege—MiddleMen’s platform reflects that belief. They offer:

An interactive dashboard for real-time case tracking, fostering full transparency for clients.

Lawyer matchmaking based on case specifics and legal specialization, ensuring relevance and efficacy.This model reframes justice not as an expensive right but as a fundamental human need.

In an “inhumane world” marked by growing materialism and disparity, MiddleMen's mission is revolutionary: Justice is only equal if even the poorest get resolution with dignity . By leveraging digital innovation, Sree Krishna Seelam’s initiative empowers individuals traditionally excluded from legal redress, restoring faith and fairness where it’s needed most.

বুধবার, ২০ আগস্ট, ২০২৫

WeDidIT: Cultivating Compassion and Leadership Through Volunteering

In the midst of the COVID-19 pandemic in March 2020, Sree Krishna Seelam, a visionary social entrepreneur, launched WeDidIT Foundation, a youth-centric non-profit based in Vijayawada, India. 


Despite starting with just seven volunteers operating from a residence within a containment zone, WeDidIT experienced explosive growth. This remarkable progress culminated in WeDidIT being honored with the Economic Times Award for Excellence in Social Entrepreneurship in 2021—a testament to its lasting impact .

WeDidIT's ethos is deeply rooted in the belief that volunteering is not just an act of service but a path to personal transformation and leadership.

During the pandemic lockdown, volunteers were encouraged to feed birds or animals at home, share photos on social media, and tag friends—creating a ripple effect of simple acts of kindness. startupindiamagazine.com


Another notable initiative involved youth interviewing senior citizens (75+) in their circles, compiling responses and videos. These intergenerational exchanges fostered empathy, wisdom, and strengthened bonds between generations .


Beyond localized projects, WeDidIT aligns with the United Nations Sustainable Development Goals—addressing issues such as No Poverty, Quality Education, Gender Equality, Clean Water and Sanitation, and Climate Action, among others . The foundation’s deeper mission is to cultivate volunteers into empathetic, purpose-driven leaders who carry the spirit of service beyond any single initiative . rebelmindset.blogspot.com


With the rallying cry, “To leave this planet a better place than it was before we arrived,” WeDidIT extends an open invitation to individuals of all walks of life—students, professionals, artists, and activists—to join a movement rooted not in perfection, but in shared humanity and purposeful action. 

#WeDidIT #youthleadership #volunteering 
 




বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

সাফল্য দেবে ধরা✍️ ডা: অরুণিমা দাস

 সাফল্য দেবে ধরা
✍️ ডা: অরুণিমা দাস

সফলতার গোপন মন্ত্র লুকিয়ে রয়েছে নিজের মধ্যেই। এর জন্য কারোর সাহায্যের দরকার পড়ে না। খালি নিজেকে হেরে যেতে দেওয়া যাবেনা। নিজবুদ্ধিতে বলীয়ান হয়ে এগোতে হবে। সুপ্ত প্রতিভা সকলের মধ্যেই রয়েছে, খালি তাকে জাগিয়ে তুলতে হবে। সমস্ত দুনিয়া তোমার ওপর ভরসা না করলেও নিজের ওপর নিজের ভরসাটাই আসল। হার মানলে চলবে না। এতেই লুকিয়ে রয়েছে সফলতার চাবিকাঠি। জীবনে বড় হতে গেলে আত্মবিশ্বাসী হতে হবে। আত্মবিশ্বাসী হলে তবেই সফল হওয়া যায়। আমি এই কাজটা পারবোই, যদি আমি না পারি তাহলে কেউ পারবেনা এরকম ভাবনা নিজের মধ্যে জাগিয়ে রাখতে হবে। মনের গভীরে সফলতার বীজ পুঁতে রাখলে একদিন ঠিকই সেই চারা বৃক্ষে পরিণত হবে, গর্বে বুকটা ভরে যাবে। মন প্রাণ খুলে বিজয়ী হবার আস্বাদ নেওয়া যাবে। শুধু চাই সঠিক সময়ের জন্য অপেক্ষা আর দৃঢ় প্রত্যয়।

"সফল হওয়ার সব রকম সম্ভাবনা রয়েছে নিজের মধ্যেই লুক্কায়িত
বিশ্বাস রেখো নিজের ওপর,বিজয়ী হবার বাসনা কোরোনা অবদমিত।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

কবিগুরুর সৃষ্টি ✍️ ডা: অরুণিমা দাস

 কবিগুরুর সৃষ্টি 
✍️ ডা: অরুণিমা দাস

কবিগুরুকে নিয়ে লিখতে গেলেই কোথা থেকে শুরু করবো কিছুই বুঝতে পারিনা। বড্ড বেশী দুঃসাহসী মনে হয় নিজেকে। তাঁর সৃষ্টির ছোঁয়া কোথায় না নেই? ছোটগল্প, উপন্যাস, বড়গল্প, কবিতা, নাটক,গান সবকিছুতে তাঁর উজ্জ্বল উপস্থিতি স্বমহিমায়। শিশু ভোলনাথের কবিতা দিয়ে প্রথম রবীন্দ্রনাথের সৃষ্টির সাথে আলাপ। তারপর বাকী স্রষ্টার সাথে পরিচয় হলো ধীরে ধীরে। অমল ও দইওয়ালা থেকে শুরু করে শিশুমনে দাগ কেটে,কাবুলিওয়ালাতে এক অটুট পিতা পুত্রী বন্ধন,তোতাকাহিনীতে লেখাপড়ার এক অনন্য দিক খুলে দেনা পাওনাতে নারী জীবনের দুর্ভোগ ও অসহায় গরীব পিতার হাহাকার পাঠকের মনে গভীর ছাপ ফেলে যায়। অচলায়তন পড়ে তো কুসংস্কার বিরুদ্ধ চিন্তাভাবনা প্রোথিত হয় হৃদয়ে। আর মন ভালো করার জন্য ওনার গান তো সর্বক্ষণের সঙ্গী। গীতবিতানটা খুলে দেখি যখন, তখন মনে হয় স্কুলের ফটক পার না করেও যে এত কিছু সৃষ্টি করা যায়! এটা সত্যিই খুব অবাক করে দেয়। শুধু কলমকে সঙ্গী করে কবিগুরু অসামান্য সৃষ্টি দিয়ে আমাদের সবাইকে ভরিয়ে তুলেছেন,সমৃদ্ধ হয়েছি আমরা সকল বিশ্ববাসী। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সকলের বুক গর্বে ভরে ওঠে, শিহরণ জাগে সারা শরীরে। ওনার সৃষ্টি এভাবেই যুগান্তরিত হোক,সাহিত্যের প্রতি সকলকে অনুরক্ত করুক। 

"কবিগুরুর সৃষ্টি সকল পাঠকের মনে জাগায় গভীর আলোড়ন
জন্মান্তর বলে যদি কিছু থাকে,ধরায় তোমাকে ফিরে পেতে চায় মন।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ফ্রেন্ড রিকোয়েস্ট✍️ ডা: অরুণিমা দাস

ফ্রেন্ড রিকোয়েস্ট
✍️ ডা: অরুণিমা দাস


বন্ধু হবে নাকি তুমি?পায়ের কাছে এসে পড়ল ছোট্ট চিরকুট
কে পাঠালো এটা! ছাদে দাঁড়িয়ে বললো মেয়েটা, বড়ই অদ্ভুত।

নজর গেলো একটু দূরে পাশের বাড়ির ছাদের কোণে
রুগ্ন এক মেয়ে দাড়িয়ে, একদৃষ্টে তাকিয়ে তার পানে।

খানিক পরে এসে পড়লো আবার একটি কাগজের দলা
লেখা তাতে অসুস্থ আমি,তাই পারি নে বাইরে যেতে হয়না কারোর সাথে কথা বলা।

এবার যে উত্তর দেওয়ার পালা,লিখলো মেয়েটি সাদা পাতায়
আজ থেকে তুমি হলে আমার সই, মনের কথা সব বোলো আমায়।

বন্ধু পেয়ে ভীষণ খুশি হলো যে রুগ্ন মেয়ে,লিখলো নামটি কী তোমার? 
লিখলো বন্ধু,নাম আমার মাধবী,সই বলেই ডেকো না হয়।

রুগ্ন মেয়ের নাম ছিল কল্যাণী, মাধবী আর তার মধ্যে গড়ে উঠেছিল সখ্যতা
চিঠি চালাচালি করেই হতো তাদের সব মনের কথা।

বন্ধুত্বের পরশ আর ডাক্তারের পথ্য নিয়মিত পেয়ে
পেয়েছিল মনের জোর কল্যাণী,ছিলনা আর রুগ্ন মেয়ে।

একদিন ছিঁড়ে গেলে বন্ধুত্বের বাঁধন, পরিবার সহ কল্যাণী গেলো অন্য বাসায়
যাওয়ার আগে মাধবীকে বলে গেলো দেখা করিস নতুন ঠিকানায়।

চোখের জলে বিদায় জানিয়েছিল মাধবী তার প্রাণের সই কে
পুরনো দিনের সেই কথাগুলো মাধবী বলছিল তার ছেলেকে।

ছেলে বললো কোরোনা দুঃখ,এখন চিঠি না থাকলেও আছে তো তোমার ফেসবুক ইনস্টা
তোমার প্রাণের সই কে পাই কি না খুঁজে,চলো করি চেষ্টা।

মিলল অনেক নাম আর ছবি ফেসবুক খুলে সার্চ করে
মাধবী দেখতে লাগলো সব ছবি গুলো উৎকণ্ঠা ভরে।

একটা সময় ফোনের স্ক্রীনে আটকে গেলো চোখ তার
এই তো সইয়ের ছবি, সাথে নিয়ে তার ভরা সংসার।

চোখের জল বাঁধ মানে না,ছেলে বললো পাঠাই তবে  রিকোয়েস্ট
মা বললো হ্যাঁ,একদিন সে বাড়িয়েছিল বন্ধুত্বের হাত,আজ হোক ওর টেস্ট।

চলে গেলো রিকোয়েস্ট খানি, অধীর আগ্রহে বসে আছে মাধবী
এতদিন পরে চিনতে কি পারবে কল্যাণী তার সইয়ের বন্ধুত্বের দাবী?

অ্যাকসেপ্ট হলো রিকোয়েস্ট ভীষণ খুশি মাধবী
মেসেজ পাঠালো সে,কল্যাণী আমায় চিনতে কি পারবি!

উত্তর এলো হ্যাঁ পেরেছি চিনতে, তুই যে আমার প্রাণের সই
ছোট্ট কাগজে যে বন্ধুত্ব শুরু হয়েছিল,আজ তা রিনিউ হোক ডিজিটাল মাধ্যমেই।

কতদিন খুঁজেছি তোকে,জানতাম না তোর নতুন ঠিকানা
আজ ফেসবুক মিলিয়ে দিল আমাদের,তবে ধন্যবাদ আমার ছেলের পাওনা।

উত্তর দিলো কল্যাণী,আজ চিঠির যুগকে খুব মিস করি
দেখি যদি আমরা ধীরে ধীরে মডার্ন যদি হতে পারি!

মায়ের মুখে দেখে হাসি ছেলে আজ বড়ই খুশি যে
কিছু বন্ধুত্ব যে নিখাদ ভালোবাসায় ভরা,বুঝেছে সেও।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস 

বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

বেদুইন✍️ ডা:অরুণিমা দাস

 বেদুইন
✍️ ডা:অরুণিমা দাস

"ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন!
চরণতলে বিশাল মরু দিগন্তে বিলীন।"

বেদুইন শব্দটা শুনে প্রথমেই মনে এলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুরন্ত আশা কবিতাটি। বেদুইনদের জীবনযাত্রা আর সব স্বাভাবিক মানুষের মতন নয়। বেদুইন মানে মরুভূমির অধিবাসী। এদের ঘর বাড়ি সবকিছুই মরুভূমিতে। পশুপালন করেই এদের জীবিকা নির্বাহ হয়। এদের জীবনযাত্রা দেখে মনে হয় মাঝে মাঝেই, যে বেদুইন হলেই ভালো হতো। যাযাবর বা জিপসি দের মত জীবন চলতো। আজ এখানে, তো কাল সেখানে। কোনো জায়গায় একটানা থাকতে হতো না। বেশ বিস্তৃত মরুভূমিতে আর খোলা আকাশের নীচে প্রকৃতির সাথে একাত্ম হয়ে থাকা যেতো। সুখে থাকতে ভূতে কিলায় এরকম ভাবনা না এলে কেউ এরম ধরনের চিন্তা করে না। বেদুইনদের জীবনে কষ্ট ও অনেক। খোলা আকাশের নীচে থাকা তো খুব ভালো কথা নয়। মরুভূমির ওই ঠান্ডায় খোলা আকাশে থাকা খুব সহজ উপায় নয়। ১-২ দিন ভালো লাগবে তিনদিনের দিন মনে হবে না বাড়ীতেই আরামে ছিলাম। বেদুইন দের এই কষ্টকর জীবন যাত্রা থেকে শেখার আছে অনেককিছু। এরা কঠোর পরিশ্রমী,সাহসী হয়। এদের জীবন যাত্রা আমাদের মত সাধারণ মানুষের মনে কৌতুহলের উদ্রেক করে সর্বদাই। এদের নিয়ে বেশ কিছু লেখা ইতিহাসে বই রয়েছে। আজকের বিষয় এদের সম্বন্ধে জানতে আরো বেশি ঔৎসুক্য জাগায় মনেতে। দেখা যাক কোনোদিন মরুভূমিতে পাড়ি দিয়ে যদি বেদুইনদের সাথে সেলফি নিতে পারি!

"একঘেঁয়ে জীবন থেকে সরে এসে বেদুইন যদি হতে পারতাম 
খোলা আকাশের নীচে মরুতে প্রকৃতির সাথে একাত্ম হয়ে থাকতাম।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

লেটার টু বৃষ্টি দি✍️ ডা: অরুণিমা দাস

 লেটার টু বৃষ্টি দি
✍️ ডা: অরুণিমা দাস


ও বৃষ্টিদি,

           অনেকদিন তো হলো তুমি এসেছো,এবার প্লিজ ফিরে যাও। গতবছর ঘটা করে বিয়ে হলো আমার মিস্টার ফ্রগের সাথে শুধু তোমায় আনার জন্য। এবছর তুমি এতবার এসে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছো যে তারা আমার সংসার ভেঙ্গে দেওয়ার জন্য ডিভোর্স প্ল্যান করছে। একবছর ফ্রগের সাথে সংসার,নিজেদের মধ্যে সখ্যতা ভালোবাসা এগুলো ছেড়ে সব ভুলে কি দূরে চলে যাওয়া যায় বলো? এবার প্লিজ একটু কম করে পড়ো। আমার সংসারটা ভেস্তে যেতে দিওনা। দয়া করো আমার ওপরে। নিজের বোন ভেবে একটু রক্ষা করে যাও আমায় আর আমার সংসার কে। মিস্টার ফ্রগকে ছেড়ে আমি এক মুহুর্তও থাকতে পারবনা। প্লীজ তুমি তোমার অঝোর ধারায় ঝরে পড়া বন্ধ করো। করুণা করো আমার ওপরে। আনিভার্সারী টা পালন করবো,তোমারও নিমন্ত্রণ রইলো,হালকা ধারায় এসো। 

                                                  ইতি
                                 বিনতি সহকারে মিসেস ফ্রগ

ঠিকানা - ছতরি লেন

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

স্বপ্ন সফলে প্রয়াস✍️ ডা:অরুণিমা দাস

 স্বপ্ন সফলে প্রয়াস
✍️ ডা:অরুণিমা দাস

'জিন্দেগী মে হার কর জিতনে ওয়ালো কো হি বাজিগর ক্যাহতে হ্যায়!'
জীবনে সফল সকলেই হতে চায়,তার জন্য স্বপ্নের জাল বুনতেও শুরু করে অনেকেই। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হবেনা,তাকে বাস্তবায়িত করতে হবে। তার জন্য চাই শ্রম ও অধ্যবসায়। কঠোর শ্রমের পরও অনেক স্বপ্নই পূরণ হয়না,অধরা থেকে যায়। কিন্তু তাতে দমে গিয়ে সফলতার পথ থেকে পিছিয়ে আসা চলবেনা। বরং আত্মবিশ্লেষণ করে দেখতে হবে কোথায় গলদ ছিলো,কোথায় চেষ্টার খামতি ছিলো! এতে হয়তো পরিশ্রম অনেকটাই বাড়বে কিন্তু এর জন্য যে সফলতা আসবে তার আস্বাদ নিতে গিয়ে মনে হবে ঠিক সময়ে যদি উঠে না দাঁড়াতাম,নিজেকে অনুপ্রেরণা না দিতাম তাহলে হয়তো এই দিনটা দেখতে পেতাম না। স্বপ্ন সেটা নয় যেটা কেউ ঘুমিয়ে দেখে বরং স্বপ্ন সেটাই যেটা বাস্তবে রূপান্তর করতে গিয়ে করোর চোখের ঘুম উড়ে যায়। সাজানো গোছানো বাগান বাড়ীর স্বপ্ন সবাই দেখতে পারে কিন্তু যারা সেই বাড়িতে থাকতে পারে তারাই আসল স্বপ্ন সফলের বান্দা। হেরে গিয়ে পিছিয়ে আসা নয়, বরং সেখান থেকে শুরু করে আরো কয়েক ধাপ এগিয়ে যাওয়াই হলো জীবন। জীবন চলবে নিজের ছন্দে, তাল মেলাতে না পারলে বিশ্রাম নাও,অনুপ্রেরণামূলক বই পড়ো, ভিডিও দেখো কিন্তু নিজের এগোনোর গতি রুদ্ধ কোরোনা, নিজেকে হেরে যেতে দিওনা। স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলো,হারতে হারতে দেখবে একদিন ঠিক জিতে গেছো,বিজয়ীর মুকুট উঠেছে শিরে। 

"স্বপ্ন বিফলে হোয়োনা ম্রিয়মাণ, লড়াই চালিয়ে যেও দ্বিগুণ জেদে 
একদিন বিজয়ীর শিরোপা মিলবে দেখো,মিটবে  সফল হওয়ার খিদে।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

তেল কারে কয়?✍️ ডা:অরুণিমা দাস

তেল কারে কয়?
✍️ ডা:অরুণিমা দাস

একটা কথা আছে না, "বাটার লাগানে বালে কি হাত মে হামেশা চাক্কু রহতা হ্যায়।" কথাটা বাস্তবে সবসময় যুক্তিযুক্ত। যন্ত্রের কোনো অংশ শব্দ করে প্রতিবাদ জানালেই তাকে তেল দেওয়া হয় যাতে আর শব্দ না করে, কিন্তু তার সাথে এটাও সতর্কতার সঙ্গে দেখা হয় যাতে এটা আর পুনরাবৃত্তি না হয়। মুখ বুজে নিঃশব্দে কাজের বোঝা টেনে যাও, তাহলেই তুমি সবার চোখে সেরা। যেই না আওয়াজ করেছো তখনি জেনে নিও তোমার বদলের জন্য সবাই উঠে পড়ে লাগবে। তেল তোমায় ততদিন দেবে যতদিন তার নিজের স্বার্থ আছে। স্বার্থ ফুরিয়ে গেলে আর এক ফোঁটা তেল খরচ করতেও তার বিবেকে বাঁধবে। তখন বরং সে ভাববে পরিবর্তনের কথা, নতুন কাউকে আনলে সে বরং আগের লোকের থেকে ভালো কাজ দেবে। সবাই শুধু মুনাফা লোটার খেলায় মত্ত কেউ অন্যের ভালো চায় না। যতদিন পর্যন্ত তুমি সার্ভিস দিতে পারবে ততদিন পর্যন্ত তুমি সবার চোখে ভালো। যেদিন থেকে কলরব শুরু করবে সেদিন থেকেই তুমি বাতিলের খাতায়। যন্ত্র আর যন্ত্রাংশ একটি প্রতীক মাত্র, বর্তমান সময়ে এই ভাবেই সবকিছু চলছে। যুগের সাথে এসব বাতিল তালিকার সংখ্যা আরও বাড়বে বই কমবেনা।


"তেলের কদর বুঝবে, যতদিন পর্যন্ত মুখবুজে করে যাবে কাজ

পরিত্যক্ত ঘোষণা করবে সেদিন, যেদিন করবে তুমি আওয়াজ!"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস 


শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

চাওয়া পাওয়া✍️ ডা: অরুণিমা দাস

 চাওয়া পাওয়া
✍️ ডা: অরুণিমা দাস

আমি তো লাইব্রেরীতে ডিরেক্টর হতে চাইবো। দিন রাত বইয়ের মাঝে থাকবো। দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রহ যেখানে থাকবে সবচেয়ে বেশী। বুকওয়ার্মদের নিয়ে একটা বুকক্লাব বানাবো। সবাই ফোন ছেড়ে বইয়ের নেশায় যাতে বুঁদ হয়ে থাকে তার জন্য সক্রিয় প্রচেষ্টা চালাবো। দশতলা লাইব্রেরী হবে যার প্রতি কোণায় থাকবে ভিন্নস্বাদের বই যা মানুষকে এক অমোঘ আকর্ষণে আকর্ষিত করবে। সাথে থাকবে এলাহী খাওয়াদাওয়া করার জন্য ক্যাফে। একটা এনসাইক্লোপিডিয়া লিখবো যাতে সব রোগের চিকিৎসা থাকবে। সাথে 
আর একটা প্রাইভেট জেট বিমান রাখবো। যাতে চড়ে বিশ্ব ভ্রমণ করতে পারবো। যখন যেখানে ইচ্ছে চলে যাবো। আজ আরব সাগর তো কাল দুবাই। মনের আনন্দে ঘুরে বেড়াবো। বই পড়া আর বিশ্ব ভ্রমণ করেই কাটিয়ে দেবো। আর প্লেনে যেতে যেতে যেখানে দেখবো মানুষের কষ্ট সেখানে নিজের সাধ্যমতো তাদের জন্য কাজ করার চেষ্টা করবো। 

"মাতাল চাওয়া পাওয়া গুলোকে গুরুত্ব দিও,উড়তে দিও স্বপ্নাবেশে 
কান দিও না লোকের কথায়, সে তো সদাই হাওয়ায় ভাসে।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

গুরুপূর্ণিমা✍️ ডা: অরুণিমা দাস

 গুরুপূর্ণিমা
✍️ ডা: অরুণিমা দাস

গুরুপূর্ণিমা সাধারণত প্রতি বছরের একটি নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট তিথিতে পালিত হয়। 'গুরু' শব্দের অর্থ যিনি জ্ঞানের আলোতে চালিত করে আধ্যাত্মিকতার বীজ মনে প্রোথিত করেন। ভক্ত ও গুরুর মধ্যে সেতুবন্ধন এই দিনটি। অনেকে মনে করেন এই দিনটি মহাভারত রচয়িতা ব্যাসদেবের প্রতি উৎসর্গীকৃত যিনি জ্ঞানের এক ভান্ডার ছিলেন তাই এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে। জন্মের পর পিতা মাতা আমাদের গুরু,আস্তে আস্তে যখন বড় হই আমরা তখন শিক্ষক আমাদের শিক্ষা দিয়ে জ্ঞানের আলোতে চালিত করেন। ছাত্ররা এই দিন তাদের শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করে প্রার্থনা, আচার অনুষ্ঠান ও ভক্তির মাধ্যমে। যদিও গুরুকে সম্মান জানানোর কোনো বিশেষ দিন হয়না, তাও হিন্দুধর্ম মতে এই দিনটি সবার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনে গুরু মন্ত্র জপ করলে মন শুদ্ধ হয়, ঈশ্বরের কৃপা লাভের পথ প্রশস্ত হয়। তাই বৈদিক যুগ থেকেই গুরুকে শ্রদ্ধা জানাতে এই দিনটি পালিত হয়ে আসছে। এই দিনে গুরুকে সম্মান জ্ঞাপন করলে অক্ষয় আশীর্বাদ প্রাপ্তি হয়। 

"গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে গুরুকে করো সম্মান প্রদর্শন 
চলার পথে বাঁধা দূর হোক,গুরুই হোক ধ্যান জ্ঞান।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

 শিরোনাম - সৌভাগ্য
 ✍️ ডা: অরুণিমা দাস


জীবনে সারাসময় ভাগ্য এক রকম থাকে না। কখনও ভালো বা কখনো খারাপ সময় চলে। তবে যে রকম সময় চলুক থেকে থাকা যাবেনা। চলতে থাকতে হবে। ভালো সময়ে খুশি মনে নিজের কাজ করে যেতে হবে। আর সময় যখন ভালো যাবে না, মনকে শান্ত রেখে নিজের দায়িত্ব পালন করে যেতে হবে। সৌভাগ্য দুর্ভাগ্য সব আপেক্ষিক ধারণা। নিজের চেষ্টায় ভাগ্য তৈরী হয়। তাই নিজের কাজটুকু ভালোভাবে করে যাওয়া উচিত যাতে জীবনে চলার পথে ভাগ্য সাথ না দিলেও মনে যেনো কোনো খেদ না থাকে। লড়তে লড়তেই এগোতে হবে। জ্যোতিষ বিশ্বাস না করলেও কোনো এক জ্যোতিষী আমায় বলেছিলেন সারা জীবন স্ট্রাগল করতে হবে,কোনো কিছুই সহজে আপনার জন্য আসবে না। ওনার এই কথা টা অক্ষরে অক্ষরে মিলেছে। তাই সৌভাগ্য কম সময়ের কি বেশী সময়ের এটা আর ভাবার সময় নেই আমার। শুধু নিজের কর্তব্য টুকু মন দিয়ে করার চেষ্টা করি। আর মনে হয় সকলেরই তাই করা উচিত। 

"নিজের কর্ম আর প্রচেষ্টায় সকলের ভাগ্য করে নির্ভর
তাই হাতের রেখায় নয়,বিশ্বাস রেখো আপন কর্মের উপর।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

সোমবার, ৩০ জুন, ২০২৫

বাংলার রূপকার ✍️ ডা: অরুণিমা দাস

 বাংলার রূপকার
✍️ ডা: অরুণিমা দাস 

সুদূর পাটনার বাকিপুর থেকে মহানগর কোলকাতা
হেঁটে পাড়ি দিলেন তিনি,ভরসা শুধু পায়ের পাতা।

সম্বল বলতে শুধু তখন পাঁচ টাকা পঁচিশ পয়সা
খাবার আর বাসস্থান জোগাতে সেটাই শুধু ভরসা।

মাতৃহারা ছিলেন তিনি,পিতাই ছিলেন সব
খুবই কষ্টের মধ্যে কেটেছিল তাঁর শৈশব।

কলকাতায় এসে করেন ডাক্তারিতে ভর্তির আবেদন 
থাকতেন কলেজ স্ট্রীটে,পয়সার টানাটানি ভীষণ।

পড়াশোনা শেষে শুরু করলেন তিনি প্র্যাকটিস
রোজগার হতো না মন্দ,কেবল খালি উনিশ বিশ।

বারোশো টাকা করে সম্বল,গেলেন তিনি বিদেশ
চূড়ান্ত সম্মান অর্জনে করলেন মনোনিবেশ।

ভারতীয় বলে জুটেছিল শুধুই প্রত্যাখ্যান
কিছুতেই কিন্তু হাল ছাড়েননি ডা:বিধান।

প্রায় বার তিরিশেক করে গেছিলেন টানা আবেদন
দুবছরে মেডিসিন,সার্জারির চূড়ান্ত ডিগ্রী করলেন অর্জন।

ফিরে এলেন তিনি দেশে,শুরু করলেন ডাক্তারি
মনে এলো প্রেমের জোয়ার,হলেন প্রেম পূজারী।

প্রেম যে তাঁর, মানল হার অর্থদণ্ডের বিচারে
প্রত্যাখিত হয়ে এলেন ফিরে,মন দিলে রোজগারে।

সাল যখন উনিশশো আটচল্লিশ,ছেড়ে দিয়ে ডাক্তারি
গ্রহণ করলেন মুখ্যমন্ত্রিত্ব,গড়লেন কল্যাণী সহ আরো উপনগরী।

দায়িত্বে ছিলেন যতদিন,করে গেছেন শুধু বাংলার উন্নয়ন
তাঁর কাছে থাকবে চিরঋণী বাংলার আপামর জনগন।

তিরোধানের পরে ঘরে মেলে এগারো টাকা পঁচিশ পয়সা
জীবনের সঞ্চয় শুধু ছয় টাকা আর মানুষের ভালোবাসা।

আজ তাঁর জন্ম ও মৃত্যুদিনে জানাই তাঁকে নমস্কার মানুষের হৃদয়ে অমর হয়ে থাকুন বাংলার রূপকার।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

শুক্রবার, ২৭ জুন, ২০২৫

শুভ হোক রথযাত্রা ✍️ ডা:অরুণিমা দাস

 শুভ হোক রথযাত্রা
✍️ ডা:অরুণিমা দাস

ও জগু দাদা! তৈরি হলে তুমি? বেরুতে হবে তো! বাইরে আমাদের জন্য রথ অপেক্ষা করছে। সুভা জিজ্ঞেস করে তার আদরের জগু দাদাকে। 
- হ্যা রে, আরেকটু বাকী বোন। মুকুটটা পরে উত্তরীয়টা জড়িয়ে নিলেই হয়ে যাবে। যা যা তোর বলরাম দাদাকে তাড়া দে, সে তো অনেক সময় লাগায় তৈরি হতে!
- তাই বুঝি? বলরাম ধুতির কোঁচা ঠিক করে ঘরে ঢুকতে ঢুকতে বললো। 
- হ্যা গো তাই,জগু বললো।
- তাই বুঝি ঠুঁটো জগন্নাথ বলে লোকে? কই ঠুঁটো বলরাম তো বলে না। 
উফফফ। আর ঝগড়া করো না দাদারা,একটু দয়া করো। মাসী দুবার মিসকল দিয়ে ফেলেছে। ধরিনি কারণ বলতে পারবনা কখন বেরোবো! 
- তোর চুল টা খোলা কেনো রে সুভা? দুই দাদা একসঙ্গে জিজ্ঞেস করে।
- ইস! জানো না যেনো। ঠোঁট ফুলিয়ে বলে সুভা। 
তোমরাই তো আমার চুলে বেণী করে দাও। 
ওহ! ভুলে গেছি রে। নিজেদের কথা ভাবতে গিয়ে বেমালুম ভুলে গেছি। 
আয় দেখি বোস। দুই দাদা দুপাশের বিনুনী করে দিলো সুভার। খুব খুশি দুই দাদার আদরের বোন। সাথে একটা সেলফিও তুললো। 
এর মধ্যে সারথী এসে বললো চলুন প্রভু, এবার যাত্রা করা যাক। নয়তো যা দেখছি গুগল ম্যাপে, মাসী বাড়ী পৌঁছতে মাঝরাত হয়ে যাবে। 
হ্যা হ্যা চলো, যাত্রা শুরু করা যাক। বাড়ীর দরজা বন্ধ করে পুরোহিতের হাতে চাবি হ্যান্ডওভার করে রথে উঠে বসলো তিন ভাই বোন। সুভাকে আগলে রেখে বসে দাদারা বললো চলো সারথী এবার রথ এগিয়ে নিয়ে চলো। দুই দাদার মাঝে বসে ছোট্ট বোনটি দেখতে লাগলো রাস্তায় সার দিয়ে লোকজন দাঁড়িয়ে আছে, একটু রথের দড়ি ছোঁয়ার আশায়। দুই দাদা সকলকে প্রাণভরে আশীর্বাদ করছে। সুভা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিলো, ফিলিং হ্যাপি, গোয়িং টু মাসী বাড়ী। 
তিন ভাই বোনের যাত্রা শুভ হোক। জয় জগন্নাথ।
সকলের জন্য রথযাত্রার শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। 

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সময় বহিয়া যায়✍️ ডা: অরুণিমা দাস

 সময় বহিয়া যায়
✍️ ডা: অরুণিমা দাস


নদীর স্রোতের প্রায়,সময় বহিয়া যায়। সময়কে ধরে রাখা কি যায়! ছোটবেলা থেকে বড়বেলা অনেক টা সময় পার হয়ে গেছে,জীবনে অনেক পরিবর্তন আসছে। আনন্দ আর নো টেনশন থেকে এখন ফুল অফ টেনশন আর লেগ পুল। শৈশবে দেখা মামাবাড়ির আমগাছটা এখন আর নেই,আছে শুধু তার স্মৃতি। এখন আর সেভাবে যাওয়া হয়না মামাবাড়ি। স্কুল জীবনের স্মৃতি বিজড়িত দিন গুলো মাঝে মাঝেই মনে করায় বড়ো হয়ে গেছি। বন্ধুরা কে কোথায় ছিটকে গেছে, তেমন কথা হয়না কারোর সাথে। নিজের জীবনে এত চাপ এত চিন্তা! প্রফেশনাল লাইফে এত লেঙ্গিবাজি, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। শৈশবের সরল সাধারণ জীবন যাপন এখন আর চলেনা, সব জায়গাতেই একটা প্রতিযোগিতা চলছে যেনো। 
   সমাজেও ঘটেছে আমূল পরিবর্তন। আধুনিকতার ছোঁয়া লেগেছে। যুদ্ধ বিবাদ এখন নিত্যকার সঙ্গী। বাজারদর আকাশছোঁয়া। মধ্যবিত্ত পরিবারের সদস্যদের বেশ সমঝে চলতে হয় এই অবস্থায়। এখন আর শিক্ষকদের সাথে ছাত্রদের আগের মতন সম্পর্ক নেই। পরীক্ষায় কম্পিটিশন হু হু করে বাড়ছে। সাথে বাড়ছে কোচিং সেন্টারদের রমরমা। বুঝে পড়ার প্রচেষ্টা কম, মুখস্থ করে উতরে যাওয়ার চেষ্টাই বেশী। পরিবর্তনই সংসারের নিয়ম। পরিবর্তন হতে হতে কখন যে জল গড়িয়ে গেছে অনেকদূর খেয়ালই নেই কারোর। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। আগের মতন কিছুই নেই আর, সব কেমন অন্যরকম হয়ে গেছে। 

"সময়ের ব্যবধানে ঘটেছে আমূল পরিবর্তন,
পাল্টেছে মানুষের চিন্তাধারা 
বদল হোক ভালোর জন্যই, তবেই হবে উন্নতি যে নজরকাড়া।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

শরণার্থী✍️ ডা: অরুণিমা দাস

 শরণার্থী
✍️ ডা: অরুণিমা দাস

শরণার্থী মানেই অন্যের শরণ প্রার্থনা করে যারা। এককথায় উদ্বাস্তু বা রিফিউজি বলা হয় যাদের। নিজের ঘরবাড়ি ছেড়ে অন্য দেশে বা অন্য শহরে অস্থায়ী ভাবে বাস যাদের,তাদের মনে সর্বদা অনিশ্চয়তা বিরাজ করে। এই অস্থায়ী ভাবে বাস করার পেছনে অনেক কারণ রয়েছে, হতে পারে তা জাতিগত সহিংসতা,
রাজনৈতিক কিংবা ধর্মীয় নিপীড়ন, হয়তো কোনো প্রাকৃতিক দুর্যোগ। তবে যে কারণই হোক না কেনো শরণার্থীদের কষ্ট একমাত্র তারাই বোঝে। ঘরবাড়ি সব হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়ে বাস করা, অন্যের আশ্রয়তে থাকা যে কি মানসিক যন্ত্রণা দেয় সেটা অন্য কেউ তাদের হয়ে অনুভব করতে পারেনা কোনোদিন।  তবুও তারা নতুন পরিবেশে মানিয়ে নিতে চেষ্টা করে,নিজের দেশে ফেরার পথ হয়তো বন্ধ হয়ে যায় বা সেখানে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা মুশকিল হয়ে ওঠে। তাই অন্য দেশে স্থায়ী ঠিকানা তৈরি করতে বেশ দুর্ভোগ পোহাতে হয় তাদের। তবে অনেক রকম আইন রয়েছে যা তাদের মৌলিক মানবাধিকার বা মানবিক মর্যাদা রক্ষায় বলবৎ থাকে। ৭১ এর যুদ্ধ হোক কিংবা রোহিঙ্গা জাতি কিংবা প্রাকৃতিক দুর্যোগে,এভাবেই তারা নিজের স্থান ছেড়ে অন্য কোনো জায়গায় নিজেদের অবস্থান নিশ্চিত করতে প্রতিদিন প্রতিমুহূর্ত লড়াই করে চলে নিজের মনের সাথে,দ্বিধা দ্বন্দ নিয়ে নতুন জায়গায় নতুন ভাবে বাঁচতে শুরু করে।

"পুরোনো আস্তানার স্মৃতি বুকে নিয়ে মেলে ঠাঁই নতুন স্থানে
শরণার্থী দের মনে থাকা যন্ত্রণা শুধুমাত্র তারাই জানে।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

শ্রদ্ধাবান ✍️ ডা:অরুণিমা দাস

 শ্রদ্ধাবান 
✍️ ডা:অরুণিমা দাস

'শ্রদ্ধাবান লভতে জ্ঞানম' এই ছোট্ট কথাটা এক লহমায় পৌঁছে দিল স্কুল জীবনের দিনগুলোতে। মিশন গার্লস স্কুল ছিলো আমার প্রাইমারী ও সেকেন্ডারি স্কুল। স্কুলের যে ব্যাজ ছিলো আমাদের, তাতে একটা লাইন লেখা থাকতো, 'শ্রদ্ধাবান লভতে জ্ঞানম' আর স্কুলে প্রার্থনার সময় বড় দিদিমনি সব কিছু বলতেন শ্রদ্ধা আর মনোযোগ না থাকলে কোনোদিন কিছু শিখতে পারবে না। লাইনগুলো আজ খুব মনে পড়ছে। সত্যিই শ্রদ্ধা না থাকলে জ্ঞান অর্জন করা খুব সহজ ব্যাপার নয়। আগেকার দিনে গুরুর প্রতি ছাত্রের শ্রদ্ধা আর এখনকার দিনে শ্রদ্ধা এই দুইয়ের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। আজকাল কার ছাত্র ছাত্রীর মধ্যে ঔদ্ধত্যটা অনেক বেশী,শ্রদ্ধাভাব অনেকটাই কম। সেই ফল স্বরূপ আজকাল ওই তোতাপাখির মতো শিক্ষা শুধু মগজেই ঢুকছে,হৃদয়ঙ্গম হচ্ছেনা। সবাই শুধু ইঁদুর দৌড়ে সামিল হয়ে চলেছে,আসল শিক্ষা অর্জন হচ্ছেনা। মনে হয় ভাগ্যিস স্কুল জীবনটা আগেই কাটিয়ে এসেছি নয়তো এখন বিপদে পড়তাম। শ্রদ্ধা ছাড়া জ্ঞানার্জন অসম্ভব। গুরুর প্রতি,বিদ্যার প্রতি সব সময় শ্রদ্ধাবনত থাকা উচিত। শিখতে হয় মাথা নীচু করে,বাঁচতে হয় মাথা উঁচু করে। তাই অবনত মস্তকে শ্রদ্ধা নিবেদন ছাড়া জ্ঞানী হওয়া দুষ্কর। তাই আজকাল কার ম্যানার্স এ শ্রদ্ধা কথাটা অবশ্যই থাকা উচিত। 

"শ্রদ্ধা ও মনোযোগ থাকলে তবেই পৌঁছবে জ্ঞানের দরবারে
জ্ঞান লাভের অধিকারী শ্রদ্ধাবান ব্যক্তি, ভুলোনা কোনো প্রকারে।।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

কনসিসটেন্সি✍️ ডা:অরুণিমা দাস

 কনসিসটেন্সি
✍️ ডা:অরুণিমা দাস

ছোটবেলায় ক্লাসে একটা কবিতা খুব পড়ানো হতো, "পারিবনা একথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার।" সেকথা মাথায় রেখে বলতেই হয় কোনো কাজে লেগে থাকলে শেষ পর্যন্ত সাফল্য ধরা দেবেই। আর তার জন্য লাগবে ধৈর্য্য আর অধ্যবসায়। ব্যাকরণবিদ পানিনিকে সবাই চিনি আর তাঁর সাফল্যের পেছনে ধারাবাহিকতা যে মুখ্য ভূমিকা রাখে সে গল্পও জানি আমরা। প্রথম প্রথম ব্যর্থ হয়ে তিনি শিক্ষা পেয়েছিলেন পুকুর ঘাটে পড়ে থাকা এক পাথরের থেকে,যেখানে রোজ কাপড় কাচার ফলে পাথরের ক্ষয় হতে দেখেন। তখন তার মাথায় আসে এভাবে নিজের বোধবুদ্ধিতে শান দিয়েই তিনি ব্যাকরণ বিদ্যা অর্জন করতে পারবেন। এভাবেই তিনি বিখ্যাত ব্যাকরণবিদ হয়ে উঠতে পেরেছিলেন। জীবনে সুযোগ হয়তো বেশি আসেনা সবসময় কিন্তু নিজের ইছেশক্তি আর ধারাবাহিকতা কাউকে খুব সহজে না হলেও শেষ পর্যন্ত বিজয়ীর মুকুট পরাতে পারে। এগুলোকে মাথায় রেখেই চলার চেষ্টা করা উচিত আর চেষ্টা করি। জীবনের প্রতি পদে হাঁটতে গিয়ে অনেক বাধা পেয়েছি,দাঁড়িয়েছি কিন্তু থেমে যাইনি। জানিনা আর কতদূর এগোতে পারবো কিন্তু চেষ্টা করে যাবো যতদিন পর্যন্ত সম্ভবপর হবে। 

"সাফল্য আসবেই,দেরীতে হলেও ধারাবাহিকতার হাত ধরেই
চলতে থাকো,দেখবে পৌঁছে যাবে উন্নতির শিখরে অচিরেই।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

শিরোনাম - চিত্ত ও বিত্ত✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - চিত্ত ও বিত্ত
✍️ ডা: অরুণিমা দাস

মন সদা সর্বদা চঞ্চল, তাকে বাগে আনা খুব দুষ্কর। নানা চিন্তার সমারোহে সে সর্বদা জর্জরিত। কিছু না কিছু ভাবছেই সে। তেমনি বিত্ত বা সম্পত্তি সেও সদা পরিবর্তনশীল। আজ তার কারণে কেউ ধনবান আবার কেউ বা তাকে হারিয়ে পথে নামতে বাধ্য হয়েছে। চিত্ত আর বিত্তকে ধরে রাখা খুব মুশকিল কাজ। আজ এখানে তো কাল সেখানে। তাও এই দুই জিনিসকে ধরে রাখার নিরলস প্রচেষ্টাই আমাদেরকে রোজকার কাজের জন্য অনুপ্রেরণা জোগায়। আর এই অনুপ্রেরণার জন্যই আমরা এগিয়ে চলি নিজের লক্ষ্যে। তাই বলাই যায় চিত্ত বিত্ত দুজনের অবস্থান একরকম। আর এদেরকে বাগে রেখে চলতে পারলেই জীবনটা অন্য রকমের হতে পারে। আবার এদের বাগে আমরা এসে গেলে তখন জীবন আরেকরকম। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে জীবনতরী বেয়ে চলাই আসল লক্ষ্য হোক সকলের। 

"চিত্ত বিত্ত সদা চঞ্চল,বাগে আনার জন্য করতে হয় কসরত 
এই দুইয়ের ভারসাম্য বজায়ে আসুক সকলের জীবনে শুভ মহরৎ।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

শিরোনাম - উপদেশ✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - উপদেশ
✍️ ডা: অরুণিমা দাস

কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম যেখানে এক মেয়ে তার মাকে ফোনে শ্বশুর বাড়িতে ঘটা রোজকার ঘটনাগুলো শেয়ার করছিল। কিছুটা সুনাম কিছুটা দুর্নাম সব মিলিয়ে মিশিয়ে। মা তাকে একটি কথাই বলেছিল বিয়ে হয়েছে এখন তোমার, শ্বশুর বাড়ীর সব কথা আমাকে বলার দরকার নেই। নিজের বুদ্ধিমত্তা আর বিশ্লেষণ ক্ষমতা দিয়ে প্রতিটি সমাধান করো তোমার কোনো কিছু অসুবিধে হলে। আমার উপদেশ তোমার ভালো নাও লাগতে পারে। নিজের সংসার নিজেকেই মানিয়ে গুছিয়ে রাখতে হবে,তবে সেটা করতে গিয়েই কোনোভাবেই গুরুজনদের অশ্রদ্ধা করোনা কোনোদিন। যেটা বুঝেছিলাম ভিডিওটি দেখে যে এর মধ্যে একটি ছোট্ট কিন্তু গভীর বার্তা রয়েছে মেয়ের প্রতি মায়ের। কোনো মা চাইবেননা তার মেয়ের সংসার ভেঙে যাক, চাইবেন তার মেয়ে সুখে শান্তিতে সংসার করুক। ছোটবেলা থেকেই তাই মায়েরা মেয়েদের শিক্ষা দেন সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য। এবার কোনোদিন বিরূপ পরিস্থিতির সম্মুখীন হলে সেটা আলাদা কথা। সেটাও তাকে নিজেকেই সমাধান করতে হবে। তার জন্য কারোর সাহায্য বা দখলদারির দরকার যেনো না পড়ে। 

"নিজ বুদ্ধিতে চালাও পরিবার,সংসার সুখের হয় রমনীর গুণে
যে শিক্ষা পেয়েছো ছোটবেলা থেকে সেটাই প্রয়োগ করো  প্রয়োজনে!"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

সিন্দুরিয়া✍️ ডা: অরুণিমা দাস

 সিন্দুরিয়া
✍️ ডা: অরুণিমা দাস

প্রাচীন কালে মাটি,গাছ এদেরকে প্রাকৃতিক শক্তির প্রতীক হিসেবে ধরে নেওয়া হতো। লাল রং ছিলো তাদের কাছে সৃষ্টির প্রতীক। সেই সময় থেকে ভারতীয় শাস্ত্রে তথা হিন্দু ধর্মে সিঁদুরের ব্যবহার শুরু হয়। বিবাহিত মহিলারা সিঁদুর পরেন স্বামীর মঙ্গলার্থে। আর প্রাচীন বিশ্বাস এই সিঁদুর নারীর শক্তি প্রদর্শন করে সমস্ত বিপদ থেকে দূরে রাখে তাকে আর পরিবারকে। সব নারীই হলো শক্তির উৎস, তাই সিঁদুরের ব্যবহার এই শক্তিকে প্রতিফলিত করে। সম্প্রতি এই সিঁদুর শব্দটি গোটা দেশের জন্য একটা আলোড়ন তৈরী করেছে। কিছু নৃশংস মানুষের বর্বরোচিত আচরণে কয়েক জন নারী তাদের আপনজনকে হারিয়েছে। কিন্তু প্রতিটি  ক্রিয়ার এক সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। সেই প্রতিক্রিয়া স্বরূপ জাতি ধর্ম নির্বিশেষে লড়েছে এই দেশ, এক নারীর সার্বিক ক্ষতির বদলা নিয়েছে আরেক নারীই, যার জন্য তার প্রতিবেশী দেশকে অনেক মূল্য চোকাতে হয়েছে। রাত জেগে টিভির পর্দায় চোখ রেখেছে জনগণ,যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধ্বংস স্তুপে পরিণত হয়েছে অন্যের ক্ষতি করা সেই প্রতিবেশী দেশটি। আর সাংবাদিক সম্মেলনে দুই নারীর দৃঢ় কন্ঠস্বর আমাদের সকলকে মনে করিয়ে দিয়েছে সিঁদুরের শক্তি কতখানি। এর পর আশা রাখি আর কোনোদিন সিঁদুরের শক্তি খর্ব করার মতন দুঃসাহস কারোর হবে না,এই ঘটনা চিরকাল যেনো ইতিহাসের পাতায় জ্বলজ্বল করে মনে করিয়ে দেবে সিঁদুরের শক্তি ঠিক কতখানি!

"মিশন সিন্দুরিয়া,আলোড়ন ফেলে দিয়েছে সকল দেশবাসীর মনে
মর্যাদা থাকুক অটুট,কেউ যেনো কোনোদিন তার প্রতি আঘাত না হানে।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস


সোমবার, ১২ মে, ২০২৫

রবীন্দ্রনাথের লেখা গল্পের নারীচরিত্র বিশ্লেষণ গল্পের নাম - দেনাপাওনা নারী চরিত্রের নাম - নিরুপমা✍️ ডা: অরুণিমা দাস

 রবীন্দ্রনাথের লেখা গল্পের নারীচরিত্র বিশ্লেষণ
 গল্পের নাম - দেনাপাওনা
 নারী চরিত্রের নাম - নিরুপমা
✍️ ডা: অরুণিমা দাস

রবীন্দ্রনাথের লেখা গল্পের নারী চরিত্র হিসেবে প্রথমেই মনে আসে নিরুপমার নাম। দেনাপাওনা গল্পটি প্রথম পড়েছিলাম ক্লাস নাইনে,নিরুপমার দুঃখের কাহিনী সেই ছোট বয়সেই মনে আলোড়ন তুলেছিল আমার। তার পিতার আর্থিক সংগতি না থাকার জন্য যে কষ্ট তাকে ভোগ করতে হয়েছিল, যেভাবে অর্থলোভী আর বনেদী নামের আড়ালে লুকিয়ে থাকা নৃশংস মানুষদের অত্যাচারের স্বীকার হতে হয়েছিল নিরুপমাকে,সেরকম আজও অনেক মেয়েকে নিপীড়িত হতে হচ্ছে। পণপ্রথা তারপরও রদ হয়নি,এখনো সেই অভিশাপ বয়ে চলেছে সমাজ। পিতা রামসুন্দর মিত্রের গলগ্রহ হয়ে থাকতে চায়নি নিরুপমা,তার শ্বশুরবাড়িতে পিতার অপমান সহ্য করতে সে আর পারেনি একটা সময়ের পর। একটু ভালবাসা চেয়েছিল সে,বদলে জুটেছিল অবহেলা আর গঞ্জনা। টাকাপয়সার বিচারই তখন বোধহয় মানসম্মানের মাপকাঠি ছিলো। দিনের পর দিন নাওয়া খাওয়া ছেড়ে জীবনের প্রতি মায়া কমাতে চেয়েছিল নিরুপমা আর সফলও হয়েছিল। বেঁচে থাকলে যে সম্মান তার প্রাপ্য ছিলো সেই সম্মান সে পায়নি,বরং চলে যাওয়ার পর তাকে ধুমধাম করে ধরাধাম থেকে বিদায় জানানো হয়েছিলো। পিতার বুকের জ্বালা কমাতে গিয়ে নিরুপমার এই আত্মবলিদান সকল পাঠকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। 

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

শিরোনাম-লহ প্রণাম ✍️ ডা:অরুণিমা দাস

 শিরোনাম-লহ প্রণাম
✍️ ডা:অরুণিমা দাস


প্রণমি তোমারে অন্তর হতে,প্রিয় কবি হে মোর 
হিয়ার মাঝে সদা প্রাণবন্ত তুমি ও তোমার কণ্ঠস্বর।

স্কুলের পথ ভুলেছ, সৃষ্টি করেছো অসামান্য রচনা
লেখালিখির চেষ্টা করি মাত্র,তুমিই যে অনুপ্রেরণা।

জটিল জীবন সহজ হয়,তোমার লেখায় আর গানে
আশার আলো সঞ্চারিত হয় অন্ধকারের মধ্যিখানে।

দিকে দিকে চলছে আজ পঁচিশে বৈশাখ উদযাপন 
তোমার শুভ জন্মদিনে জানাই সশ্রদ্ধ অভিবাদন।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

শিরোনাম- শ্রম দিবস✍️ ডা:অরুণিমা দাস

শিরোনাম- শ্রম দিবস
✍️ ডা:অরুণিমা দাস

নিশ্চুপে নিঃশব্দে ওরা যে কাজ করে চলে 
দিবারাত্র হয় সারা,মাথার ঘাম পায়ে ফেলে।

তাদের জানাতে সম্মান,একটি দিন বরাদ্দ কেবলি
বাকি দিনগুলোয় ওদের সকলে বেমালুম ভুলি।

শ্রমজীবীদের অক্লান্ত পরিশ্রমের যথাযোগ্য মূল্যায়ন হোক
মে দিবস শুধু কেনো!বাকী দিনও তাঁদের প্রতি সশ্রদ্ধ সম্মান অটুট থাকুক।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

জি ভরকে খাইয়ে আইসক্রিম✍️ ডা: অরুণিমা দাস

জি ভরকে খাইয়ে আইসক্রিম
✍️ ডা: অরুণিমা দাস

এরম একটা বিষয় দেখে মনটা ছুট্টে চলে গেলো সেই মায়াভরা দিনগুলোতে। যখন নার্সারী স্কুলে পড়তাম,ছুটি হলেই দৌড়ে দৌড়ে গেটের বাইরে এসে ভ্যানকাকুর কাছে বায়না করতাম সবাই আইসক্রিম কিনে দেওয়ার জন্য। কাকু কিছুতেই কিনে দিতে চাইতো না। বলতো না বাবুরা,এসব খেতে নেই তোমাদের বাড়ি থেকে বকা দেবে আমায়। তারপর আমাদের সবাইকে ভ্যানে তুলে দরজা লক করে যে যার বাড়িতে ছেড়ে দেবার উদ্দেশ্যে রওনা দিতো। আর আমরা সবাই বাইরের দিকে আইসক্রিম গাড়িটার দিকে করুন চোখে তাকিয়ে থাকতাম। বাড়ি ফিরে দেখতাম দুপুরবেলায় কাকিমা জেঠিমা তাঁদের ছেলেমেয়েদের আইসক্রিম কিনে দিচ্ছেন। আমি আয়া মাসীর দিকে জুল জুল চোখে তাকিয়ে থাকতাম। মাসী বলতো বাবা বাড়ি আসার সময় নিয়ে আসবেন তোমার জন্য আইসক্রিম,মন খারাপ কোরোনা। গল্প বলতে বলতে দুপুরের খাবারটা খাইয়ে দিতো আমায় আর তারপর পরম স্নেহে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতো। আরেকটু বড় যখন হলাম,আলাদা বাড়িতে আমরা থাকতে শুরু করলাম। তখন ঠাকুমা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সাথে থাকতেন আর তারপর দাদুর বাড়ীতে চলে যেতেন। যেই গরমের ছুটি পড়তো দুপুরে ঠেলা গাড়ি নিয়ে আইসক্রিম ওয়ালা গেলেই ঠাকুমার আঁচলে টান পড়তো। আর ঠাকুমা আঁচলের খুঁট খুলে ১ টাকা দিতেন আমায়। সেই ১ টাকা নিয়ে দৌড়াতাম দরজা খুলে। কোনোদিন নারকেল,কোনোদিন অরেঞ্জ কোনোদিন পাইন অ্যাপেল আইসক্রিম খেতাম। সাথে টিভিতে দেখতাম অসওয়ার্ল্ড কার্টুন,ওর একটা গান খুব মনে পড়ছে,'আইসক্রিম আইসক্রিম আইসক্রিম, চলিয়ে জি ভরকে খায়ে আইসক্রিম'। বাড়িতে মা এসে বকা দিতেন মাঝে মাঝেই কিন্তু তাতেও দমে যেতাম না। এরপর আসতে আসতে হায়ার সেকেন্ডারি স্কুলে উঠলাম,তখন স্কুল ছুটির পর টিউশন পড়তে যাবার তাড়া। তার মধ্যেও ফাঁকা পেলে এক দুদিন কুলফি আইসক্রিম কিনে রিক্সাতে উঠে আয়েশ করে খেতে খেতে বাড়ি ফিরতাম। আর যেদিন সাইকেলে ফিরতাম সেদিন এক হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে আরেক হাতে আইস ক্রিম খেতে খেতে বন্ধুদের সাথে গল্প করতে করতে ফিরতাম। তারপর যখন আরো বড় হলাম, যখন আইস ক্রিম খেতে কোনো প্রতিবন্ধকতা রইলো না আর তখন আর সেভাবে মন টানতো না আইসক্রিম খাবার জন্য। জীবনটা অন্যরকম হয়ে গেছে এখন। বরং সেই ভ্যানকাকু,কাকিমা জেঠিমা এদের কথাগুলোও বেশি মনে আসে। মায়াভরা চোখে দাদা দিদিদের আইসক্রিমের দিকে তাকিয়ে থাকা দিনগুলো খুব বেশি করে মনে পড়ে। মাঝেমাঝেই ভাবি যদি সত্যিই টাইম মেশিন পেতাম আর সেই দিনগুলোতে ফিরে যেতে পারতাম তাহলে আরেকবার ছোটবেলার দিনগুলো কাটাতে পারতাম। যেটা হবেনা সেটা ভেবে লাভ নেই বরং স্মৃতির পথ ধরেই মাঝে মাঝে ঘুরে আসি,আর তাতেই মন ভালো হয়ে যায় এক নিমেষে।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

পাঠ প্রতিক্রিয়া বইয়ের নাম - বিষ্ণুলোকে সন্ধ্যা নামে লেখক - হিমাদ্রী কিশোর দাশগুপ্ত✍️ ডা:অরুণিমা দাস

 পাঠ প্রতিক্রিয়া
 বইয়ের নাম - বিষ্ণুলোকে সন্ধ্যা নামে
 লেখক - হিমাদ্রী কিশোর দাশগুপ্ত
✍️ ডা:অরুণিমা দাস

সম্প্রতি পড়ে শেষ করলাম বিষ্ণুলোকে সন্ধ্যা নামে বইটি। অনেকদিন পর সম্পূর্ণ ভিন্নস্বাদের একটা গল্প পড়লাম। বইটি শেষ না হওয়া অবধি এক অমোঘ আকর্ষণ অনুভব করছিলাম যেই টানে ভাতঘুমের সুযোগ হেলায় দূরে সরিয়ে পুরোটা পড়লাম এক অদ্ভুত সুন্দর ভালোলাগা নিয়ে। 
গল্পের ঘটনাস্থল কম্বোডিয়ার আঙ্কোরভাট মন্দির যেখানে রয়েছে বিষ্ণুলোক,যেখানে ঠাঁই পেতে অনেক পূণ্য অর্জন করতে হয়। সেই মন্দিরের সংস্কার কার্যে ভারত থেকে এক প্রত্নতত্ত্ব বিদ তাঁর টিম নিয়ে উপস্থিত হন। কিন্তু তাদের কাজে বাঁধা দিতে অনেকেই পেছনে লেগেছিল। তাদের বেশিরভাগের মতলব ভালো ছিলোনা। এর আগে বলে নেওয়া যাক বর্মন রাজাদের কিছু কথা। রাজা মহাবর্মনের শাসনকালের পর হরিদেব আর ধরিন্দ্রী বর্মনের মধ্যে সিংহাসন দখলের এক ঠান্ডা যুদ্ধ চলছিল। চামদের সাথে ফন্দি করে কিভাবে রাজা উগ্রদেব ধরীন্দ্রি বর্মনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন আর সেই পরিকল্পনা সফল হতে দেননি চম্পা নামে একজন নর্তকী যাকে বিষ্ণুর স্বপ্নাদেশে প্রাণভিক্ষা দিয়েছিলেন রাজা ধরীন্দ্রি বর্মন। আবার এটাও বলা আছে গল্পে যে হরিদেব যাতে সিংহাসনে বসতে না পারেন তাই একপ্রকার তাকে পথ থেকে সরিয়ে দেন ধরীন্দ্রী বর্মন,তাও মাহুতের সাহায্য নিয়ে হাতির পায়ের তলায় পিষে দিয়ে। তারপর সেই মাহুতকেও সরিয়ে দেওয়া হয়। মাহুতের মেয়ে ও স্ত্রী সেই বদলা নিতে উগ্রদেবকে প্ররোচিত করে রাজা ধরিন্দ্রী বর্মনকে সরিয়ে দেওয়ার জন্য। চম্পা নিজের প্রাণের বিনিময়ে ধরিন্দ্রীকে বাঁচিয়ে দেয়। কিন্তু তার প্রাণপুরুষ বনহির সাথে তার মিলন হয়না। সেই বনহি এই জনমে স্বাগত নামে জন্ম নেয় যে ওই প্রত্নতত্ত্ববিদের টিমে ছিলো। চম্পা মাঝে মাঝেই এক খাম মেয়ের রূপ ধরে এসে বিষ্ণুলোকের চাতালে বসে স্বাগতকে পূর্বজন্মের কথা গল্পের মতো করে বলতো। আর মন্ত্রমুগ্ধের মত স্বাগত শুনতো সেই গল্প হারিয়ে যেতো বনহির মধ্যে। উগ্রদেবের উত্তর পুরুষ হারুম চেষ্টা করে উগ্রদেবকে মুক্তি দিয়ে বিষ্ণুলোকে প্রবেশ করানোর কিন্তু শেষ পর্যন্ত উগ্রদেবের মুক্তি হয়না আর তার প্রবেশও হয়না বিষ্ণুলোকে। এর মাঝেই দুজন ব্যক্তির খুন হয় বিষ্ণু লোকে গুপ্তধনের সন্ধানে গিয়ে। তাই কম্বোডিয়া সরকার সংস্কারকার্য বন্ধ করিয়ে স্বাগতদের দেশে ফিরে যেতে বলেন। আর স্বাগত বিষ্ণুমন্দিরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে আর কোনোদিন এখানে সে আসবেনা কারণ এলেই চম্পার কথা তার মনে পড়বে আর নিজেকে সামলাতে পারবেনা। সব কিছু ভুলে যেতে চেষ্টা করবে স্বাগত। কিন্তু স্বাগত ভুলতে পারলেও এই গল্পের চিত্রপট পাঠকের মনে এক চিরস্থায়ী জায়গা করে নেবে বলে আশা রাখি। 

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

শিরোনাম - স্বাগতম ১৪৩২ ✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - স্বাগতম ১৪৩২
✍️ ডা: অরুণিমা দাস

নববর্ষের হরষে বৈশাখের আগমনী বার্তা,জানাও তারে সাদর সম্ভাষণ 
মাস ও বচ্ছর পয়লাতে চলছে হালখাতা ও বর্ষবরণের আয়োজন।

প্রস্তুতি সব সম্পন্ন প্রায়,সকলেই যে আনন্দে আত্মহারা 
বাংলা টু নিউইয়র্ক টাইমস স্কোয়ার,আসন্ন মুহূর্তের জন্য চলে মহড়া।

একটি বছর ঘুরে এলো যে ১৪৩২ সন,নতুন আরেক বছর
সম্ভাবনায় পূর্ণ এই বর্ষে সবার প্রতি রইলো শুভেচ্ছা নিরন্তর।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস


রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

জীবন - এক রঙ্গমঞ্চ✍️ ডা: অরুণিমা দাস

 জীবন - এক রঙ্গমঞ্চ
✍️ ডা: অরুণিমা দাস

জীবন নামক নাট্যশালায় সকলেই ব্যস্ত নিজের নিজের চরিত্রে দক্ষতার সাথে অভিনয় করার কাজে। কেউ ভালো থাকার অভিনয়ে পারদর্শী কেউ বা ভালো সাজার জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছে নিখুঁত অভিনয়ের। টিকে থাকার জন্য প্রতিদিনের সংগ্রাম চলছে, চলবে। এর নেপথ্যে থাকা মানুষেরা নিজেদের অবস্থান সঠিক রেখে নাটকের প্রতিটি অঙ্ক মন দিয়ে বাস্তবায়িত করার চেষ্টায় মগ্ন। এই নাটকের দর্শক শুধু ঈশ্বরই নন, দর্শক তার চেনাজানা সকলে। তুখোড় পারফরমেন্স যার হবে সেই মানুষের মনে জায়গা করে নেবে। তার জন্য এমন কাজ করা উচিত জীবনে,যাতে সকলের ভালো হয়,কারোর অনিষ্ট চিন্তা যেনো মনে না আসে। পাপ পুণ্যের পুরো হিসেব নিকেষ এই দুনিয়াতেই করতে হবে, তাই ভালো মানুষ সাজার থেকে ভালো মানুষ হয়ে থাকাটাই শ্রেয়। মানুষ বেঁচে থাকে তার কাজের মধ্যে দিয়ে, তাই কাজ অর্থাৎ অভিনয় এমন করতে হবে যেটা সারাজীবন ধরে মনে রাখবে সকলে, এমনকি নাটকের শেষ দৃশ্যের পরেও। সুস্থ ভাবে বাঁচো, পাশের সকলে সুস্থ ভাবে বাঁচতে দাও। 

"ভালো মানুষ সাজার থেকেও বেশি দরকার ভালো মানুষ হওয়ার
জীবনের নাট্যমঞ্চে অভিনয়ের সুযোগ পেয়ে, কোরো সেটার সদ্ব্যবহার।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

শিরোনাম - সংসার✍️ ডা:অরুণিমা দাস

 শিরোনাম - সংসার
✍️ ডা:অরুণিমা দাস

সংসার মানেই সকলের যৌথ কন্ট্রিবিউশন দ্বারা রোজ সকাল থেকে রাত অতিবাহিত করা। সংসার নামক গাড়িতে চড়ে নারী পুরুষ উভয়েই মন দিয়ে চালানোর অদম্য চেষ্টা করে। সংসারের জাঁতাকলে পিষ্ট সবাইকেই হতে হয়। চাপে সকলেই থাকে কিন্তু যেখানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকে সেখানে কষ্টটা বোধহয় একটু কম থাকে। বাড়ীর পুরুষের মাথায় থাকে আয় করে সকলের প্রতি কর্তব্য পালন করা,আর নারী যদি শুধু গৃহিণী হয় তার ওপর ভার থাকে সকলের সব আবদার পূরণ করা হাসিমুখে,আর নারী যদি বাইরে ঘরে দুদিকের কাজে নিয়োজিত হয় তখন চাপ একটু বেশীই এসে পড়ে। কেউ কেউ হয়তো নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে সবার মুখে হাসি ফোটাতেই কাটিয়ে দেয় সারাজীবন। তারপরও হয়তো যোগ্য মর্যাদাটুকু পায়না। তবে জীবন সব হিসেব নিকেশ কড়ায় গন্ডায় মিটিয়ে দেয় এই ভরসাতেই সে সংসারের জন্য নিজের সবটুকু দিয়ে দেয়। সংসারের চাপে নারী যেমন দশভূজা হয়ে ওঠে তেমনি পুরুষরাও দশভূজ হয়ে যায়। দুজনে হাতে হাত মিলিয়ে সব ঝড় ঝাপটা কে সামাল দেয়। নিত্যদিনের চাপের মাঝেও একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে থাকলে জাঁতাকলও বোধহয় মাঝেমাঝে রেহাই দেয় রোজনামচা থেকে,তখন সপ্তাহান্তে দু একদিনের জন্য থোড় বড়ি খাড়া জীবন থেকে একটু দূরে কোথাও ছুটি কাটিয়ে আসা যায় সপরিবারে। তারপর আবার ফুল এনার্জি নিয়ে জাঁতাকলে পিষ্ট হতে সবাই নিজেকে নুইয়ে দেয়। 

"সংসারের জাঁতাকলে পিষ্ট হয়েও একে অপরের প্রতি থেকো সহানুভূতিশীল 
চাপ কম হবে এতে,দেখবে জীবন হবে খুবই সহজ ও সরল।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

সোমবার, ৩১ মার্চ, ২০২৫

শিরোনাম - বালুকা মাঝারে ✍️ ডা:অরুণিমা দাস

শিরোনাম - বালুকা মাঝারে
✍️ ডা:অরুণিমা দাস

বালি তটে আরামের আবেশে চলছে সানবাথ 
ট্যান ফ্যানকে না করে  পরোয়া,নিয়ে প্রকৃতির সাথ। 

ব্যস্ততার মাঝে অনুভব করে সে কারোর অনুপস্থিতি 
সব ভুলে তাই নিজেকে নিয়েই আছে মাতি।

'ভিটামিন ডি' এর ঘাটতি পূরণে সূর্যলোকের নেই যে তুলনা 
সেইজন্য মন প্রাণ ভরে নৈসর্গিক সৌন্দর্য আস্বাদনে নিয়োজিত ললনা।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

রবিবার, ৩০ মার্চ, ২০২৫

শিরোনাম - ইফতার✍️ ডা:অরুণিমা দাস

 শিরোনাম - ইফতার
✍️ ডা:অরুণিমা দাস

আজ ঈদের শুভদিনে একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেলো। তখন সবে ফার্স্ট ইয়ারে এমডি করতে ঢুকেছি,মাস নয়েক পর রমজান মাস শুরু হলো।হোস্টেলে আমাদের ফ্লোরে রোশনারা,ফিরোজা এরা রোজা রাখা শুরু করলো। আমাদের গার্লস গ্রুপ ও ছিল একটা। তো ফিরোজা আর রোশনারা বাদে যারা আমরা ইফতারে হামলে পড়তাম সুস্বাদু খাবার খেতে তারা ঠিক করলাম একটা রবিবার দিন যেদিন আমাদের কারোর কোনো ডিউটি থাকবেনা দিনের বেলায় তারাও ওদের দুজনের মতো খাবার না খেয়ে (যদিও আমরা এমনিতেই সবাই ডিউটি চক্করে ৮-৯ ঘণ্টা না খেয়েই থাকতাম) জল না খেয়ে ওদের সাথে ইফতারে খাবো একসাথে। তো যেমন কথা তেমন কাজ! সারাদিন নির্জলা আর খাবার ছাড়া কাটিয়ে দিয়ে ঠিক ইফতারের সময় খেতে বসা হবে সেই সময় মৌমি ভীষণ অসুস্থ হয়ে পড়লো,মাথা ঘোরাচ্ছে বলছিল, চোখে অন্ধকার দেখছে। ইফতার করা মাথায় উঠলো সবার,ওকে নিয়ে সকলে গেলাম মেডিসিন ওয়ার্ডে। আর এম ও স্যার বললেন ভেসোভ্যাগাল হয়ে গেছে। প্রচণ্ড ডিহাইড্রেটেড,এখুনি একে ফ্লুইড দাও আর মুখে কিছু খেতে দাও। পা দুটো একটু বালিশের ওপরে তুলে রাখুক। তারপর মোটামুটি স্টেবল হতে স্যার জিজ্ঞেস করলেন কি করে হলো এরকম? তখন ঐ ইফতার উপলক্ষ্যে সবার রোজা রাখার গল্প বললাম। স্যার হেসে বললেন পারিস ও ভাই তোরা! সব কটা যা একটা মিনারেল ওয়াটার বোতল কিনে জল খা। নয়তো বাকি গুলোও মাথা ঘুরিয়ে পড়বি সব। আর এত বেড কিন্তু নেই তোদের জন্য। সেদিন মৌমি একটু সুস্থ হতে স্যার বললেন দেখি কি কি অ্যারেঞ্জ করছিলি তোরা? তখন আবার হোস্টেলে ফোন করে ইফতারের সব খাবার হোস্টেলের ভিজিটিং রুমে আনানো হলো। স্যার ও খুব মজা করে খেয়েছিলেন সেদিন আমাদের সবার সাথে। আর বলেছিলেন দেখ ফিরোজা রোশনারা এরা প্রতি বছর রোজা রাখে, এদের অভ্যাস আছে আর এদের শরীরে বায়োলজিক্যাল ক্লকও এভাবে মানিয়ে নেয়। তোরা জল না খেয়ে গরমে থাকতে পারবি না, তাই এসব ওস্তাদি করতে যাস না। মৌমি আবার দুম করে সরি বলে ফেলেছিল। ফিরোজা ওকে জড়িয়ে বলেছিল কিসের সরি রে! তোদের এই কান্ড দেখে আমরা হতবাক। আমরা বললাম সত্যি খাবার ছাড়া থাকা গেলেও এতটা সময় জল ছাড়া থাকা অসহনীয়, জিভ ঠোঁট শুকিয়ে যাচ্ছিলো খুব কষ্ট হচ্ছিল। তোরা সত্যি খুব কষ্ট করে রোজা রাখিস রে! ফিরোজা বললো এখন এগুলো আমাদের অভ্যাস হয়ে গেছে। চল এরপর আর আমাদের কষ্ট বোঝার জন্য পাকামো মেরে তোদের জল আর খাবার না খেয়ে থাকতে হবে না! প্রমিস কর সবাই! মৌমি সহ আমরা সবাই প্রমিস করেছিলাম সেদিন। এখনো স্যারের সাথে দেখা হলে সেই দিনের কথা স্যার তুলবেন একবার হলেও। আজ ফিরোজা এসএস কে এম,রোশনারা মুর্শিদাবাদ,মৌমি ডায়মন্ড হারবারে,অর্চিতা ন্যাশনালে আর একজন এন আর এসে থাকলেও রমজান মাস শুরু হলে আর যে কোনো রকম উৎসবে সবাই আমরা ফোনের গ্রুপে মেতে উঠি এক অনাবিল আনন্দে,বুঝতেই পারিনা যে আমরা একে অপরের থেকে এতদূরে আছি, মনে হয় এই তো কালকের ঘটনা। এভাবেই স্মৃতির পাতায় জমে উঠছে কত কত গল্প।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...