শুভ সান্ধ্য আলোচনা-বাসর।
# বিষয় -
*আমের মাঝখানটাতে থাকে আঁটি, সেটা মিষ্টিও নয়,নরম নয়,খাদ্যও নয়। কিন্তু ঐ শক্তটাই সমস্ত আমের আশ্রয়, ঐটাতেই সে আকার পায়।*
# নাম- *জীবন যেরকম।*
✍ - মৃদুল কুমার দাস।
প্রকৃতির দানের লীলাময় গতিতে পাই তার অবর্ণনীয় সৌন্দর্য। জড়ের গতিশীলতার মধ্যেও প্রাণ পায় অনাবিল আনন্দ। আর প্রানের সেই আনন্দ বিচিত্রগামী। সুখ সীমাবদ্ধ,আনন্দ অনন্ত। সেই আনন্দ অনন্ত হয়ে গাছ, ফুল,পাখী হয়ে প্রকৃতি প্রাণবন্ত। প্রকৃতির এক এক স্বরূপ।
কাঠিন্যের মধ্যে অনুভূতির স্ফূরণ এক ধরনের অভিসার, আবার কোমলের মধ্যে আরেক ভিন্ন অনুভূতি। সবেতেই আছে সৌন্দর্যের অভিসার। সৌন্দর্য এক গতিশীল প্রক্রিয়া। বটবৃক্ষের ফলের কথা ভাবলে মনের গতি থেকে জীবন-দর্শন লাভ যেভাবে হয় তার কূলকিনারা পাইনা। আর আমের আঁটি আরেক ধরনের জীবন-দর্শন। আঁটি আমের রসাল অংশের ধারক। ওর ওতেই গুণ সঞ্জীবিত। কঠিনের মধ্যেই তো রসের অমৃতধারা যা জীবনকে দেয় অফুরন্ত শিক্ষা। যে জীবন যত কঠিন সে তত কোমল। কেননা কোমলে কঠোরে মিশ্রিত জীবনকে ধারণ জীবনের সৌন্দর্য। তাই ব্যক্তিত্বের প্রকাশ। আমের আঁটি যে বৃক্ষের জন্মসূত্র। পুরুষ প্রকৃতি। ভেতরে থাকে দৃঢ় শক্তি হয়ে,থাকে সৃষ্টির শক্তি নিয়ে। আর বহিরাংশ নারীপ্রকৃতির মত। একই অঙ্গে দুই প্রকৃতির ধারণ করে আম হয়েছ অমৃতফল। জীবনকে দেয় অমৃতাস্বাদন। কেন আমের ভেঁপু শিশুর হাতে সুরের যাদু দেয় না! আঁটি ভোগ্য নয়,নিজের সৃষ্টির জন্য সে মহান। আর তার বহিরাংশ মহান উদারতায় দান করছে তার মহতি কর্ম। আমরা আমের আঁটির কাঠিন্যটাই দেখি,ব্যবহারিক দৃষ্টিতে। কিন্তু আঁটির কাঠিন্য যে তার সকল সৃষ্টির রহস্য। তাই আঁটির কাছে জীবনের শিক্ষার অনেক মূল্য। প্রয়োজনের বিচারে আমরা যেন দৃষ্টিভঙ্গিকে সঙ্কীর্ণ না করি। তাই করে নিজেদের ভাবনার দুর্বলতা না প্রকাশ করি। কঠিন যে পুরুষপ্রকৃতি। কোমলতা নারীপ্রকৃতি। এই দুইয়ের একই অঙ্গে ধারণের ক্ষমতা দিয়ে আমকে অমৃত ফলের উপাধি সত্যিই এক মহতী তাৎপর্য। জীবনকে দেয় অমৃতত্ত্বের অনন্ত সুধা।
*****
সত্যিই, খুব সুন্দর 👌🎉🌷
উত্তরমুছুনবাঃ খুব সুন্দর
উত্তরমুছুনখুব ভালো লাগলো
উত্তরমুছুনভালো হয়েছে💐
উত্তরমুছুনএকেই বলে আমের আটি...
উত্তরমুছুনভীষণ ভাল লাগল।
উত্তরমুছুন