বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

ধর্ম কর্ম✍️ ডা:অরুণিমা দাস

 ধর্ম কর্ম
✍️ ডা:অরুণিমা দাস

'আপনি আচরি ধর্ম অপরে শেখায়।' ধর্ম কর্ম সবকিছু যে যার নিজের কাছে। ধর্ম মেনে চলার পথে একটা মানসিক শান্তি আছে। সব কাজে ঈশ্বরের হাত আছে এটা ভাবলে কাজগুলো সহজ হয়ে যায়। বিধর্মী হয়ে লাভ কতটা আছে জানা নেই কিন্তু ধার্মিক হলে একটা অন্যরকম অনুভূতি আসে। তাই বলে বকধর্মিক হয়ে কোনো লাভ নেই। যেটুকু করবে মন থেকে ভালোবেসে করাই শ্রেয়। ধর্ম আসলে মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ,ন্যায়পরায়ন শৃঙ্খলা বদ্ধ হবার শিক্ষা দেয় এই ধর্ম। নৈতিকতার ভিত্তি হলো ধর্ম।সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়, জীবনের সার্বিক সাফল্য লাভে সাহায্য করে ধর্ম। তাই বলে ধর্মের দোহাই দিয়ে কোনো অনৈতিক কাজ করার অধিকার নেই কারোর। বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে বেশ কিছু খারাপ কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দেয় মানুষ। কিন্তু ধর্ম মেনে চললে মনে একটা ভয় থাকে হয়তো খারাপ কাজ করার আগে একটা ভেতর থেকে সাড়া আসে না এটা করা হয়তো সমীচীন নয়। তাই মন থেকে মেনে ধর্মপরায়ন হয়ে সৎপথে চলাই লক্ষ্য হওয়া উচিত বলে আমার মনে হয়।

"ধর্ম মেনে সৎপথে পরিচালিত হলে মানসিক শান্তি থাকবে তোমার
জীবন যাপন হবে সহজ,কঠিন বাস্তবে থাকবে ছোঁয়া যে সহজতার!"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...