বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

শিরোনাম - অপেক্ষা✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - অপেক্ষা
✍️ ডা: অরুণিমা দাস

অপেক্ষা মানেই মনের কোণে একবিন্দু আশার আলো। অপেক্ষা মানেই বেঁচে থাকা,জীবনচক্রের চক্রবুহে থেকেও ভালো কিছু হবে,খারাপ সময়ে মনে করা ভালো দিন নিশ্চয়ই আসবে, সব বাধা কেটে কালো মেঘ সরে গিয়ে আবার সোনালী দিনের দেখা মিলবে। ছোটবেলার সময়ে বড়ো হবার অপেক্ষা,মাধ্যমিকের পর অপেক্ষা উচ্চমাধ্যমিকের, উচ্চমাধ্যমিকের পর অপেক্ষা কলেজে ভর্তির,কলেজ জীবন পেরিয়ে গেলে চাকরির অপেক্ষা। আবার বড়ো হয়ে গেলে কর্মব্যস্ত জীবন থেকে একটু সরে এসে ছুটি নিয়ে নিজেকে আনন্দ দেওয়া সেটাও একটা অপেক্ষা। চিকিৎসকের জীবনে অপেক্ষা রোগীর ভালো হয়ে ওঠার আর রোগীর বাড়ীর লোকের অপেক্ষা সুস্থ করে তাকে বাড়ী ফিরিয়ে নিয়ে যাওয়ার। সেনাবাহিনীর বাড়ীর লোকের অপেক্ষা কখন তাদের ঘরের ছেলে ঘরে ফিরবে অক্ষত অবস্থায়। বিদেশে থাকা লোকেদের অপেক্ষা কবে দেশে ফিরবে তারা। হুমায়ুন আহমেদের 'অপেক্ষা' উপন্যাসটিও বলে "অপেক্ষা মানুষের বেঁচে থাকার এক টনিক।" অপেক্ষা মানুষকে ধৈর্যশীল করে তোলে,নমনীয় করে তোলে আবার কোনো সময়ে কঠিন করে তোলে। অপেক্ষা বাঁচতে শেখায় আর বাঁচাতেও শেখায়। 

"অপেক্ষা করছে সবাই, আছে আশা নিরাশার দোলাচলে
সময় বদলে দিতে পারে সবকিছু ধৈর্য ধরে অপেক্ষা করলে।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিরোনাম - অপেক্ষা✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - অপেক্ষা ✍️ ডা: অরুণিমা দাস অপেক্ষা মানেই মনের কোণে একবিন্দু আশার আলো। অপেক্ষা মানেই বেঁচে থাকা,জীবনচক্রের চক্রবুহে থেকেও ভালো কিছ...