বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

শিরোনাম - ছুটছি মিছে কীসের পানে✍️ ডা:অরুণিমা দাস

শিরোনাম - ছুটছি মিছে কীসের পানে
✍️ ডা:অরুণিমা দাস

সকলে মিলে ছুটছি মিছে কিসের পানে
            শান্তি যে নেই কোনোখানে।
ব্যস্ত সবাই যে যার নিজের কাজে
             রয়েছে টাকার সুখে সবাই মজে।
কেউ বন্দী ল্যাপটপে,কেউ বা আবার ফোনে
             যান্ত্রিক হয়েছে সবাই,ভুলেছে আপনজনে।
ক্লান্ত সবাই সুখের পেছনে ছুটে ছুটে
            লাভ হয়নি কিছুই,শান্তির ঘুম গেছে উঠে।
সুখ পেতে সবাই,ছোটে মরীচিকার পিছনে
           ভুলে গেছে তাই,সুখ যে আছে নিজের মনে।
তাই কলম সঙ্গী করে স্ট্রেস হোক দূর দিনের শেষে 
       আর গল্পের বইতে থাকে স্লিপিং পিল যে মিশে।
সুখের পিছনে মিছেই ছোটা সবই যে শুধু মায়া
           দিনের শেষে সঙ্গী কেবল নিজের ই ছায়া।
বন্ধ হোক তবে মিছে এই ছোটাছুটি
           সুখ পেতে তাই শুধু নিজেকে নিয়ে মাতি।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস 
            
            
              
             
             

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিরোনাম - ছুটছি মিছে কীসের পানে✍️ ডা:অরুণিমা দাস

শিরোনাম - ছুটছি মিছে কীসের পানে ✍️ ডা:অরুণিমা দাস সকলে মিলে ছুটছি মিছে কিসের পানে             শান্তি যে নেই কোনোখানে। ব্যস্ত সবাই যে যার নিজ...