বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

শিরোনাম - রে'স ক্রিয়েশন✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - রে'স ক্রিয়েশন
✍️ ডা: অরুণিমা দাস

সত্যজিৎ রায় ছিলেন বিখ্যাত কবি ও লেখক সুকুমার রায়ের সন্তান। তবে তিনি পিতার পরিচয়ে নয় নিজের অসামান্য ও কালজয়ী সৃষ্টির মাধ্যমে আজও বাঙালির মনে শ্রেষ্ঠত্বের আসন লাভ করেছেন। সত্যজিৎ রায় শুধু বিশ্ববরেণ্য বাঙালি চলচ্চিত্র পরিচালক ছিলেননা,ছিলেন লেখক,
চিত্রনাট্যকার ও শিল্পী। পথের পাঁচালী ও অপু ট্রিলজির মাধ্যমে ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে তুলে ধরেন ও বিশ্বজোড়া খ্যাতি এনে দেন। এছাড়া গুপী বাঘাকে নিয়ে তাঁর বানানো সিনেমাগুলো বারবার দেখলেও কোনোদিন পুরোনো হয়না। ভারতীয় চলচ্চিত্র পরিচালক হিসেবে তিনি প্রথম অস্কার বিজয়ী হয়েছিলেন এবং তাঁর হাতে পুরস্কারও তুলে দেওয়া হয় অন্যভাবে। চলচ্চিত্রের পাশাপাশি সাহিত্যেও তাঁর কিছু কালজয়ী সৃষ্টি রয়েছে। ফেলুদা,প্রফেসর শঙ্কু ও তারিণী খুড়ো এরা কখন যে ছোট থেকে বড় সব প্রজন্মের জন্য প্রিয় হয়ে উঠেছেন তা শুধু সত্যজিৎ রায়ের সৃষ্টির জন্য। শিশুদের জন্যও তাঁর অবদান অবিস্মরণীয়। নানারকম কল্পবিজ্ঞান কাহিনী,রহস্য ও গোয়েন্দা গল্প শিশুমনকে কল্পনার জগতে নিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়। চলচ্চিত্রে বাস্তবতা ও আধুনিক শৈল্পিকতার ছোঁয়া এনেছিলেন তিনি। নানারকম পোস্টার ও গ্রাফিক ডিজাইন করতেন খুব সুন্দরভাবে ও যত্ন সহকারে। ভবিষ্যতের চিত্র পরিচালকদের জন্য তিনি এক অন্যতম অনুপ্রেরণা। মার্টিন স্কোরসেজি,আকিরা কুরোসাওয়া এবং ওয়েস অ্যান্ডারসনের মতো বিশ্ববিখ্যাত পরিচালকরা সত্যজিৎ রায়ের কাজ দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। সত্যজিৎ রায়কে নিয়ে অনেক অজানা তথ্যপ্রকাশ হয় নিয়মিত ভাবে,  'বিচিত্রপত্র' নামক এক পত্রিকায়,যার উপদেষ্টা ওনার পুত্র সন্দীপ রায় যিনি আরেকজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। বিচিত্রপত্রের এক প্রবন্ধ বার্ষিকী সংখ্যায় সোনার কেল্লা সিনেমার সমস্ত শিল্পীদের জানা অজানা অনেক তথ্য দেওয়া ছিলো এবং ওই সিনেমা পরিচালনা করার সময়কার অনেক গল্প বলা হয়েছিলো। আজও বিচিত্রপত্র সত্যজিৎ রায়ের সমস্ত ঐতিহ্য বহন করে চলে কখনো গল্পের মাধ্যমে,কখনো বা প্রবন্ধের মাধ্যমে। 
তাঁর সৃষ্টি ও সাহিত্যকীর্তি পাঠকবর্গের মনের বিকাশ ঘটিয়ে চলেছে ও ভবিষ্যতেও চালাবে। 

"তাঁর অনন্য ও অসাধারণ সৃষ্টি করেছে যে তাঁকে অবিস্মরণীয়
রে'স ক্রিয়েশন,আট থেকে আশি সবার মনে প্রভাব ফেলে চলেছে আজও।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিরোনাম - রে'স ক্রিয়েশন✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - রে'স ক্রিয়েশন ✍️ ডা: অরুণিমা দাস সত্যজিৎ রায় ছিলেন বিখ্যাত কবি ও লেখক সুকুমার রায়ের সন্তান। তবে তিনি পিতার পরিচয়ে নয় নিজে...