শিরোনাম - অ্যাডাপটেশন
✍️ ডা: অরুণিমা দাস
পরিবর্তন জীবনের জন্য অপরিহার্য। পরিবর্তন না হলে একঘেয়েমি থেকে বেরিয়ে আসা যায়না। পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়াটাই আসল চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জের সম্মুখীন হতে অনেকেই ইতস্ততঃ বোধ করে তাই পরিবর্তনকে গ্রহণ করতে অনীহা প্রকাশ করে। ঝড় উঠলে যেমন সবাই ভয় পায় সব নষ্ট হয়ে যাওয়ার তেমন আরেকটি দিক দিয়ে ভেবে দেখলে ঝড় কিন্তু পথের বাধা গুলোকে দূর হটিয়ে দেয়। চলার পথ সুগম করে তোলে। তাই পরিবর্তনকে সবসময় নেতিবাচক হিসেবে না ভাবাই উচিত। কিংবা কেউ যখন বাসস্থান পরিবর্তন করে নতুন জায়গায় এসে মানিয়ে নেওয়ার একটা চিন্তা কাজ করে। কিছুদিন পর নতুন পরিবেশে ঠিক খাপ খাইয়ে নেয়। জীবনে যখন বন্ধুদের স্বরূপ প্রকাশ পায় তখন নিজেকে পরিবর্তন করার দরকার পড়ে আত্মসম্মান বজায় রাখার জন্য। আর আত্মসম্মান রক্ষা করার মানে কিন্তু নিজেকে অহংকারী করে তোলা নয় বরং যারা কাউকে ছোট করে সেখান থেকে নিজেকে দূরে রাখা। ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বও বলে পরিবর্তন অবশ্যম্ভাবী। ভয় না পেয়ে খুশি মনে পরিবর্তনকে আলিঙ্গন করা দরকার। তবেই আজ হোমো সেপিয়েন্স এসেছে। ভয় তো লাগবেই কিন্তু ভয়ের আগে যে জয় অপেক্ষা করতে পারে সেটা ভেবেই নিজেকে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া দিয়ে নিজের অভিজ্ঞতাকে সম্মান প্রদর্শন করা উচিত।সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর হয়ে ওঠে।
"মানিয়ে নিতে হবে পরিবর্তনের সাথে নিজেকে, ভয়কে দূরে সরিয়ে
জয় আছে অপেক্ষায়,বাধা পেরিয়ে এগোলেই দেবে বিজয়মাল্য পরিয়ে।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন