বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
#বিষয় : আলোচনা। লেখায় : শর্মিষ্ঠা ভট্ট
#গল্পের মাধ্যমে অঙ্ক সল্ভ :
©কপিরাইট সর্তাধিকারী শর্মিষ্ঠা ভট্ট।।।।।।।
কি ত্যাগ করলে প্রিয় হওয়া যায়..... আত্মত্যাগ।। তনয়া আজ ৪৫বছর বয়স, নিজেকে ত্যাগ করে ভাই বোনেদের বুকে করে রেখেছে। এবার সব বড়ো হয়েছে, নিজের মতো গুছিয়ে নিয়েছে সব.... দিদি কেন্দ্রিক আবর্তনের পারিবারিক সুখে সে আপ্লুত। শান্ত পরিপাটি মায়ার বন্ধনের দিঘল দিঘিতে তরঙ্গ খেলছে। যখন কাল রাতে ওর বার্থডে কেক কাটতে আসা পরিবারের সামনে বলেছিল " এবার তোরা সবাই দাঁড়িয়ে গেছিস, ভাবছি দীপঙ্করের দেওয়া অনুরোধে হ্যাঁ করেদি।" অনেক্ষণ ধাক্কা সৈতে চুপ করেছিল সব.... তারপর ছোট ভাই গাট্টূ এক বছরের ছেলের বাবা, বলল " দিদিভাই বাড়ীর কি হবে? বিয়ের পর কে দেখেছে বল? তুই আগে বাড়ীর ব্যবস্থা করে যাস। " বড়োর মেয়ে বলল " এই বয়সে! তুমি অনুষ্ঠান আর কোরো না পিসি, আমার বন্ধুরা হাসবে। " বলে বিশ্রী ভাবে হেসে বেরিয়ে গেলো সাথে সবাই, যেতে যেতে একটা গুঞ্জন শুনলো। বুঝলো এখনও প্রিয় হতে পারেনি। থাক তবে। আর একটু না হয় ত্যাগ করা যাক।
বড়ো লোক হবো কি করে? নতুন ওয়েব সাইট। প্রচুর জ্ঞান দিয়ে যাচ্ছে বড়ো কেতার মানুষ জন। এই পড়ো, টাকাটা এমন করে খাটাও। হু হু করে নোটি আসছে। মানুষের আগ্রহের জোয়ারে ভালোই চলছে। কর্নধার অভিকর্ষ ঝাঁ চকচকে অফিসে বড়ো লোক হওয়া শেখায়। ওর প্রেমিকা ভেগেছে । মা বাবাও আশা রাখে না কোনো। কারন চ্যানেল চালাতে চালাতে আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। যত টাকা আছড়ে পড়ছে, তত রেসপন্সিবিলিটি বাড়ছে। দূর হচ্ছে পরিবার। আত্মীয় সজনহীন সে, কিন্তু চারি দিকে তার নাম ছড়াচ্ছে। মিডিয়া, বন্ধুরা তরিফ করছে। পয়সার পাহাড় বানাচ্ছে সে। শিশু বয়সের প্রেমিকা ফিরে এসেছে। বাবা মাকে হাই ক্লাস ট্রিটমেন্ট দেয় আয়া কাজের লোক ভরিয়ে দিয়েছে। একটি শিশু চাই। ব্যস্ত জীবনে কখন শরীর ও মন শুকিয়ে গেছে। ডাক্তার না বলেছে। না ওর দোষ কেউ দেয়নি। অর্থনৈতিক সুরক্ষা দিচ্ছে যে তার এসব ত্রুটি মেনে নিয়ে বেশ চলে যাচ্ছে। টাকার পাহাড় পর্বত হচ্ছে। ভীষণ সুখী ওরা একটা শূণ্যতা নিয়ে।
সামান্য একরুম কিচেন। নীরু দারুন সাজিয়েছে। মনের ইচ্ছা গুলো ডানা মেলে ঘোরে ওর ঘরে। ছেলে মেয়ে শাশুড়ি নিয়ে ছোটো ঘরে, সাচ্ছন্দ কম। রানা, ওর বর মনে মনে ভীষণ সন্তুষ্ট থাকলেও মরমে মরে। নীরু যে বাড়ীর মেয়ে, ওর আরও হয়ত পাওনা ছিল। মাসান্তে যখন আসে, স্বীকার করে। মনে বড়ো অশান্তি হয়ত সংসারের জন্য আরও কিছু করার ছিল! নীরু র স্বর্গ..... নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাশা। তৃপ্তি ওকে সুখের সাগরে ভাসায়।
ধন্যবাদ🙏
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস
শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...
-
ঘোষ বুড়ী ©সুদেষ্ণা দত্ত গ্রামের নাম সুন্দরগ্রাম--বাংলা মায়ের কোল ঘেঁষা সুজলা,সুফলা,শান্তির নীড় ঘেরা এক গ্রাম।গ্রামের অধিকাংশ লোকই কৃষি...
-
আমার অকাজের লিস্টি ✍️ ডা: অরুণিমা দাস ২০২৫ এ পড়ে ফেলা বইগুলোর তালিকা তৈরী করেই ফেললাম। ভিন্ন স্বাদের সব বইগুলো। মন ভালো করে দেয়। তালিকা...
-
অণু গল্প ----সাথী হারা। কলমে-- পারমিতা মন্ডল। দীঘার সমুদ্রে একা একা হেঁটে চলেছে সৈকত । এই বালুকাবেলায় , রামধনু রং আকাশের দিকে তাকিয়ে মনটা বড়...

খুব সুন্দর ।💐💐
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
উত্তরমুছুনবেশ চমৎকার! ধন্যবাদ। 👍👍👌👌❤❤
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ🙏💕🙏💕
উত্তরমুছুন