শুক্রবার, ১২ মার্চ, ২০২১

রইল ঝোলা(সুদেষ্ণা দত্ত)

 


রইল ঝোলা 

সুদেষ্ণা দত্ত 

 আজি দখিন দুয়ার খোলা-- 

তালা দেয়নি তো ভোলা! 

বউ গিয়েছে বাপের বাড়ী, 

ঘরেতে গয়না কিছু রয়েছে ভারী।

 মধ্যযামিনী ঘরে ওঠে খুটখাট ধ্বনি, 

গৃহে যেন তস্করের আগমন শুনি!

 করে গয়নাগাঁটি ভর্তি থলে, 

তস্কর সন্তর্পনে ফ্রিজটি খোলে। 

পেটপুরে খায় ভাত--মাংস,

 তস্করের আবার কুম্ভকর্ণের বংশ। 

শুনি ভোলার নাসিকা গর্জন, 

পারেনা তস্করও নিদ্রার ইচ্ছা করতে বর্জন। 

ভোলার পাশে শুয়ে নিদ্রা লাভ করে, 

চোখ খুলে দেখে আছে সে শ্রীঘরে!। 


 কপিরাইট রিজার্ভড ফর সুদেষ্ণা দত্ত

১৯টি মন্তব্য:

  1. ☺️☺️☺️...👌👌.. দারুন..দারুন...

    উত্তরমুছুন
  2. নির্ভেজাল হাসি হাসলাম তোমার লেখা পড়ে....

    উত্তরমুছুন
  3. দারুণ! দারুণ লিখেছিস! অসাধারণ! 👍👍👌👌❤❤

    উত্তরমুছুন

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...