সোমবার, ১ মার্চ, ২০২১
#বিষয় : অনুগল্প # নাম : ছায়া # লেখায় : শর্মিষ্ঠা ভট্ট
#বিষয় : অনুগল্প (গাঁয়ের বধূ)
#নাম: ছায়া
রেবতীকে রজত তেমন মেনে নিতে পারেনি কোন দিন। যদিও গ্রাম থেকে জীবনের শুরু জন্ম ও লেখাপড়া তবু গেঁয়ো সে কখনও নয়। বরং আই আই টি পাশ করা রজত প্রথম থেকেই ধোপদুরস্ত শহুরে। বাবা মার দেখা এই কাপড়ে মোড়া পুতুল, গাঁয়ের বধূ তার পছন্দ নয়। তাই রেবতী বৌভাতের পরের দিন দ্বিরাগমন করে আসার পর থেকে গ্রামের বাড়ীতে থেকে গেল।
রজতের লেখা মাঝে মাঝে রবিবাসরীয়তে বের হয়। রেবতী আগ্ৰহ নিয়ে পড়ে। গল্পের নায়ক মেরে ফেলল তার বৌকে স্লো পয়জন দিয়ে দিয়ে । পছন্দ হয়নি তাকে তাই। শিউরে ওঠে। অদ্ভুত লাগে, গাঁয়ের মেয়ে হলেও স্বাভাবিক বুদ্ধি তার আছে। রজতের সামনে একবার দাঁড়াতে চায় মনস্থির করেছে। বেরিয়ে পড়ল এবং নিজেকে হারিয়ে দিল জন সমুদ্রে।
রজত জুনিয়র অফিস স্টাফের প্রেমে হাবুডুবু খাচ্ছে। রুবি, ভীষণ চঞ্চল মেয়েটা। কিন্তু রজত যা চায় তার জন্য এক মাত্র পথ বিয়ে । রুবিকে গত পরশু সেই প্রস্তাব দিয়েছে। রুবি বলল বাবামার সাথে একবার ফরমালি , চলেছে দুজন। ড্রাইভ করছে রুবি। ব্লু জিনস আর হোআইট টপে অসাধারণ সে। রজত চোখ ফেরাতে পারে না। শুধু মনে একটা কাঁটা গাঁয়ের বধূ!! একটু অন্যমনস্ক সে। কত পথ পেরিয়ে যখন নিজের বাড়ীর সামনে এলো তখন সম্মিত ফিরে পেল। রুবিকে বলল রজত "এখানে? ", রুবি বলল
" ভাবলাম এই পথে যখন তোমার বাড়ীতে দেখা করে যাই, ভালো করিনি? একটু নেমে এগিয়ে যাও ,আমি একটু মিষ্টি দোকান থেকে আসছি। " বড়ো রাস্তায় উঠে একটু গেলেই বাজার। রুবি আসছে না সাথে, রজত ভাবলো ভালো হল পিছু টান ছিন্ন করা যাক। ঘরে ঢুকতে না ঢুকতে প্রচন্ড শব্দ।এ্যাক্শিডেন!! কাজের লোক দৌড়ে এসে বলল এখুনি বাড়ীর সামনে আসা গাড়ী উড়ে গেছে। উতলা মন আছাড় পাছাড় খেয়ে উঠল। সারাদিন পুলিশ নানা জায়গায় ছুটে ক্লান্ত রজত শোবার ঘরে আসতে, অল্প আলোয় ঘোমটা দেওয়া বৌ দুধের গ্লাস এগিয়ে দিয়ে বলল
" কে ছিল ভেতরে"। রজত গম্ভীর হয়ে বলল
" ড্রাইভার ".....
©কপিরাইট সর্তাধিকারী শর্মিষ্ঠা ভট্ট।
দীর্ঘ তিন বছর পর রাত্রিযাপন, অনেকটা প্রকৃতির প্রয়োজনে, সকাল সকাল উঠে ফিরে যেতে চায় রজত। জামাকাপড় পরতে পরতে নজর পড়লো, বৌয়ের চাদর থেকে বেরিয়ে থাকা দুটো আঙুল। রুবি এই নেলপলিস পরেছিল না! কি রজত ভুল দেখছে। রেবতী তো নিতান্তই গ্রামের বধূ। পাটা হঠাৎ ভারী হয়ে গেছে। হেলতে পারছে না রজত। রজত কি স্বপ্ন দেখছে? পুরোটাই কি তার মনের ভুল!!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস
শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...
-
ঘোষ বুড়ী ©সুদেষ্ণা দত্ত গ্রামের নাম সুন্দরগ্রাম--বাংলা মায়ের কোল ঘেঁষা সুজলা,সুফলা,শান্তির নীড় ঘেরা এক গ্রাম।গ্রামের অধিকাংশ লোকই কৃষি...
-
আমার অকাজের লিস্টি ✍️ ডা: অরুণিমা দাস ২০২৫ এ পড়ে ফেলা বইগুলোর তালিকা তৈরী করেই ফেললাম। ভিন্ন স্বাদের সব বইগুলো। মন ভালো করে দেয়। তালিকা...
-
অণু গল্প ----সাথী হারা। কলমে-- পারমিতা মন্ডল। দীঘার সমুদ্রে একা একা হেঁটে চলেছে সৈকত । এই বালুকাবেলায় , রামধনু রং আকাশের দিকে তাকিয়ে মনটা বড়...

বাহ্! বেশ সুন্দর লাগল। অসাধারণ! 👍👍👌👌❤❤
উত্তরমুছুনখুব সুন্দর ।💐💐
উত্তরমুছুন