বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
বুড়ির বাড়ী # শর্মিষ্ঠা ভট্ট
*বুড়ির বাড়ী*
মনিদের বাড়ীর গা ঘেঁষে দোতলা বাড়ী কবে থেকে পড়ে আছে। কেবল নীচের তলায় ঠাকুমা থাকেন। আশি পেরিয়ে গেছেন । চোখে দেখেন না ভালো, তবে চলে যায় ছেলের পাঠানো মানি অর্ডারে।
তখন পচা পুকুরের পাড়ে এই জলা জমির দাম না থাকলেও .... এখন শহরতলির বাড়ন্ত চেহারায় কেষ্টপুর দখিনদাঁড়ির এই জমিগুলো সোনার ডিম পাড়ে। বাজার মূল্য আছে বুড়িও বোঝে, আসেপাশের কাউকে ঢুকতেই দেয় না। প্রোমোটর কানাই ওঁত পেতে বসে আছে । ওর স্বপ্ন ওর ড্রিম প্রজেক্ট এত বড়ো জমিতে ঠিক সল্টলেকের গায়ে জমে যাবে। প্রতিষ্ঠা কে না চায়। এটা করতে পারলে এই অঞ্চলের বে তাজ বাদশাহ হয়ে যাবে। সেলিমটা বড়ো নফরচপর করছে।
ঠিক তো বুড়ির এই ঘরের দাম লাখ ছাড়িয়ে কোটিতে খেলছে। ওর ছেলে ভেবেই রেখেছে, ওটা বেচে তার ব্যবসা আরও একটু বড়ো করবে। সামাজিক প্রতিষ্ঠিত সে, সেটা বয়ে নিয়ে যেতে মানি মেকিং এর ফ্লো বন্ধ করা চলবে না। কেবল বুড়ির মৃত্যুর সু সংবাদের অপেক্ষায়।
বুড়ির হল অসুখ। শ্বশুর বাড়ী থেকে ভাসুরের ছেলে দেখাশোনা করতে এসেছে, বুড়ি গদ গদ।
নিজের কাকার কাজে আসেনি। মানে বুড়ির বরের মৃত্যু পথ যাত্রী জেনেও আসেনি, তবে আজ এতদিন সব ভুলে এসেছে তো! স্বার্থান্বেষী ভাসুর পো সেবা করে খাওয়ায় পরায়। আর উইল কোথায় খোঁজ নেয়। ধরেই নিয়েছে বুড়ির ছেলে এখন আসবে না আর। চুলোয় যাক লজ্জা ভয়, এসে উঠেছে খুড়িমার ঘরে। ফিরে পেতেই হবে জুয়ায় হারানো দোকান। বৌ বাজারে চৌধুরী পরিবারের মান যে ঢুকতে বসেছে। এই বাড়ী বেচে হারানো প্রতিষ্ঠা আবার ফিরে পেতে হবেই।।।
ধন্যবাদ ©শর্মিষ্ঠা ভট্ট
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস
শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...
-
ঘোষ বুড়ী ©সুদেষ্ণা দত্ত গ্রামের নাম সুন্দরগ্রাম--বাংলা মায়ের কোল ঘেঁষা সুজলা,সুফলা,শান্তির নীড় ঘেরা এক গ্রাম।গ্রামের অধিকাংশ লোকই কৃষি...
-
আমার অকাজের লিস্টি ✍️ ডা: অরুণিমা দাস ২০২৫ এ পড়ে ফেলা বইগুলোর তালিকা তৈরী করেই ফেললাম। ভিন্ন স্বাদের সব বইগুলো। মন ভালো করে দেয়। তালিকা...
-
অণু গল্প ----সাথী হারা। কলমে-- পারমিতা মন্ডল। দীঘার সমুদ্রে একা একা হেঁটে চলেছে সৈকত । এই বালুকাবেলায় , রামধনু রং আকাশের দিকে তাকিয়ে মনটা বড়...
খুব সুন্দর লাগল। ধন্যবাদ। 👌👌👍👍❤❤
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ🙏💕
উত্তরমুছুন