বুধবার, ২৪ মার্চ, ২০২১
ব্যাকট্রিয়া # শর্মিষ্ঠা ভট্ট
#####অনুগল্প
নাম - ব্যাকট্রিয়া
©কপিরাইট সর্তাধিকারী শর্মিষ্ঠা ভট্ট
ডক্টর নিম্বুদ্রী গত কয়েক বছর ধরে এই গোপন কাজটা করে যাচ্ছে। তাকে করতে হচ্ছে। এভাবেই মানব কল্যাণ সম্ভব। মহিলাদের ধরে আনছে সে এখন অনেক বেশি। তাদের দেহেই নাকি এই ফাংগাস চড়বড় করে বাড়ে। নারীদের জনন ইন্দ্রিয় দিয়ে এর প্রবেশ ঘটে, সমুদ্রের জলে এর সংক্রামক বাহক ঘটকের কাজ করে। তাই সমুদ্র উপকূলগুলি তার ঘোরাঘুরির যায়গা। এমন একজনকে আজ আনা হয়েছে। একাই এসেছিল বীচে। তুলে এনেছে ডাক্তারের লোক।
অল্প অবচেতন সৌমালী । এ কোথায়? ওর বস্ত্র পরিবর্তন হয়েছে। কিডনি পাচারকারী? সৌমালী গর্গ ডিটেকটিভ। কয়েক বছর ধরে কিছু ক্ষনিকের জন্য মহিলা গায়েব প্রশাসনিক মহল নাড়িয়ে দিয়েছে। কাগজে এলেও এই একরোখা ডাক্তার নিম্বুদ্রীর কিছু যায় আসে না। ওর আবিষ্কার শেষ পর্যায়ে...... ও একেবার নিশ্চিত মহিলা ইন্দ্রিয়টিয় মধ্যে দিয়ে সংক্রামিত হয়। হার্ট ফুসফুস লিভারে এই সাদা ব্যকট্রেরিয়া বসে যায়,দেহ অকেজো হতে থাকে ধীরে ধীরে। একসময় আসবে যখন সংক্রামন নিয়ন্ত্রণের বাইরে হয়ে যাবে ।। তাই তার পরীক্ষা ও এ্যান্টিবডি তৈরী চলছে জোর কদমে। মহিলাদের সসম্মানে ঘরে ফেরত ও দেয়, কেবল জোর চড়া ভেষজ রসে জ্ঞানের সাথে ক্ষনস্থায়ী স্মৃতি হারায় তারা। আন্দামানের জঙ্গলে এই গাছ থরে থরে।
ডাক্তার ধরা পড়েছে। কিন্তু সৌমালী কি ছেড়ে দেবে? সংক্রামক ব্যাধি আর কয়েকটি মাস পরে সজোরে নেড়ে দিয়ে যাবে আবার। সৌমালীর কি মনে হলো... " ডাক্তার স্নান করতে যাওয়া মেয়েদের এ ভাবে নিয়ে এসো না। প্রশাসনিক দিক দিয়ে এসো। পুলিশকে জানতে দাও সেচ্ছা সেবক মহিলা আমি ব্যবস্থা করে দেবো। " নিম্বুদ্রীর হঠাৎ মনে হলো প্রস্তাব মন্দ নয়। ব্যবস্থা করবে সে। কিন্তু সৌমালীকে তো পরীক্ষা করা হল না! গোপন এক ইচ্ছা জাগে নিম্বুদ্রীর মনে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস
শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...
-
ঘোষ বুড়ী ©সুদেষ্ণা দত্ত গ্রামের নাম সুন্দরগ্রাম--বাংলা মায়ের কোল ঘেঁষা সুজলা,সুফলা,শান্তির নীড় ঘেরা এক গ্রাম।গ্রামের অধিকাংশ লোকই কৃষি...
-
আমার অকাজের লিস্টি ✍️ ডা: অরুণিমা দাস ২০২৫ এ পড়ে ফেলা বইগুলোর তালিকা তৈরী করেই ফেললাম। ভিন্ন স্বাদের সব বইগুলো। মন ভালো করে দেয়। তালিকা...
-
অণু গল্প ----সাথী হারা। কলমে-- পারমিতা মন্ডল। দীঘার সমুদ্রে একা একা হেঁটে চলেছে সৈকত । এই বালুকাবেলায় , রামধনু রং আকাশের দিকে তাকিয়ে মনটা বড়...

বাহ্! বেশ সুন্দর লাগল। অসাধারণ! 👍👍👌👌❤❤
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ🙏💕
উত্তরমুছুন