চিত্র ১
দুই পাখির (ডোডো আর জুডো) কথোপকথন
✍️ ডা: অরুণিমা দাস
ডোডো: বেশ তো বসেছিস ফুলের কোলে, মধু সব নিলি নাকি
জুডো: এরকম ভাবলি কি করে, তোকে কি কোনোদিন দিয়েছি ফাঁকি!
ডোডো : ভুলেই গেছিলাম আমরা যে পাখি, নই রং বদলানো স্বার্থপর মানুষ
জুডো : মানুষ হতে চাই না মোরা,পাখি হয়েই আমাদের দিল খুশ।
ডোডো : নেই কোনো মারামারি,হিংসা আর হানাহানি
জুডো: আছে এক বড়ো মন আমাদের,তাতেই মোরা খুশি জানি।
চিত্র ২
সমুদ্র ও চাঁদের কথোপকথন
✍️ডা: অরুণিমা দাস
সমুদ্র : কি মনে করে চন্দ্রা দেবী আজ এলে মোর তটে নামি
চাঁদ : লাগেনা ভালো আকাশের বুকে থাকতে,মন চায় ছুঁতে ধরা ভূমি!
সমুদ্র: হোক তবে আজ ছোঁয়া ছুয়ির খেলা, আসো আলিঙ্গন করি পরস্পরকে
চাঁদ: তাই করি চলো, তোমার স্পর্শ মুছুক মোর কলঙ্ককে।
সমুদ্র: জোৎস্না রাতে চায় সকলে তোমার আলোয় স্নাত হতে কলঙ্ক সব ভুলে,এ যে বড়ো পাওনা তোমার
চাঁদ: ভাবিনি তো কখনো এভাবে,তোমার কথা জাগালো আশা,খোঁজ পেলাম নতুন দিশার।
©️ রিজার্ভ ফর অরুণিমা দাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন