বুধবার, ১২ জানুয়ারি, ২০২২

বিবেক(সুদেষ্ণা দত্ত)

 


বিবেক

সুদেষ্ণা দত্ত

‘বর্তমান ভারত’, ‘কর্মযোগ’ গ্রন্থ আরও কত--

কর্মযোগী তুমি মুছেছিলে সঙ্কীর্ণ রাজনীতির ক্ষত।

ধর্মীয় সংকীর্ণতা পায়নি প্রশ্রয়,

দরিদ্র-অজ্ঞ-মুচি-মেথরকে দিয়েছিলে আশ্রয়।

প্রাচ্য-পাশ্চাত্যের সমন্বয়ে গড়া শীল

বিবিধের মাঝে চেয়েছিলে মিল।

 

তোমার আবির্ভাবের পেরিয়ে একশো ষাট-

বর্তমান ভারত তোমার আদর্শের নিল কত পাঠ!

তোমার সত্যের জায়গা-মিথ্যা করেছে দখল,

স্খলিত যুবসমাজ পরেছে নকাব নকল।

তাদের নাইকো বিবেক—নাই আনন্দ,

মনের ঘরে তাদের শুধু মনের সাথে দ্বন্দ্ব।

 

©কপিরাইট রিজার্ভড ফর সুদেষ্ণা দত্ত।

 

 

 

 


৯টি মন্তব্য:

শিরোনাম-সাহস✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম-সাহস ✍️ ডা: অরুণিমা দাস সত্যি কথা বলতে সত্য কিন্তু অপ্রিয় হয়। মিথ্যেকে আড়াল করার অনেক পন্থা পাওয়া গেলেও সত্যকে চাপা দেওয়া একটু...