নাম - নেতাজী স্মরণে
✍️ডা: অরুণিমা দাস
ভারতের বীরসন্তান যে তুমি নেতাজী
লহ প্রণাম, তব জন্মদিন যে আজি।
মনে দেশপ্রেম আর ভারত মাতার প্রতি ভক্তি
রক্তের বিনিময়ে স্বাধীনতা,এই ছিল উক্তি।
আজাদ হিন্দ ফৌজ,ফরওয়ার্ড ব্লক গড়েছিলে তুমি
বীর দেশনায়ককে পেয়ে ধন্য যে জন্মভূমি।
বিশ্ব জুড়ে তোমার কর্মকাণ্ড,খ্যাতি বিশ্ব জুড়ে
ছাড়লে দেশ চুপি সারে রাতের অন্ধকারে।
ভীত যে নড়িয়েছিলে ব্রিটিশ সাম্রাজ্যের
স্বাধীনতার বীজ মন্ত্র দিয়েছ দেশবাসী দের।
ইতিহাসের পাতায় তোমার সৃষ্টিরা আজও অমলিন
ফিরে এসো নেতাজী,ক্ষয়িষ্ণু দেশ গুনছে যে দিন।
হে সুভাষ কোথায় তুমি,দেশের যে তোমায় দরকার
আজো দেশবাসী খোঁজে,মৃত্যু যে নেই মহানাত্মার।
--- ©️রিজার্ভ ফর অরুণিমা দাস 🌞
বেশ সুন্দর লাগল। চমৎকার!👍👍❤️❤️🌻🌻
উত্তরমুছুন