সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১

খিদে(সুদেষ্ণা দত্ত)

 


খিদে(অণুগল্প)

সুদেষ্ণা দত্ত

(বিষয়--এক কাপ চা)

  জীর্ণ মলিন বসনে সে রোজ স্টেশনে ভিক্ষা করে।তার নাম জানার চেষ্টা করে না কেউ।তার একটাই পরিচয়—সে ভিখারী,বুড়ী মা।নদীর গতিপথের মত তার জীবনেও তার মত করে  বহমানতা আছে।কখনও সেখানেও জমে অপমানের পলি।কেউ দুপয়সা দেয়,কেউ করে বিমুখ।

          আজ দুদিন সে খেতে পায়নি।ঋষভ যাত্রাপথে রোজই তাকে দেখে।কখনও দু’পাঁচ পয়সা দেয়।রোজ সম্ভব হয় না।আজ বুড়ী মা ঋষভের কাছে তার আকুল হৃদয়ের আর্তি জানায় এক কাপ চায়ে তৃষ্ণা নিবারণের—ফুটে ওঠে অন্নের অভাব।বলে,বাবা বুড়ীর পলি পড়া পেট হলেও যে,কখনও প্লাবনের মত ডাক দেয় খিদে।চা খেলে অনেকক্ষন খিদের জ্বালা জুড়োয়।তাতে নোলার অপমান শুনতে হয় না।

ছবি সৌজন্য--গুগুল

©কপিরাইট রিজার্ভড ফর সুদেষ্ণা দত্ত

১৮টি মন্তব্য:

  1. জীবন্ত বাস্তব তুলে ধরেছো। খুব ভালো লাগলো।

    উত্তরমুছুন
  2. পথে ঘাটে এরকম কত মানুষকে আমরা দেখি। বাস্তব চিত্র তুলে ধরেছে দিদি💛😍

    উত্তরমুছুন
  3. খুব সুন্দর গল্প 👌👌👌💐💐💐🤗🤗🤗

    উত্তরমুছুন

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...