এখন আমার এখানে কুকুর ডাকছে, রাত গভীর,চাঁদ আলো ছড়িয়েছে বারান্দায়। ছাদের টবে কত ফুল, তুমি নাকি চারাগুলো এনে পুঁতে ছিলে। মাম্ , মানে তোমার মা বলল। সেই গাছে সিজন ফ্লাওয়ার ভরে গেছে, চাঁদের আলো ভরে গেছে। এখন তোমার ওখানেও কি চাঁদের আলো ছড়িয়েছে! অবশ্য তোমাদের ফৌজি নিয়মে তুমি হয়ত ঘুমিয়ে কাদা।ভোর থাকতে উঠে পড়বে।আবার রোজকার কাজ।কিংবা কাঁটাতারের এপাশে নিদ্রা হীন তুমি সীমানার দিকে নজর দিতে গিয়ে চাঁদ দেখতে ভুলে গেছো।
একবছর ধরে বিয়ের কথা ঠিক হয়েও এমন সময় হল যুদ্ধের জন্য ডেকে নিল ওরা। তোমার যাওয়া টুকু চুপচাপ দেখেছি। এতটা বুঝিনা দেশ কি কেন তুমি নিঃশব্দে বেরিয়ে গেলে! বাড়ীর লোক কাঁদছে। আমি যে কেন কাঁদতে পারলাম না জানি না। কেবল এটুকু বুঝি তুমি আসবে, তোমায় আসতেই হবে। সেদিন হাসতে হাসতে কাঁদবো না হয় দুজন।একমাস কেটে গেছে, তোমার চলে যাওয়ার পর। তোমার চিঠি পেয়েছি দুটো।তোমায় আর তোমার দেশের জন্য টানটা বোঝার চেষ্টা করতে করতে তোমায়,তোমার রোজকার জীবনকে বেশ চিনে ফেলেছি। ইতিমধ্যে একটা নতুন অনুভূতি আমায় ঘিরে ফেলেছে। তাই এ আমার প্রথম চিঠি। মনে মনে অনেক বার তোমার সাথে কথা বলেছি। কিন্তু আজ মন চাইল তোমায় জানাতে, আমি মা হতে চলেছি।
তাড়াতাড়ি ফিরে এসো।
❤️মাম্পি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস
শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...
-
ঘোষ বুড়ী ©সুদেষ্ণা দত্ত গ্রামের নাম সুন্দরগ্রাম--বাংলা মায়ের কোল ঘেঁষা সুজলা,সুফলা,শান্তির নীড় ঘেরা এক গ্রাম।গ্রামের অধিকাংশ লোকই কৃষি...
-
আমার অকাজের লিস্টি ✍️ ডা: অরুণিমা দাস ২০২৫ এ পড়ে ফেলা বইগুলোর তালিকা তৈরী করেই ফেললাম। ভিন্ন স্বাদের সব বইগুলো। মন ভালো করে দেয়। তালিকা...
-
অণু গল্প ----সাথী হারা। কলমে-- পারমিতা মন্ডল। দীঘার সমুদ্রে একা একা হেঁটে চলেছে সৈকত । এই বালুকাবেলায় , রামধনু রং আকাশের দিকে তাকিয়ে মনটা বড়...
কি অপূর্ব অনুভূতি লেখার মধ্যে ।দারুন ।👌👌👌👌👍👍👍👍❤❤
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ🙏💕🙏💕
উত্তরমুছুন