তুমি রবে নীরবে~সৌগত মুখোপাধ্যায়
আর তিনটে ঋতুর কাছে বসন্ত সামান্য
মনের রং আশা জাগিয়ে নিঃশব্দে চলে যায়,
আসার মতো যাওয়াটা নিস্তব্দ
কিছু বোঝার আগে তার পরশ পাওয়ার আগেই সে চলে যায়।।
জীবন প্রকৃতির মতো ঋতু পরিবর্তন করে
তাইতো কান্না যখন বর্ষা রূপে নাবে
কিছু পাওয়া শীতের ঠান্ডা ছোঁয়া দেয়,
আবার একাকী মনে পরমাত্মীয় হয়ে বসন্ত আসে।
আজ এটা কোনো সেরকম কবিতা নয়,
আমার জীবনের একাকিত্ব র সাথী আমার লেখনী,
তারই হাত ধরে পাওয়া কিছু গ্রুপ
বসন্তের কোকিলের মতো বন্ধু,ভাই,বোন জীবন প্রাঙ্গনে হাসি মজা
আবার বর্ষার ঝড়ের মতো সব চুরমার করে দেওয়া,
এরকমই ঝড় উড়িয়ে নিয়ে গেলো আমার বসন্ত
অকালে ঝড়ে গেলো আমার এক বসন্তে পাওয়া বোন,
পল্লবী বড়ুয়া আমার সেই না দেখা বোন
শুক্রবার আমার বসন্ত ঝড়ে ভেসে গেলো,
আমি হারিয়েছি আমার বোন
কলম শুধু কেঁদে বলে
তুমি রবে নীরবে,আমারই অন্তর জুড়ে
ফেলে আসা বসন্তের সেই সুন্দর পরশ হয়ে,
জানি আর হবে না,আর ফিরে পাবোনা
সুপ্রভাতের সেই দাদা ডাক আর সে ডাকবে না।।

অসাধারণ লাগল। ধন্যবাদ। 👍👍👌👌❤❤
উত্তরমুছুনঅকালে ঝড়ে গেল, চলে গেল অনন্ত আকাশে আমাদের প্রিয় বন্ধু।💖❤️
উত্তরমুছুন