তুমি আসছো তো?
জাপানের সম্রাট হিরোহিতো যখন সর্ত সাপেক্ষ আত্মসমর্পণ ঘোষণা করে দিল তিনি বুঝেই নিলেন জাপন তার পক্ষে আশাহীন দেশ। কমিউনিস্ট চীন ও রাশিয়ার শক্তি তাকে নতুন আশা জাগাচ্ছিল। আবার নতুন করে শুরু করতে হবে। আন্দামান ও ইম্ফলে পৌঁছে আজাদ হিন্দ ফৌজ দেশের মধ্যে যে আলোড়ন সৃষ্টি করেছে তা তিনি সিঙ্গাপুরে বসেই অনুভব করছিলেন। কিন্তু আমেরিকান বোম্বিং তাকে ভাবাচ্ছে। সিঙ্গাপুরের প্রভুত সম্পত্তি সমর্থন ও সম্মান পেয়েও আবার অনির্দিষ্ট পথে পাড়ি। ওর শুভাকাঙ্ক্ষীদের সমবেত ইচ্ছা তাই। তিনি যে নেতাজি, তাঁকে আরও অনেক পথ চলতে হবে।
(©কপিরাইট সর্তাধিকারী শর্মিষ্ঠা ভট্ট)
জাপান সাড়া না দিলে এশিয়ার অন্য দেশে তাঁকে পৌছাতে হবেই। অবশেষে সায়গন বিমানবন্দরে একটা মিতসুবিশি কে আই ২১ হেভি বোম্বার মিত্ররা , ছোট্টো করে যাকে "স্যালি "ডাকা যায় । ওদের জন্য অপেক্ষায় ছিল। পরাজিত জাপানের এক সেনাধ্যক্ষ নিজের বল লাগিয়ে আই এন এ গোষ্ঠীর জন্য শুধু এটুকু করতে পেরেছিলেন। কেবল তখনও তারা মিস্টার বোসকে নিজেদের একজন ভাবে।
১৯৪৫ , ১৮ আগষ্ট তাঁর সঙ্গে রয়েছে কর্নেল হাবিবুর রহমান, এস এ আয়ার, আবির হাসান। আর সিঙ্গাপুর থেকে আনা দুই সিন্দুক ভর্তি সম্পত্তি। জাপানী সেনাবাহিনীর জেনারেল সুনামাসা শিদেই। তাই হুকু বিমানবন্দর থেকে একটু দূরে যন্ত্রের গোলযোগের ভেঙে পড়ল বিমান। সময় তখন দুপুর দুটো আড়াইটা।
ধ্বংস স্তুপ থেকে বেরিয়ে এসেছিলেন। কিন্তু দাহ্য জ্বালানি তার দেহের ওপরের ভাগ এমন পুড়িয়ে দিল... নানমন হাসপাতালে (তখন জাপানের অধিকারে) রাত নটা দশটায় মারা গেলেন। তাইহুকুতে সৎকার তারপর টোকিও স্থিত রেনকোজি মন্দির প্যাগোডায় রক্ষিত চিতাভস্ম। আর মন্দির চত্বরে এক স্মারক মূর্তি। তাঁর পথের সমাপ্তি??? না তার পরেই তাইহুকু থেকে ভারতে তার দীর্ঘ পথ চলা বাকি।👣সিঙ্গাপুর ✈ব্যাঙ্কক ✈হো চি মেন সিটি ✈সায়গন ✈ তৌরণ (ভিয়েতনাম) ✈তাইহুকু (তাইওয়ান)✈ দাইরেন বা দালিয়ান( চীন) ✈টোকিও (জাপান) ।
তার পথের তালিকায় তাইহুকু সমাপ্তি!!??বাকি পথ চলছে ভারতের অগনিত দেশবাসী, যারা আজও আবেগে ভাসতে জানে।
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

অসাধারণ! দারুণ লাগল। 👍👍👌👌❤❤
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ🙏💕🙏💕🙏💕🙏💕
উত্তরমুছুন