মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১

বিষয় : চিত্রের ওপর লেখনী # লেখায় : শর্মিষ্ঠা ভট্ট

 বিষয় : চিত্রের  ওপর লেখনী



সবাইকে সহজ সরল করে নেওয়া এবং আঘাত খেয়ে রক্তাক্ত হওয়া এখন সর্বত্র। পরিবার সমাজ কর্মক্ষেত্রে এমন উদাহরণ ভুরি ভুরি। পিয়ালী যেমন নিদর্শন দিল মা বাবার ক্ষেত্রে সঠিক যত্নশীল হয় না কেউই। তেমনি সমাজেও শিক্ষক হয়ত সামান্য পয়সা নেন কিন্তু দিয়ে যান অপরিসীম, আমরা উন্নতির পর হয়ত একবার দেখা করতেও যেতে পারি না। মন খুলে বন্ধুত্ব করলেই যে তুমি ততটাই ভালোবাসা পাবে তার কোন গ্যারেন্টি নেই। আর অফিসে প্রান দিয়ে কাজ ও প্রজেক্ট করেও চুরি ও অস্বীকারের দুঃখ বৈতে হয়। প্রেমে তো এই ছবিটির উৎকৃষ্ট উদাহরণ দেখতে পাওয়া যায়। সর্বোপরি পড়োশী ও আত্মীয় মহলে গিলে খাওয়ার এই ভয়ঙ্কর দৃশ্যের শিকার অনেকে। পুরো দিলে পুরো তো দূরের কথা খালি হাতে, পিছনে পদাঘাতের চিহ্ন নিয়ে ফিরতে হবে জেনেও মনুষত্ব তো ছাড়া যায় না। তাই শিশুকে বিনা কারনে বাপ মা বুকে তুলে নেবে, ভাই ভাইয়ের জন্য ছুটবে, বন্ধু বন্ধুর জন্য কাজ করবে। আমি ভালোবাসায় বাঁধবো।

©কপিরাইট শর্ত অধিকারী শর্মিষ্ঠা ভট্ট🙏

1 টি মন্তব্য:

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...