--- এই তুই চলে গেলি আর ফিরলি নাহ্! ফিরে আয়।
--- না,কেন ফিরবো?
--- অমন করিস না দেখ।ফিরে আয়।
তুই ফিরলে যে আমি সেই আদর ফিরে পাবো!আমার
নরম নরম পা দুটোকে সবাই চুমু খাবে।গুলুমুলু গাল দুটোতে
সবাই মধুমাখা কামড় দিয়ে আদরে ভরিয়ে দিবে।আবার
সেই উপনামের ঝুড়িখানা ফিরে পাবো।একটু কাঁদলে,
সেই কান্না থামানোর জন্য কত খেলনা হাজির হবে,কত
গল্প,কত গান শুনতে পারব।
--- না, আর ফিরবো না। আমি যখন ছিলাম, আমাকে তো
অবহেলা করতি শুধু। এখন আমাকে কেন চাইছিস!
কেন আবার ফিরে আসতে বলছিস?
--- আমি বড় ভুল করেছিলাম রে। এত অভিমান করে
থাকিস না আমার উপর!!
--- ওসব কথা ছাড় তো।।আর তোর কাছে ফিরবো না।
--- এত রাগ আমার উপর তোর?জানিস তোকে কতটা মিস
করি.......
কোনো রেস্টুরেন্টে গেলে রকমারি খাবারের তালিকা দেখে
শুধু তোর কথাই মনে পড়ে রে।।তুই ফিরে এলে এমন হাতে
ধরে খেতে হত নাহ্।কোলের দোলনায়, পা বিছানো দোলনায়
চড়ে হা করলেই হত।
সব কাজের মধ্যে তোকেই শুধু বেশি মিস করি।
--- কেন এত ভাবিস আমার কথা। আমি যখন ছিলাম তখন
শুধু "বড়" কে চেয়েছিস।তো পেয়ে গেছিস,আর কি!!
--- বললাম তো ভুল করেছি।মাফ করে দে।তুই ফিরে আয়
আমার প্রিয় "ছোট"।।তুই ফিরে আয় ফিরে আয়........
Copyright © All Rights Reserved
Nandini Tithi.

অসাধারণ লিখেছ ।অপূর্ব ।ছোটবেলা ভীষণ ফিরে পেতে ইচ্ছা করে ।👌👌👌👌
উত্তরমুছুন❤️🖤❤️🖤❤️🖤খুব খব যেতে ইচ্ছে হয়......🖤❤️🖤
উত্তরমুছুনবাহ! বাহ! অপূর্ব! ধন্যবাদ। 👌👌👍👍❤❤
উত্তরমুছুনঅশেষ ধন্যবাদ।😌🙏🙏❤️🖤
মুছুনঅসাধারন লিখেছিস রে তিথি
উত্তরমুছুনঅশেষ ধন্যবাদ।😌❤️🖤❤️🖤❤️🖤
মুছুন