মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১

# মাতৃপক্ষ

মা ।ছবির মুখখানিতে কোন সুদূরের যাগযজ্ঞ,ধ্যানধারণা,ভাবভক্তি লুকিয়ে এক,সেসব সত্যি জানিনা ।বুঝিনা ।
শুধু একটিই কথা বুঝি,মুখখানিতে গভীর শান্তি ।সমস্ত লম্ফন,ঝড়,দামামা-সব ধীরে ধীরে নিভে আসে ।
একদৃষ্টে মুখখানি যদি দেখা যায়- এক মনে,একাগ্রচিত্তে,তন্ময় হয়ে ।পিছনে হয়তো তুমুল ঝড়ঝাপটা দরজা দিয়ে ভিতরে ঢুকে পড়বে,তবু তখন ঐ মুখখানি,ঐ চোখদুটিতে মনপ্রাণ এককরে ঢুকে গেলেই হলো ।নিজেকে আর কিছু করতে হবে না ।আসবে শান্তি ।আপনিই থেমে যাবে ঝড় ।

না ।অলৌকিক নয় ।ঐ যে অপার শান্তি তাঁর চোখদুটিতে,সেই শান্তিই ছড়িয়ে পড়বে মনে,শিরায়,উপশিরায় ।নিস্তেজ হয়ে আসবে বিক্ষুব্ধতা ।
এর অর্থ সমস্যার সমাধান নয় ।এতোক্ষণ যা সমস্যা বলে মনে হচ্ছিল,তার সমাধানের পথ খুলে গেলো মনের শক্তি দিয়ে ।কারণ শান্তি যে এক প্রকার শক্তি ।

#:বৈশালী চ্যাটার্জী।


1 টি মন্তব্য:

ওয়েলকাম✍️ ডা: অরুণিমা দাস

ওয়েলকাম ✍️ ডা: অরুণিমা দাস সাজগোজ করে সেলফি মোড অন করেছে এমন সময়ে কানে এলো,কিরে গজু! এখনও রেডি হতে পারলিনা? এই তো বিশু স্যার রেডি আমি। আ...