#তোমার পানে
**************
হাজার বছর ধরে, ধুধু মরুভুমি,মহাসিন্ধু পাড়ি দিয়ে,
ছায়াপথ, নক্ষত্রপুঞ্জ আর আলোকবর্ষ ফেলে,
ছুটে চলেছি আমি গ্রহ থেকে গ্রহান্তরে!
অরুন্ধুতি!! শুধুই তোর পানে,, তোমার পানে!!
# সমর্পন
*****************
মেঘের আড়ালে লুকিয়েছে রোদ
কবিতারা নিয়েছে ছুটি,
যাযাবর মন মানেনা কোন বাঁধন
যতই এসে ধরো না চেপে টুঁটি!!
মেঘ ছিল তার ভীষণ প্রিয়!
আমার শুধুই বৃষ্টি!
মেঘেরা আজ পড়ছে ঝরে,
বারিধারা হয়ে,শ্রাবণ সঙ্গীত
কিংবা বাশঁরিয়ার সুরে!
প্রিয়তমার বুকের গভীরে,
হয়ে অনাসৃষ্টি।।
বকুল ছিল প্রিয় ফুল তার!
আর আমার শুধুই জুঁই,
মন কেমনের সাঁঝের বেলায়
আঙ্গুলে আঙ্গুল ছুই!
যখন সময় থমকে দাঁড়ায়!
আঁধার ঘনায় ধরায়,
সমর্পিত মন আমার
খোঁজে ফেরে বারে বার
প্রিয় সেই মনের আশ্রয়!
# পূর্ণতার খোঁজে
******************
বছর যায়, বছর আসে
ঘড়ির কাটার দাগে,
স্বপ্নেরা সব গুমরে কাঁদে
সময় নদীর বাঁকে!
আশা নিরাশার ভেলায় ভেসে
কেটে গেলো যে বেলা
নীল বিষের ভয়াল থাবায়
বেঁচে থাকা হলো সারা!
রঙ বেরঙের স্বপ্নেরা মোর
বাক্সবন্দি হয়ে,
শুধোয় শুধু রোজ সকালে
কবে উড়বো ডানা মেলে!
নতুন সূর্য, নতুন গান
নতুন করে লক্ষ্য পান,
নতুন আশা, নতুন বাঁচা
নতুন স্বপ্নের দিন বোনা!
শত দুঃখ, কষ্ট সয়ে তব দরবারে
প্রার্থনা করি সবে দুহাত তুলে,
মান,অপমান আর বিদ্বেষ ভুলে
হাসি যেনো সবার মুখেতে ফোটে!
সাদা কালো যত স্মৃতিরা মোর
রইবে পড়ে শূন্য বুকে,
নতুন আশায় বাঁধি স্বপন
পথ চেয়ে রই ফাগুনের দিকে!!
বছর শুধুই সংখ্যা বদল
কিবা আসে যায়!
অপূর্ণ যত স্বপ্নেরা আমার,
পূর্ণতা খুঁজে বেরায়!!
#প্রার্থনা
********
জীবন তো নয় শুধুই কুসুম শয্যা!
আছে দুঃখ,আছে ব্যাধি,
কষ্ট আর জরা!
কাটার আঘাত পাইনি যে কভু
বুঝবে কি করে সে মর্ম বেদনা,
জীবন শুধুই দুঃখময়, দুখেতে ভরা!
তবুও রোজ দু হাত তুলে
প্রার্থনা করি তব দরবারে,
কষ্ট যদি দিয়েছ প্রভু
শক্তি দাও বহিবারে!
প্রভু তব মুখপানে চেয়ে
শত দুঃখেও পড়িনা ভেঙে মনে,
গেয়ে যায় দিবানিশি সাম্যর গান
তব অমৃত বাণী চিরন্তন জেনে!
||সমাপ্ত||
Copyright©️ All rights reserved for Pallabi Barua

অসাধারণ সংগ্রহ ❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌অপূর্ব❤
উত্তরমুছুনসুন্দর কালেকশন কবিতার 👌👌
উত্তরমুছুন🍫🍫🍫🍫
স্পিচলেস👌👌👌👌👌❤❤❤❤❤
উত্তরমুছুনদুর্দান্ত,দুর্দান্ত 👏👏👏👏
উত্তরমুছুনঅসাধারণ একটা লেখা! অসাধারণ লাগল। 👍👍👌👌❤❤❤💅💅💅
উত্তরমুছুনঅসাধারণ ।💐💐💐
উত্তরমুছুনচমৎকার 👌👌👌💐💐💐💐
উত্তরমুছুনঅসাধারণ বন্ধু।খুব 🤗🤗❤
উত্তরমুছুনভালো লাগলো।
উত্তরমুছুনযত্ন করে মন বাক্সে বন্দী করার মত কবিতা সংগ্রহ
উত্তরমুছুন