শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

বিষয় (আলোচনা) : পাহাড় না সমুদ্র🌊 # লেখায় : শর্মিষ্ঠা ভট্ট।।


 মাথা নত করে দাও হে তোমার চরন ধুলার পরে।... বড়ো পাহাড় মানে হিমালয় দেখলেই আমার গাইতে ইচ্ছা করে। এই বিশালতায় হারিয়ে যাই। চোখ ভরে দেখা শুধু দেখা। নীরব স্তব্ধ কুয়াশাঘন হিমেল রহস্য যেন হাত ধরে কোন কুহেলিকায় ভ্রমণ করায়। এমন ঝিঁঝিঁ ডাকা বিশাল পর্বতের পাথুরে পথে একাকী হাঁটতে গিয়ে গা ছমছম করে। ডিটেকটিভ গল্প লিখতে ইচ্ছা করে। তবে কখনও কখনও মনে হয় এর পর ?একটা এ্যাঙ্গজাইটি ফিল করি , মনে হয় সন্ধ্যার পর কি? সকাল বা দিন যতটা আকর্ষণীয় রাত কেবল ঘুম। 


ছোট পাহাড়, উদয়পুর মাউন্ট আবু একটু অন্যরকম। সাতপুরা বা আরাবল্লী রেঞ্জ অন্য একটা আনন্দ বয়ে আনে। ঘোরাঘুরির মধ্যে প্রানবন্ত এক ভরপুর ভাব অনুভূত হয়। খুশি খুশি, নিজে ড্রাইভ করা যায়, হয়ত মজাটা সেখানেই। 

তবে যেখানে পাহাড় আর সমুদ্র এক সাথে তার আনন্দ চোখে ও মনে ।গোয়া, কঙ্কন রেলওয়ে বা হাইওয়ে।অস্বাভাবিক সৌন্দর্য। মনে হয় লালা ল্যান্ডে আছি। অপূর্ব সব দৃশ্যপট। 

শুধু সমুদ্র যেখানে একটাই গান আসে.... হা রে রে রে আমায় ....... জলে ঝাঁপাও, সারাদিন জলের সাথে খেলা, সন্ধ্যায় আপনজনদের সাথে ঘোরাঘুরি। রাত ছোট করে সকালে ভ্রমণ। এক কথায় ভ্রমণের জন্য ছুটি পুরো উসুল সমুদ্রে।। কবিতা আসে ঘন ঘন। নিজেকে ঝরঝরে লাগে। 

* নিজস্ব রুচি অনুযায়ী বললাম। সুপ্রভাত।। ধন্যবাদ।

৪টি মন্তব্য:

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...