প্রজাপতিঃ এই অলকানন্দা কেমন আছো?
অলকানন্দাঃ হ্যাঁ,ভালো আছি।
প্রজাপতিঃ কেমন যায় তোর দিনকাল?
অলকানন্দাঃ আরে ভালো ভালো। আসল কথাখানা
বলে ফেল আর ভাব করতে হবে না।
নিবি তো একটু মধু!যাহ্ নিয়ে যা।
প্রজাপতিঃ নারে,আজ তোদের কাছ থেকে মধু নেব
বলে আসিনি।প্রতিদিনই তো তোদের
কাছ থেকে কত মধু নিয়ে চলে যাই,তার
বিনিময়ে তো কিছুই দিতে পারি না।
আজ এসেছি তোদের জীবনের গল্প
শুনতে।
অলকানন্দাঃ ওহ্,তাই নাকি!
প্রজাপতিঃ হ্যাঁ।বল না তোদের জীবনের গল্প।।
অলকানন্দাঃ বেশ,আজ তোকে আমাদের জীবনের
গল্প শোনাবো।আজ পর্যন্ত অবধি কেউ
শুনতে চাইলো না জীবনের গল্প।তুই
যখন শুনতে চাইছিস,তাহলে শোন......
প্রজাপতিঃ হ্যাঁ,বল-
অলকানন্দাঃ "ফুল পৃথিবীর হাসি" এটা বলেছেন
'ইমারসন'।তিনি যে বলেছেন আমরা
পৃথিবীর হাসি, তা আমরা কি সবাই
যোগ্য মর্যাদাটা পাই পৃথিবীর কাছে?
দেখ প্রতিদিন আমরা বহু বহু গাছে
ফুটে থাকি।কেউ এসে অল্প করে নেয়
ঠাকুর পূজোর জন্য,কেউ আবার আসে
অনুষ্ঠান,বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করার
জন্য।কিন্তু সবার ভাগ্য হয় না সেই ফুলের
ঝুড়িগুলোতে ওঠার।আমাকেই দেখ না,
আজ একজন পূজারী আসলো ফুল
তুলতে। সে অনেককে তুলে নিল
ঝুড়িতে(অপরিজিতা,দোলনচাঁপা, গাঁদা,
সন্ধ্যামালতি,নয়নতারা )।সব গাছ থেকে
ক'জন কে নিয়ে, আসল আমাদের
পরিবারে।অনেককে তুলে ঝুড়িতে রাখল।
আমিও মনে মনে আনন্দে আত্মহারা
হলাম এই ভেবে যে আমাকেও তুলে
নিবে ঝুড়িতে। আমিও ঠাকুরের চরণে
ঠাঁই পাব।
নাহ্,পূজোরী আমার কাছেই আসল না।
চলে গেল ঝুড়ি নিয়ে।আমি সেই পড়ে
রইলাম এককোণে।এতটা দুঃখ পেতাম না
যদি পরিবারের এককোণেও সারাজীবন
থাকতে পারতাম।দেখ, তাও থাকতে
পারব না কাল না হয় পরশু ঝরে যাব
পরিবার হতে।
"ইমারসন" বলেছেন ঠিকই আমরা পৃথিবার হাসি।
সব হাসিগুলো তো মর্যাদা পাইনা আমরা।অনেকেই
আমাদের জীবনকাহিনী লিখতে পারে।কিন্তু একজন
শিল্পীই আমাদের জীবনের অবস্থাটা তাঁর গানের
মাধ্যমে লিখে রেখে গেছেন।
প্রজাপতিঃ বল না কে সে? শোনা না তাঁর লেখা
গানের দু'লাইন।শুনে ধন্য হই।
অলকানন্দাঃ " সতীনাথ মুখোপাধ্যায় "
"" কত না হাজার ফুল ফোটে ভুবনেতে
তার কিছু ফুল দিয়ে গাঁথা হয় মালা,
বাকি ফুল ফোঁটে, অনাদরে ঝরে যেতে......""
প্রজাপতিঃ মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকলো কিছুক্ষণ।।।
অলকানন্দাঃ এই তোর কি হল সন্ধ্যা তো হয়ে এসেছে
মধু নিয়ে এখন বাসায় যা ভাই।
ওদিকে তোর অপেক্ষায় তোর পরিবার
পথ চেয়ে বসে আছে যে! প্রজাপতিঃ নাহ্ !আজ নেব না মধু।চলি ভালো থাকিস।
বলে মনমরা হয়ে উড়ে চলল।।
Copyright ©Rights Reserved
Nandini Tithi.

অনবদ্য 🦋🌷🌷🦋
উত্তরমুছুনঅশেষ ধন্যবাদ🖤🖤🖤❤️❤️❤️।🙏
মুছুনকি দারুন লিখেছিস! অসাধারণ! চালিয়ে যা। তোর জন্য আমি খুব গর্বিত। 👍👍👌👌❤❤💯💯💯
উত্তরমুছুনঅশেষ ধন্যবাদ।😌😌🖤🖤❤️🖤🙏🙏
উত্তরমুছুন
উত্তরমুছুনঅসাধারন লিখেছিস রে তিথি। মুগ্ধ হলাম
একদম অন্য রকম অসাধারণ লেখা।
উত্তরমুছুন