সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

একাকিত্ব

আমায় নিয়ে আমি চলি,
মনের কথায় মনকে বলি।
একা হয়েও নইকো একা,
নিজেই নিজের স্বজন সখা।

অবসর সময় উপভোগের জন‍্য,
আপন সঙ্গে নিজেকে চেনো।
একাকিত্ব জীবনকে দেয় রঙিন আলো,
যখন নিজেই নিজের কাছে ভালো।

আত্মকথা না শুনে যে অন‍্যের ভেবে মরে,
রাহুর মতো নিঃসঙ্গতা  তাকেই গ্রাস করে।
একাকিত্ব জীবনকে দেয় বেদনা কালো,
যখন নিজেকেও আর নিজের লাগে না ভালো।

যেদিকে তাকায় ব‍্যথা বোঝার,
নেই যে কোনো সঙ্গী- স্থানের দিক ফাঁকা।
স্বনির্ভর হয়ে নিজের পাশে নিজেই রইবো,
আসলে তো দিনের শেষে সবাই আমরা একা..!

(সমাপ্ত)

------কলমে মাম্পি চৌধুরী চ‍্যাটার্জী--------


৪টি মন্তব্য:

ওয়েলকাম✍️ ডা: অরুণিমা দাস

ওয়েলকাম ✍️ ডা: অরুণিমা দাস সাজগোজ করে সেলফি মোড অন করেছে এমন সময়ে কানে এলো,কিরে গজু! এখনও রেডি হতে পারলিনা? এই তো বিশু স্যার রেডি আমি। আ...