শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

❤প্রেমের পরশ❤

🥀প্রথম প্রেমের পরশ🥀

********************

✍- অঙ্কিতা পাল


তোমার চোখের মতো একফালি আকাশ

আমাকে ফিরিয়ে দেয় আমার দেশ,

নীরবে বিকেলের পাখিদের ঘরে ফেরা

নীল সীমানায় যত কথাদের শেষ।

হাওয়ায় উড়ে যায় কাগজেরফুল

তোমার চোখে এসে শেষ হয়েছিল; 

কাগজের গায়ে লেখা হাজার ভুল।।


দুʼকানে পাতার দুল, দুচোখে গ্লানির ছবি ঘিরে

বেজে ওঠে অকপট হৃদয়ের যাবতীয় সুর,

সেই সুর নিয়ে গেছে নিয়তির সমূহ গভীরে

যেখানে পেয়েছি আমি তাকে ঘিরে সমস্ত দুপুর।


সেই নতুন বাড়িতে আমি প্রেম 

রেখেছি ফুলের তোড়ায়;

ফুলেও আগুন আছে, ফুল শুধু জীবন পোড়ায়।।


All right©rights reserved.

৪টি মন্তব্য:

  1. দরকার নেই ফুলদানির ফুল হওয়ার!! তারচেয়ে বরং সমুদ্র হব্য!!

    অসাধারণ।।

    উত্তরমুছুন
  2. খুব সুন্দর লিখেছিস! অভিভূত। ধন্যবাদ। 👍👍👌👌❤❤💯💯💯

    উত্তরমুছুন

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...