দৃষ্টিকোণে
*********
#কলমে_পিয়ালী_চক্রবর্তী
************************
মুখচোরা, গোলগাল চেহারার প্রিয়াংশী ভট্টাচার্য্য । বেশ মেধাবী ছাত্রী, কিন্তু প্রকাশের অভাবে ওর প্রতিভা যেনো চাপা পড়ে আছে, ঠিক যেমন ছাইচাপা আগুন ।
কলেজে ওদের ক্লাসের বেশিরভাগ ছাত্র - ছাত্রীরা ওকে কেমন যেন হেলাফেলার নজরে দেখে । এমনকি স্যার বা ম্যাডাম দের কাছেও ও যেনো এক অবজ্ঞার পাত্রী । জুলজির রঞ্জনা ম্যাডাম তো ওকে রীতিমতো টনট করে কথা বলতে ছাড়েন না । কখনো "ডাইনোসরের নতুন সংস্করণ", তো কখনো "ডাঙার জলহস্তী" বলে ওকে ডাকেন । কেউ কোনো কাজে, কোনো আনন্দে, কোনো পরামর্শে ওকে সামিল করতে চায় না ।
মুখচোরা হলেও, ওর খুব ইচ্ছে করে সবার সাথে মিলে মিশে থাকতে, আনন্দ - হাসি গানে সামিল হতে । কিন্তু, মনের ইচ্ছেগুলো মনেই থেকে যায়, কাউকে বলা আর হয়ে ওঠেনা ।
সামনের মাসে ওদের জুলজি ডিপার্টমেন্ট থেকে "দীঘা ও শংকরপুর" এক্সকারসনে যাওয়া হচ্ছে । প্রিয়াংশীর মনে মনে খুব আনন্দ । নতুন জায়গা ঘুরে দেখবে, হয়তোবা নতুন বন্ধুত্বও হতে পারে কারুর সাথে । আশায় আশায় দিন গোনার পালা শুরু হলো ওর ।
এক্সকার্শনের দিন সকালে সবাই একসাথে কলেজের বাসে করে রওনা দিলো দীঘার উদ্দেশ্যে । সবাই খুব আনন্দ করতে করতে বাসে করে চলেছে । সাথে খাওয়া - দাওয়া, গান - নাচ সমানতালে । প্রিয়াংশীকে একা বসানো হয়েছে । ও সবার আনন্দ উপভোগ করা দেখছে । খুব ইচ্ছে করছে ওদের সাথে যোগ দেবার । কিন্তু, কেউ ওকে ডাকছে না ।
বেশ কিছুক্ষণ এরকম চলার পরে বাসের সামনের দিক থেকে একটা প্রবল হইচই শোনা গেলো । বাসটাও দাঁড়িয়ে পড়েছে । ছাত্র ছাত্রীরা সামনের দিকে গিয়ে দেখে, রঞ্জনা ম্যাডাম সিট থেকে পড়ে গেছেন । উনি প্রায় অজ্ঞান । শ্বাস - প্রশ্বাস বন্ধ হয়ে গেছে । মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে ।
সব স্যার, ম্যাডামরা ব্যস্ত হয়ে পড়েছেন । ভয়ে কেউ রঞ্জনা ম্যাডামের গায়ে হাত পর্যন্ত দিয়ে দেখছেনা । চেঁচামেচি শুরু হয়ে গেছে রীতিমতো ।
হটাৎ সবাই দেখে, ভীড় ঠেলে সবাইকে সাইডে সরিয়ে দিয়ে প্রিয়াংশী রঞ্জনা ম্যাডামের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসলো । তারপরেই নিজের বামহাত টা রঞ্জনা ম্যাডামের বুকের ঠিক মাঝে রেখে, ডানহাত টা বামহাতের ওপরে রাখলো । তারপরে জোরে জোরে দ্রুত চাপ দিতে লাগলো ম্যাডামের বুকের মাঝখানে । যাকে বলে সি পি আর দেওয়া । দরদর করে ঘামছে প্রিয়াংশী । ওর বেশ কিছুক্ষণের কঠোর পরিশ্রমের ফলে হটাৎ রঞ্জনা ম্যাডাম জোরে একটা শ্বাস নিয়ে চোখ মেলে তাকালেন ।
কোনো কারণবশত রঞ্জনা ম্যাডামের খাদ্যনালীতে খাবার চলে গিয়ে শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল । যাকে আমরা বলি "চোকিং" , সেই ভয়ানক পরিস্থিতিতে পড়েছিলেন ম্যাডাম ।
মিনিট পনেরোর মধ্যেই ম্যাডাম সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন । সব ছাত্র ছাত্রীরা, স্যারেরা এবং বাকি ম্যাডামেরা অবাক চোখে প্রিয়াংশীর দিকে তাকিয়ে রইলো । সবার বিহ্বল ভাব দেখে প্রিয়াংশী হেসে উঠলো । মিষ্টি করে বললো, "এরকম অবাক হলেন কেন সবাই । আমার বাবা ডাক্তার । বাবার সাথে হসপিটালে গিয়ে আমি দেখেছি কিভাবে সি পি আর দিতে হয় । তাই আজকে চেষ্টা করলাম মাত্র । ভগবানের দয়ায় ম্যাডাম বেঁচে গেছেন ।"
রঞ্জনা ম্যাডাম প্রিয়াংশীর হাত ধরে টেনে নিয়ে ওকে নিজের পাশের সিটে বসালেন । ওর হাত ধরে বললেন, "আমায় ক্ষমা করে দে মা, তুই আজ আমার প্রাণ বাঁচালি । এক মা জন্মদাত্রী, আরেক মা তুই, তুই আমার জীবনদাত্রী মা । তোকে অনেক অপমান, অনেক ছোট করে কথা বলেছি । সেই জন্যেই ভগবান হয়তো আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে, কাউকে ছোট করে দেখা উচিত নয় । প্রত্যেকের ভিতরেই কিছু না কিছু অসামান্য আছে, যা দেখার জন্য প্রয়োজন যোগ্য দৃষ্টিকোণের ।
Copyright © All Rights Reserved
Piyali Chakravorty

অসাধারণ।অনবদ্য। পাঠে মুগ্ধ হলাম 👌🏻👌🏻👌🏻
উত্তরমুছুনবাহ খুব ভাল লাগলো....মন ছুঁয়ে গেল
উত্তরমুছুনখুব ভালো লিখেছো বন্ধু।
উত্তরমুছুনখুব ভালো লিখেছো বন্ধু।
উত্তরমুছুনখুব ভালো লিখেছো বন্ধু।
উত্তরমুছুনঅসাধারণ একটা উপহার! ধন্যবাদ। 👍👍👌👌💯💯❤❤💫💫💥💥
উত্তরমুছুনঅপূর্ব,অপূর্ব ।দুর্দান্ত লিখেছ ।ভীষণ ভালো লাগল ।👌👌👌👏👏❤❤❤❤❤❤⚘⚘
উত্তরমুছুনঅসাধারণ লেখা রোজ যেমন ❤💐❤💐
উত্তরমুছুনকার কোথায় দক্ষতা কেউ জানে না।কাউকেই হেয় করা উচিত নয়।খুব ভাল লাগল।
উত্তরমুছুনকার কোথায় দক্ষতা কেউ জানে না।কাউকেই হেয় করা উচিত নয়।খুব ভাল লাগল।
উত্তরমুছুনখুব ভালো হয়েছে☺️☺️💐💐
উত্তরমুছুনখুব সুন্দর। 💐💐
উত্তরমুছুন