#কবিতা_ওগো_বিদেশিনী
#কলমে_পিয়ালী_চক্রবর্তী
তারিখ : ২০/১২/২০২০
সাগরপাড়ে একাকিনী দাঁড়ায়ে,
তরঙ্গপানে হাত খানি বাড়ায়ে,
দেখে তারই মুখপানে,
কত কথা কহি মনে,
দেখে তারে লাগেনি অচেনা !
হেরি তারে পাগলপারা পথিক,
বারে বারে হয় আনমনা ।
সুন্দর মুখখানি রক্তিম রবির কিরণে ,
পথিক বিস্মিত, দেখিয়া যায় আনমনে,
মেদহীন সুডৌল শরীরের প্রতি,
পথিকের হায়, কিবা হয় গতি!!!
সাগরের নীল তার নয়নতারায়,
দেখিয়া পথিক আজ নিজেরে হারায়,
সোনালী খোলাচুলে দোলা লাগে অন্তরে,
হায়রে!!! পথিক দেখিয়া যায় প্রাণভরে ।
মনে মনে কত কথা কয় তারই কানে,
কখনো কথা তার রূপ নেয় গানে ,
মনে মনে গাহে সে যে হৃদয়ের গান,
আমার এ মন আজ তারে সঁপিলাম ।
© Piyali Chakravorty

অসাধারণ। লিখে যাও 💞💞💞💞💞💞🍫🍫🍫🍫🌷🌷🌷🌷🍫
উত্তরমুছুনদারুণ ।💐💐
উত্তরমুছুনবাহ্! বেশ ভালই লাগল। ধন্যবাদ। ❤❤💯💯
উত্তরমুছুনঅসাধারণ,অনবদ্য।👌👌👍👍🖤❤️🖤❤️
উত্তরমুছুনখুব সুন্দর 👌
উত্তরমুছুনএক কথায় অসাধারণ
উত্তরমুছুন