বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

# বিষয় - আধ্যাত্মিক,পর্ব- ১২ - মৃদুল কুমার দাস।

# নাম- যেথায় আমি ঘর বেঁধেছি'
               ( আধ্যাত্মিক)
                  পর্ব- ১২

      ✍ - মৃদুল কুমার দাস। 

মৃত্যু শয্যাশায়ী পিতা রিচমন্ড একদিন ছোট্ট মার্গটের মা মেরিকে মার্গট সম্পর্কে  বললেন " ঈশ্বর যেদিন ওকে ডাকবেন,বাধা দিও না যেন। ও এসেছে একটা বড় কিছু করার জন্য।" সেই একদিনের ঘটনাই বা কী?
       ছোট্ট মার্গটের বাইবেলের প্রতি প্রবল অনুরাগ ঠাকুমা এলিজাবেথের জন্য। ছ'বছর বয়স থেকে বাইবেল পড়া শুরু। বাইবেল থেকে কবিতা আবৃত্তি যেই শোনে মুগ্ধ না হয়ে পারেন না। বাবা মায়ের কাছে এসে ত আরো গভীর অনুশীলন চলতেই থাকে। স্কুলেতো বটেই, চার্চেও বাবার সঙ্গে যান, বাইবেলের স্তোত্র দিব্বি পাঠ করেন। একদিন সেন্ট জনের 'সুখসমাচার' অপূর্ব ভঙ্গিমায় চার্চের সভাকক্ষে পাঠ করলেন। সেই সভায় হাজির ছিলেন ভারতবর্ষ ফেরত এক ধর্মযাজক। সভা শেষে মার্গটকে ডেকে ঐ ধর্মযাজক বলে গেলেন " ভারতবর্ষ অতন্দ্র হয়ে তার ঈশ্বরকে খুঁজছে। যেমন আমার ডাক এসেছিল,তেমন হয়তো একদিন তোমাকেও আহ্বান জানাবে। প্রস্তুত থেকো।" কথাগুলো ছোট্ট মেয়েটির মধ্যে যেন এক কাঁপন ধরাল। ধর্মযাজক বিদায় নিয়ে চলে যাওয়ার পর,ছোট্ট মার্গট বাবার কাছে পৃথিবীর মানচিত্র নিয়ে হাজির হলেন। বাবাকে বললেন কোথায় ভারতবর্ষ। বাবা আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এটিই হল ভারতবর্ষ। কেমন করে ভারতবর্ষ থেকে ডাক আসবে? এর উত্তর দেওয়ার কেউ নেই! তবে বিশ্বাসের অঙ্কুরোদগম ঘটে গেল। একদিন না একদিন আসবেই।
     এই ঘটনাটিও স্যামুয়েলের মনে খুব নাড়া দিল। এই ঘটনা থেকেই মেরিকে স্যামুয়েল মৃত্যুশয্যায় এই কথা ক'টি বলেছিলেন।
    মাত্র চৌত্রিশ বছর বয়সে স্যামুয়েল মারা গেলেন। পিতৃহারা দুটি নাবালিকা মেয়ে ও নাবালক ছেলেকে নিয়ে মেরির জীবন হালভাঙা নাবিকের দশা।
    পিতার মৃত্যুতে দুই বোন দেড় মাইল দূরের স্কুলে পড়তে যান। স্কুলে মার্গট 'সান' ও বোন মে 'রেন' নামে পরিচিত হন। কয়েক দশক পরে যখন মার্গট স্কুল তৈরী করবেন, আশ্চর্যের বিষয় সেখানে তিনি হবেন,প্রিয় সানদিদি।
     অভাবী সংসারে এবার মার্গটের স্কুল জীবন কেমন কাটবে, কেমন অবস্থার মধ্য দিয়েই তাঁদের যাত্রাপথ শুরু হবে তাই নিয়ে হাজির হব পরের পর্বে।
             (চলবে)
    
  @

রিজার্ভ ফর মৃদুল কুমার দাস। 

১৩টি মন্তব্য:

  1. খুব ভালো লাগছে পড়তে ।। 👏🏻👏🏻🌷🙏🙏

    উত্তরমুছুন
  2. মার্গটের স্কুল জীবন নিয়ে উৎসাহিত। অপেক্ষায় রইলাম।

    উত্তরমুছুন
  3. অসাধারণ লেখা।তথ ত সমৃদ্ধ।ভীষণ ভালো লাগলো।
    পরের পর্বের অপেক্ষায় রইলাম।🙏🙏🙏

    উত্তরমুছুন
  4. অসাধারণ লেখা।তথ ত সমৃদ্ধ।ভীষণ ভালো লাগলো।
    পরের পর্বের অপেক্ষায় রইলাম।🙏🙏🙏

    উত্তরমুছুন
  5. পরের পর্বের জন্য আর অপেক্ষা সইছে না।

    উত্তরমুছুন

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...