*সুরেরো বাঁধনে*
©শর্মিষ্ঠা ভট্ট
💏
একমাত্র ওটাই ছিল তাদের মধ্যে বন্ধন। নস্করদের যদু বেহালা বাজায় অপূর্ব সুর তার হাতে। ছোট থেকেই তেমন যত্ন বা গুরুত্ব পায়নি সমাজের কাছে। আত্মীয় ঘরে যায়গা হয় না। স্কুল পায় না। বন্ধু জোটে না। ভাইবোনরা ভালোবাসে না মায়া করে জানে না। সে স্পেশাল চাইল্ড, মা বাবা ছাড়া কেয়ার তেমন কে আর করল? তাও বাবা দায়িত্ব আর মা ভাগ্যের দোষ ভেবে হয়ত আঁকড়ায় এখনও।
সে এসে দাঁড়ায় 🎻বেহালা বাজলেই। ভাষা হীন আলিঙ্গনে ভরে তার চোখ। শুনলেও মালতী বলতে পারে না। পাশের বাড়ি গত দশবছর ভাড়ায় আছে। মালতীর ঘরেও একই ছবি। সুর ওদের বেঁধে রেখেছে। কখনও যদু মালতীর ভাষা জানবে না। ওর পাশে এসে দাঁড়ানো গরম বাতাস টুকু ছাড়া। মালতীর যে তখন চোখ দিয়ে জল পড়ে, কিছু বলার আবেদন নিয়ে সুরের বাঁধনে বিভোর হয়........ এই সেতু, সুরের সেতু, হাওয়ায় ভাসা কথার সেতু ...এক অনির্বচনীয় আকর্ষণের সেতু।। দুজনেই জানে না কখন দমকা হাওয়ায় সুর ভেসে যায়, সেতু ভেঙে যায়। তবু বালির চরে ঘরটি বাঁধা। যদু বাজায়..... এসো আমার ঘরে এসো... মালতী গ্রীল ধরে দাঁড়িয়ে অবাক চোখে বৃষ্টি দেখে। ছোঁয়ার মতো কাছে ছিল,দুরত্ব বেশি ছিল না।

অসাধারণ! দারুণ লাগল! 👍👍❤❤⚘⚘
উত্তরমুছুন