মায়ের কাছে নালিশ।😊😊
পারমিতা মন্ডল।
জয় মা সরস্বতী বিদ্যার দেবী তুমি ,
একটু বুদ্ধি দাও আমাকে যেন একটু বুঝি ।
পোলো শুধু বেগুন বলে , সাথে সুদেষ্ণাও ,
সৌগতদা ওদের দলেই, বলেন "বেগুন বলিস না
শুনতে খুব খারাপ লাগে তারচেয়ে ,ব্রিঞ্জল বল ।"
দেশ থেকে বিদেশে পাঠালাম দেখ ' যেন ঠিক রানী
পারো তুই আর কাঁদিস না , ওরে বেগুন সুন্দরী।
বিচার করো তুমি মাগো দিলাম তোমায় নালিশ,
শাস্তি তোমায় দিতেই হবে , বলে দিলাম আমি।
তোমার পুজোর আগে মাগো খেয়েছিলাম একটা কুল
বুদ্ধি কি তাই বেরিয়ে গেল , নাকি আমারই ভুল?
হাতে খড়ি হয় যখন সবাই চক দিয়ে লেখে,
আমার বেলায় পুরুত ঠাকুর বেগুন দিল হাতে।
বেগুন কেটে পাশেই মাসি রেখে গিয়েছিল।
তাড়াহুড়োয় পুরুত ঠাকুর সেটাই আমায় দিল।
পিউ শুধু চকলেট দেয় , ডার্লিং বলে আমায় ,
কতোদিন আর বলতে পারবে ,জানি না এদের জ্বালায় ?
বিচার করো মাগো তুমি, না হলে বুদ্ধি দাও ।
বেগুন নাম তুমি এবার আমার ঘুচাও।।😃😃😃
বাঃ খুব সুন্দর 👌👌👌
উত্তরমুছুনআমি মাতাজী 😋😋আননোন লেখা আছে🤦♀️🤦♀️
উত্তরমুছুনবেড়ে লিখেছিস😊😊😊😊
উত্তরমুছুনদারুণ লাগল। অসাধারণ! 👍👍❤❤❤⚘⚘⚘
উত্তরমুছুন😅😅😅😅😅😅😅😅💐💐💐💐💐💐💐💖💖💖💖💖💖💖
উত্তরমুছুন☺️☺️☺️☺️এখন থেকে নালিশ জানিও না।জমিয়ে রাখ না হলে মা ভুলে যাবেন।সব নালিশের চিরকুট তখন উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপবে।বুঝলে!
উত্তরমুছুনহ্যাঁ গো, খুব ভালো করেছ। মায়ের কাছে নালিশ করেছ ওদের নামে।
উত্তরমুছুনআমাকে দেখো, আমি কক্ষনো তোমায় ওই সব আজেবাজে কথা বলি না।
দারুণ লিখেছ গো 👌😍❤️💕