"একটু চুপ করো,একটু স্থির হও,অত বাড়িয়ে বলো না,অমন মাত্রা ছাড়িয়ে চলো না।
- ( রবীন্দ্রনাথ ঠাকুর।)
জ্ঞানালোক
#কলমে_পিয়ালী_চক্রবর্তী
তারিখ : ০৯/০৭/২০২১
****************************
মানুষকে মানুষজ্ঞান নাহি করে,
দৃষ্টিতে অবজ্ঞা তাহার ঝরে পড়ে,
কথার শ্লেষে ঘায়েল করে মনপ্রাণ,
তরবারি অপেক্ষা তীক্ষ্ণ যখন বাক্যবাণ!
অলক্ষ্যে আসে কারোর চোখে জল,
সেই অশ্রু বাড়ায় তোমার মনোবল!
মানুষ তুমি! হে শ্রেষ্ঠ জীব ভুলে যেয়োনা,
অতিবাড় বেড়ে পতন ডেকে এনোনা ।
সহিষ্ণুতা-ধৈর্য্যশীলতা পরম মানব ধর্ম,
মাত্রাছাড়া বেপরোয়া কেন তোমার কর্ম!
নিষ্ঠাবান হও নিজ কর্ম প্রতি,
সৎকার্যে আপনারে সদা করো ব্রতী ।
ছাই ফেলতে লাগে যেমন ভাঙা কুলো!
মূল্যবান এই কথাটি কখনো নাহি ভুলো ।
যদি দিতে না পারো যোগ্য সম্মান,
সম মান পাবার আশা হবেই ম্রিয়মাণ ।
শান্ত হও, ধীর হও, হও ক্ষমাশীল,
চুপটি করে থাকো যেথা মতের অমিল,
ঔদ্ধত্য, দাম্ভিকতা পাশবিকতার পরিচয়,
তেমন মানুষ কখনো কারো প্রিয় নাহি হয় ।
হে মানব, অন্তরে জ্বালাও জ্ঞানের আলো,
কেউ যদিবা মন্দ, তবু তুমি হও ভালো ।
জীবনের সৌন্দর্য আসে বিচক্ষণ হলে,
যে ঘোড়ার রাশ নেই সে যায় রসাতলে ।
Copyright © All Rights Reserved to Piyali Chakravorty

অসাধারণ! অভিভূত হলাম। চমৎকার! 👍👍❤❤⚘⚘🖋
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ🙏
মুছুনদারুন।💐💐
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ
মুছুনভীষণ ভাল লাগল।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ
মুছুনঅপূর্ব অসাধারণ অনবদ্য দুর্দান্ত কোনো কথা হবে না 💐💐💐💐💐💐💐
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ🤗🤗🤗🤗🤗🍫🍫🍫🍫🍫❤️❤️❤️❤️❤️❤️❤️
মুছুনঅপূর্ব সুন্দর ভাষার প্রকাশ।💞💕
উত্তরমুছুন