শুভ বাক্য আলোচনা বাসর
কলমে রজত সরকার
শুরু করি রবিঠাকুরের বাক্য, তার উত্তর রবিঠাকুরের কথায়
Please stop, let me love
শেষের কবিতায়
দোহাই তোরা চুপ কর, ভালোবাসিবারে মোরে দে অবসর /
প্রকৃত প্রেমের শেষটা অদ্ভুত নিস্তব্ধতা /যেখানে আত্মার মিলন, সেটা শব্দহীন /প্রেম পর্যায় তখন পূজা পর্যায়ে উপনীত /
আবার, বিচিত্র পর্যায়,, এটা দেখতে গেলে দেখতে হয়, শিশুর মাতৃদুগ্ধ পান /আদর, ভালোবাসা, খাদ্য, জীবন মিলেমিশে বিচিত্র শব্দহীন অধ্যায় /
আসি প্রকৃতি পর্যায়,, রোটাংপাস এর অনেক উঁচু বরফের ওপর শব্দহীন কুমায়ুন হিমালয় /প্রকৃতি কথা বলে, শব্দহীন /
অর্থাৎ প্রেম, পূজা, প্রকৃতি ও বিচিত্র পর্যায়ের শেষ ধাপ শব্দহীন /
আবার, আজ সন্ধ্যায় যখন ব্যায়াম করবেন, দেখবেন শেষটা শব্দহীন শবাসন /
আবার জীবন শেষের দিকে, বুড়োবুড়ি প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী শ্রবন ক্ষমতা ক্ষীণ /শুধু হাত ধরে তাকিয়ে তাকিয়ে থাকা, ভালোবাসা তখন শব্দহীন /
অসাধারণ নীরবতার বিশ্লেষণ। অপূর্ব। 👍👍❤❤⚘⚘
উত্তরমুছুন