শনিবার, ১০ জুলাই, ২০২১

বন্ধ কলম* শর্মিষ্ঠা ভট্ট

 *বন্ধ কলম*

শর্মিষ্ঠা ভট্ট



রাত জাগা পাখি 

একটু বৃষ্টি দিও 

জমিটা চাষ করবো। 

একটু স্বস্তি দিও 

তোমার জন্য

কবিতা লিখবো আবার। 

কলম নিয়ে বসেছি

না আর এগো বার

সাধা নেই। 

হারিয়েছি গতি

চুরি করা হতাশ 

অসুখে নিয়ে গেছে সখ। 

রাত জাগা তারার মতো

চেয়ে থাকা রাত শেষের আশায়।



*ছবির কথা*

©শর্মিষ্ঠা ভট্ট 💚


ছবিটি বলল এসে বড়ো কষ্টো আমার / কেন গো? কি হয়েছে তোমার? / চোখে তার জল মুখে তার বাক্য হীন ব্যথা / শ্বাস নিতেও তার বুকে চাপা কান্না/দেখে মনে হলো প্রসব বেদনা নিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে / সবুজ একটা পৃথিবীর জন্ম দিতে চায়/ তুল  তুলে নতুন সন্তান বড়ো আদরের সে/ সে সবুজ সে নবীন / আদুরে একটি ছোট্ট শিশু জন্মাতে চায়, পৃথিবীর নবতম রূপ / নাম তার সবুজ। মা প্রকৃতি শত বাঁধা ঠেলে ভয়ঙ্কর প্রতিকুলতা উপেক্ষা করে জন্ম দিতে চায় /কাতর আর্তি জানাচ্ছে আমাদেরদের কাছে / তার নিকটতম আত্মীয় বন্ধু মানুষের কাছে আবেদন তার/শিশুর জন্য বাস যোগ্য বাতাবরণের দাবি/ এটুকু তো সে চাইতে ই পারে💚🍃💚

1 টি মন্তব্য:

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...