আজকের শব্দটি এত সুন্দর..... ভেসে যেতে ইচ্ছা করে সুদূর অতীতের পথে। চলেছে আমি সাথে তোমরা, আমার মৈত্রেয়ী গার্গীর দল। ধীমায়ী সূর্যতপা গঙ্গা তখন নব যৌবনা তন্নি । এখনের মতো স্থাপত্য আর নাগরিক যন্ত্রনায় হারাননি তিনি। স্ফটিকের মতো তার রূপ। পবিত্র সুস্বাদু পর্যাপ্ত আলোক প্রাপ্ত তিনি। আমাদের প্রানদাত্রী গঙ্গা। মানবকল্যাণমুখী জলধি বরুণ চঞ্চলা, অম্বু উপাধিধারী কল কল্লোলিনী। ভেসে চলেছেন আপন মনে। তার পাশ বেয়ে ঘটছে মহাভারত কথা। জম্বুদ্বীপের ইতিহাস বদলে যাচ্ছে। কাব্য সাহিত্যে সৌন্দর্য, ইতিহাসে সেই সুদ্যম্বু ধ্বংসিনী। কালচক্রে ঘটে যাওয়া ঘটনা চলমান চিত্রপটে দেখে দেখে এগিয়ে চলেছি। পবিত্র তুমি গঙ্গা।
জর্ডান নদীর তীরে অবস্থিত সভ্যতার বিকাশ। পবিত্র সে নদী। খ্রীস্ট নবী মুসার সমাধি এর কোলে। জর্ডান, আমরা দাঁড়িয়ে আছি তোমার পাশে। সুদ্যম্বু তুমি ও কি গঙ্গার মতো? আরবিতে তুমি শরীয়ত নদী। গলীলসাগর থেকে মৃত সাগরের দিকে কত কত কাল ধরে ছুটে চলেছো। শিশুদের তোমার জলে ধুয়ে তবেই অপসুদীক্ষা দেয় খ্রীষ্ট ধর্মে। তুমিও তো সুদ্যম্বু। উজ্জ্বল আলোকবর্তিকা। ইসরাইল রীরা তোমায় পার করেই প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করেছিল। এই নদীর তীরে নসরতীর যীশু কে বাপ্তিস্ম করা হয়েছিল। দীর্ঘ ইতিহাস, মানুষের প্রয়োজনে পবিত্রতা র তকমা পরেছো। পরিবর্তন এসে বারে বারে তোমাদের মানুষের সামাজে তোমাদের অস্তিত্বের আবেদন ঘেঁটে গেছে। অধিকার প্রয়োজনের লড়াইয়ে অপবিত্র ও স্রোত হীন হয়েও বজায় রেখেছো একটিই উপাধি *সুদ্যম্বু*.... ©কপিরাইট সর্তকত শর্মিষ্ঠা ভট্ট।।। 🙏ধন্যবাদ

দারুণ! অসাধারণ লাগল। 👍👍❤❤⚘⚘
উত্তরমুছুনঅপূর্ব সুন্দর 💞🌷
উত্তরমুছুন