সোমবার, ১২ জুলাই, ২০২১

ভুল-ঠিক(সুদেষ্ণা দত্ত)

 



ভুল—ঠিক

 কলমে-- সুদেষ্ণা দত্ত 

তারিখ--১২/০৭/২০২১  

         সফিকুল দ্বাদশ শ্রেণীর ছাত্র।তবে কাঠের ব্যবসায়ী বাবা আলম বাবু ছেলেকে যথেষ্ট অনুশাসনে রাখেন।এখনও তার হাতের মুঠোয় মুঠোফোন অধরাই।সরকারী ঘোষণা অনুযায়ী পড়াশোনার সুবিধার্থে তার একটি ট্যাব পাওয়ার কথা।মনে মনে খুব উত্তেজিত সফিকুল।বিকেলে গোয়াল পাড়ার মাঠে ফুটবল খেলতে গেলে অনেক বন্ধুই তাদের মুঠোয় ধরা স্বপ্নকে দেখায়।সফিকুল একটু মন মরা হয়,তার একাউন্টে এখনও ট্যাবের মূল্য পৌঁছায়নি।মনে মনে নামের আদ্যক্ষরকে দোষারোপ করে সান্ত্বনা পায়।কিন্তু দিন চলে গেলেও তার একাউন্ট নম্বরে টাকা ঢোকে না।শেষে স্কুলে গিয়ে জানতে পারে ভুলবশত টাকা অন্য একাউন্টে ঢুকে গিয়েছে।সফিকুলের মাথায় হাত!শেষে স্কুল-ব্যাঙ্ক ছোটাছুটি করে জানা যায় যে উজ্জ্বল ধারা নামে এক ব্যক্তির একাউন্টে টাকাগুলি ঘাপটি মেরে বসে আছে।কিন্তু তাঁর সঙ্গে সংযোগ স্থাপনের নম্বর না থাকায় ঠিকানা জোগাড় করে বাবা—ছেলে গিয়ে পৌঁছায় নির্দিষ্ট স্থানে।             

        ঠিকানায় গিয়ে দেখে সুন্দর সাজানো একটি রথ।আর তাকে ঘিরে কিছু অভাবী শিশুর মুখ আনন্দে ঝলমল করছে।পাশে প্যান্ডেল বেঁধে কয়েকটা বাচ্চা খুব তৃপ্তি করে লুচি,পায়েস খাচ্ছে।বাড়ীটির জরাজীর্ণ দশা।বাড়ীর কর্তাকে ডাকতে দু’পক্ষই অবাক হয়।আরে এই উজ্জ্বল কাকু তো বাবার কাঠ চেরাইয়ের কারখানায় কাজ করে।উজ্জ্বল এমন পুণ্য দিনে তার সহৃদয় মালিককে বাড়ীতে দেখে ভীষণ আপ্লুত হয় আর জানায় হঠাৎ ব্যাঙ্ক একাউন্টে দশ হাজার টাকা ঢোকায় বাড়ীর ও পাড়ার বাচ্চাদের দীর্ঘদিনের আশা মেটানোর চেষ্টা।আলম বাবুর দাবি আর কথা হয়ে বেরোতে চায় না।যথাযোগ্য অতিথেয়তা গ্রহণ করে,প্রত্যেক বছর তাঁর কারখানার কাঠ থেকেই বিনামূল্যে রথ তৈরীর প্রতিশ্রুতি দিয়ে বাড়ী মুখো হলে জয় জগন্নাথ ধ্বনিতে সকলে মুখরিত হয়।       

      আর আলম বাবু সঙ্কোচ নিয়ে ছেলের মুখের দিকে তাকান।একটা আলো ঝলমলে মুখ বলে ওঠে,এটাই আল্লার ইচ্ছে ছিল বল আব্বু।খুশিতে ছেলেকে বুকে জড়িয়ে ধরেন গর্বিত বাবা।না অনুশাসনে অমানুষ হয়নি ছেলে।   

©কপিরাইট রিজার্ভড ফর সুদেষ্ণা দত্ত

ছবি সূত্র--সুদেষ্ণা দত্ত(অনুপ্রেরণা গুগুল)

১৪টি মন্তব্য:

  1. দুর্দান্ত একটা মেসেজ পেলাম তোমার গল্পের মাধ্যমে।
    💞🌷

    উত্তরমুছুন
  2. অসাধারণ লাগলো। আমাদের দৈনন্দিন জীবনের জটিলতার মধ্যেও এত্তো সুন্দর ভাবে যে সম্প্রীতির বন্ধন গড়ে তোলা যায় তার স্বাক্ষর রেখেছে। বরাবরই আপনার লেখনীতে কিশলয়ের চিন্তাধারায় ক্রমশ হারিয়ে যাওয়া নৈতিকতাকে ফিরিয়ে আনার এক অভিনব প্রয়াস দেখা যায় .....🙏🏼

    উত্তরমুছুন
  3. ধন্যবাদ শান্তনু। ভাল থেক।

    উত্তরমুছুন
  4. খুব সুন্দর ভাবনা। সফিকুল এর ভবিষ্যৎ উজ্জ্বল।

    উত্তরমুছুন
  5. Asadharon akta golpo porlam jekhane sundor akta message ache.❤

    উত্তরমুছুন
  6. অসাধারণ লাগল সুদেষ্ণা।সার্থক অণুগল্প।তোমাকে ছাত্রী হিসেবে একদিন পেয়েছিলাম, এর জন্য গর্বিত!

    উত্তরমুছুন
  7. অসাধারণ একটা ম্যাসেজ। 👍👍❤❤⚘⚘🖋

    উত্তরমুছুন

শিরোনাম - অপ্রকাশিত অনুভূতি✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - অপ্রকাশিত অনুভূতি ✍️ ডা: অরুণিমা দাস কিছু অনুভূতি মনের গভীরে থাকাই শ্রেয়। সেটা হয়তো প্রকাশ করলে সমস্যা হতে পারে,তাই প্রকাশ না কর...