শনিবার, ১০ জুলাই, ২০২১

#নাটিকা *পথিমধ্যে* ©শর্মিষ্ঠা ভট্ট

 ##চিত্র বিশ্লেষণ##

নাটিকা অথবা গল্প (আপনারা বিভাগ নির্বাচন করে দিন) 

*পথিমধ্যে*

©শর্মিষ্ঠা ভট্ট



....কিরে বোঁচা হাত কোথায় গেলো? বিদ্যা বোঝাই বাবু মশাই। 


..... দাঁত বের করিস না ধেনো।হাত পা থাকতেও ঠুঁটো জগন্নাথ। 


..... এই গাল দিবিনে , এক্কেবারে। বুদ্ধি খাটিয়ে রোজগার করি। আজ শিয়ালদা তো কাল ধর্মতলা। গেট আপও বদলাই।


....... মারবো মাথায় গাঁট্টা । ওকে বুদ্ধি খাটানো বলে? ইজ্জত হীন, গড্ডালিকা। 


..... ই, ভারী এসেছেন বাবু। পড়ে পড়ে বোঝা বাড়াও। গতরটি তো একটুও নাড়াও না, কেবল বুদ্ধি নাড়াও। দুদিন বাদেই ঝরবে ফিগার সাবধান। 


..... তুই সাবধান হ।যত ক্লাসলেস।পথের ধুলোয় ফেপড়া ভরে বড়ো অসুখ না বাঁধে। পয়সা আছে সারাবার। 


....... বিদ্যা বেচে, থুড়ি জমিয়ে, ব্যাঙ্কে রেখেছো কিছু? নাকি আমার মতোই। কেবল কটোরি হাতে নেই। ঝেড়ে কাশো বস। 


...... লফেটা,স্ক্রাউনডেল। ভিক্ষা করে খায় তার আবার বচন দেখো! এই ছাড় তো পথ, যেতে দে। কাদের সাথে যে দেখা হয়। ননসেন্স।। 


....... খেঁপো কেন বুদ্ধি মান জীব? একটু মজা করলাম। কোথায় তুমি কোথায় আমি। তবে এই অধম বন্ধুটিকে মনে রেখো। অসুখ হলে হসপিটালে ভর্তি হয়ে যাবো, খরচ খানা দিস ভাই। জানিস তো আমার ভিক্ষা চাইতে লজ্জা নেই। হেঁ হেঁ হেঁ।

1 টি মন্তব্য:

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...