সোমবার, ৫ জুলাই, ২০২১

# নাম- পাকা দেখা। (অনুগল্প)✍ - মৃদুল কুমার দাস।

শুভ অনুগল্প-বাসর। 
 # বিষয় - অনুগল্প। 
  # নাম- *পাকা দেখা।*
   ✍ - মৃদুল কুমার দাস। 

     পাত্র কুমারদীপ বেসকারী। কনে সায়ন্তিকা। বাড়িতে এখন সাজে সাজে রব। বাড়িতে মা উষশী দেবী ও বাবা উপমন্যু বাবুর তর্কের আর শেষ নেই। পাওনা কড়ি নিয়ে। মা বাবা যাই করে করুক। বললে তো মা মানুষ করার আবেগের এখন রীতিমত রাজনৈতিক নেতার মতো খাস বুকনি ঝাড়তে পোক্ত হয়ে গেছে। বিয়েটা তাড়াতাড়ি হলে বাঁচি। এই নিয়ে দিনরাত ভালই ঘ্যাঁনর ঘ্যাঁনর পর্ব চলে। সকালে ঘুম থেকে উঠলে অফিস যাওয়া পর্যন্ত একটা পর্ব। মা দুগ্গা দুগ্গা করে অফিস পাঠিয়ে দেওয়ার পর বিরতি। বিরতি তখন যা দীপের কান ঝালাপালার। কিন্তু উষশী দেবীর চলে রীতিমত মেয়ের বাড়ির খোঁজ নেওয়া। ফোনে যোগাযোগের। সে কি আর শেষ আছে। মেয়ের বাড়ির সম্পর্কে এই শুনেছি,ঐ শুনেছি। যতই দীপ বলে "তুমি লোকের মুখে ঝাল খাওয়া থামাও।" কে শোনে। উষশী দেবীর সেই গদে গোঁ - "একবার তো বিয়ে করবি। খোঁজ খবর নিয়ে করবি না। কত খবর না হলে কি বিয়ে হয় রে। না একে বিয়ে বলে। না অনুষ্ঠান বলে। এই আমার বিয়ের সময় ঘটনার জল গঙ্গা-পদ্মা পর্যন্ত গড়িয়েছিল। তোরা আর বাপের বিয়ে দেখিসনি কি বুঝবি। আর সে ধুন্ধুমার কান্ড বুঝবিও না বললে। যাক সে সব কথা। এই শোন না আজ তোর ন মাসিকে ওদের সম্পর্কে খোঁজ নিতে বলেছি।" 
  কুমারদীপ বলে কী হবে? মুখ ফসকে এই বেরিয়ে যাচ্ছিল সায়ন্তিকার সঙ্গে এই তো রেস্টুরেন্ট প্রোগ্রাম আজ হল। টনক সামলে দিল। কিন্তু মায়ের সিক্সথ সেন্স বলে কথা। সটান প্রশ্ন  -"হ্যাঁ,রে তোর আজ ফিরতে এতো দেরি হল কেন রে? সায়ন্তিকার সঙ্গে দেখা করছিস না তো? ইত্যাদি প্রশ্নে অস্বস্তি যখন ঘণাচ্ছিল,মামার ফোন এসে মায়ের উৎসাহের দিক বদল গেল বদলে। উষশী ফোনে। কুমারদীপ বাথরুমের দিকে গুণ গুণ সুর ভাঁজতে ভাঁজতে পা বাড়াল। আজকাল বাথরুম সিঙ্গার প্রবণতা একটু বেশির দিকে। 
     যাক অফিস থেকে ফিরে বাড়ীতে  ঢোকার পর দ্বিতীয় পর্ব। কত তথ্য কীভাবে জোগাড় করেছে তা গোপন রেখে খবর খুঁড়ে বের করেছে সেই অহংকারে মাটিতে পা পড়েনা উষশী দেবীর। এমনকি দশটা-পাঁচটার  ডিউটিতে ঝাঁপিয়ে পড়ে দীপ অফিস বেরিয়ে গেলে কোথায় কোথায় গেলে মেয়ের বাড়ীর সব খোঁজ মেলে উষশীর চলে সেই অভিযান। যত দীপ বলে "মা তুমি এসব বাজে কাজ করছ!" উষশী শুনবে কেন! ছেলের বিয়ে বলে কথা। পাকা কথার আগে খোঁজ খবরের হার্ডলটা পেরনো যে তার বড্ড দায়। 
    পাকা দেখতে তিন জন ছাড়া বড় ভাইকে নিয়েছে। বাপের বাড়ির দিদির বড্ড নেওটা ভাইকে কি না নিয়ে গেলে হয়। মামা বলে কথা।
    পাকা দেখা। মেয়ে পছন্দ। পনের কথা উঠল। কাউকে কিছু না বলতে দিয়ে কুমারদীপ পন দিয়ে বউ আনবে বলে ফেলল। বাপের ছেলের এই মতে পূর্ণ সায়। কিচ্ছুটি বলল না উষশী। শুধু দাঁত চেপে চুপ করে,কাষ্ঠ হাসিতে ছেলের সঙ্গে তাল মিলিয়ে আসার পর ঘরে কি হয়েছিল বা কি হতে পারে,লঙ্কাকান্ডের আগুন কোনদিন দিয়ে হয়েছিল সে খোঁজ আর নেওয়া হয়নি। তবে মনে হয় বলেছিল বাপ-বেটা দুটোই শয়তান।
        **********
# কপিরাইট রিজার্ভ ফর মৃদুল কুমার দাস।

৫টি মন্তব্য:

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...