শুভ শব্দ আলোচনা-বাসর।
# বিষয় - *শব্দ আলোচনা।*# নাম- *প্রতিশোধ।*
✍ - মৃদুল কুমার দাস।
মানুষের শারীরিক গঠন, তার জীবনের বিচিত্র অবয়বসংস্থান ও মেরুদন্ডে কাম,ক্রোধ, লোভের তাড়া যেভাবে সচেতন অহংকারের সঙ্গে জড়িয়ে থাকে - তার উৎস কোথায় আজও সুলুক সন্ধান কারো কাছে নেই। তবে মানুষের ভেতর এসবের বিচিত্র সমাগম হয়েও,তবু বলি "সবার উপরে মানুষ সত্য।" কিন্তু সামনে সদাই দাঁড়িয়ে দারোয়ানের মত - "মানুষ কিসে মানুষ হয়?" কিসে হয় তার নিরন্তর চেষ্টা থাকে কতকগুলি মাপকাঠি(সততা,ন্যায়,মূল্যবোধ...) আছে,তবে নির্দিষ্ট করে বলা এখনও যায়নি ওর জন্যই মানুষ হওয়া যায়। কেন প্রতিশোধ যদি ঘৃণ্য মনে হয়,ক্ষেত্রবিশেষে প্রতিরোধের পালায় ন্যায় অন্যায় বিচারে মানুষ হওয়ার একটা স্বীকৃতি আছে। তাই খুব প্রচলিত কথা চালু আছে,মানুষ হওয়ার নানা শিক্ষা - যত দিন বাঁচি,তত দিন শিখি।
রবীন্দ্রনাথের 'পুরাতন ভৃত্য' কবিতায় উপেনকে সাতপুরুষের ভিটে মাটি থেকে উৎখাত করে,জোর করে জমিদার উপেনের দু'বিঘা জমি যখন দখল নিলেন,তখন উপেনের কি করা উচিত ছিল? উল্টো দিকে দাঁড়িয়ে আমরা তাল ঠুকছি উপেন জমিদারের বিরুদ্ধে কিছু তো একটা করো। বেদখলের প্রতিশোধ নাও। কিন্তু কি দেখলাম উপেন বলছে দু'বিঘা জমি যেন তার মোহগর্ত। ভগবান যেন "বিশ্বনিখিল লিখি দিল দু'বিঘার পরিবর্তে"। জমিদার আগ্রাসক। তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া উপেনের কাছে দুরুহ কর্ম। জমিদার কেন করল বা এমন ঘটনা কেন ঘটাল! সেটাই তো মানুষের ভেতরের লোভ,বল প্রয়োগে প্রভুত্বকারী ও বিপরীত পক্ষের প্রতিশোধস্পৃহা সৃষ্টির কারণ।
ইলিয়াড হল হারকিউলিসের জীবনব্যাপী প্রতিশোধ নেওয়ার বৃত্তান্ত।
যতদিন না দুঃস্বপ্নের রক্তে চুল ভিজিয়ে দ্রৌপদী সভার মধ্যে কৌরবপক্ষের বিবস্ত্রীকরণের অপকর্মের প্রতিশোধ নিচ্ছেন ততদিন চুল খোলা রেখেছেন।
হিটলার সুন্দরী ইহুদী কন্যার প্রেমে ব্যর্থ বলে ইহুদী নিধন,দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রতিশোধকামী মানুষের প্রবৃত্তির সার্থক দৃষ্টান্ত।
প্রতিশোধ একটি প্রবৃত্তি থেকে স্পৃহার জন্ম দেয়।
এই স্পৃহা সন্ন্যাসী বা ব্রাহ্মণের জন্য নয়,ভিক্ষুক বা যোগীর জন্য নয়।
প্রতিশোধস্পৃহা সাংসারিক অধিকার নিয়ে মনের একপ্রকার ভাব। ব্যক্তিত্বের এও একটি মাপকাঠি। কেননা এর লক্ষণ হল পক্ষ ও প্রতিপক্ষ,বাদী ও বিবাদীপক্ষ তৈরি হয় প্রথমে,তারপর উভয়ের লক্ষ্য হয় আঘাত ও প্রত্যাঘাত চরিতার্থ করা। আদালত, আইন, বিচার, বাদী ও বিবাদীর প্রতিশোধ হল মূল কথা। এই প্রতিশোধ নিয়ে জীবন জীবিকা যাদের তাদের বলা হয় ব্যবহারজীবী।
হোমার ইলিয়াড এ প্রতিশোধকামী,কিন্তু সক্রেটিস প্রতিশোধ বিরোধী। আবার সক্রেটিসের শিষ্য নৈয়ায়িক ও নীতিবাগীশ অ্যারিস্টটল কিন্তু প্রতিশোধের সমর্থক। নাটকের নায়ক ও প্রতিনায়ক শোধ ও প্রতিশোধের ভূমিকায় নাটকের কাহিনী বুননে থাকে দর্শকের মনে ভীতি (fear) ও করুণা(pity) জাগানোই মূল লক্ষ্য। তাই নাটকের ভিত্তি।
রামায়ণে সূর্পণখার প্রণয় নিবেদনের অপরাধে নাক কাটা যাওয়া,তারই প্রতিশোধে সীতা হরণ,রাবণের পরস্ত্রী অপহরণজনিত অপরাধের প্রতিশোধ নিতে সীতা উদ্ধারের জন্য গোটা সোনার লঙ্কা ধ্বংস প্রতিশোধের কাহিনী ছাড়া আর কিই বা। কেন কুরুক্ষেত্রের যুদ্ধ তো প্রতিশোধের। সুন্দরী হেলেনকে না পাওয়ার জন্য ট্রয় ধ্বংস সে তো প্রতিশোধ ছাড়া আর কি! পদ্মাবতীকে বাঁদি হিসেবে না পেয়ে আলাউদ্দিনের চিতোর ধ্বংস সে তো প্রতিশোধের বিখ্যাত ঐতিহাসিক কাহিনী।
সময় পরিবেশ পরিস্থিতি প্রতিশোধের নিয়ামক। কার মধ্যে কখন প্রতিশোধের স্পৃহা জন্মাবে কেউ বলতে পারেনা। প্রতিশোধ ক্ষমতার অলিন্দে জাহির করতে সবসময় গ্যাটসে বিরাজমান।
সমাজবদ্ধ জীবন সমাজের কল্যাণের স্বার্থে সংঘবদ্ধ থাকার প্রয়োজনে প্রতিশোধের বিপরীতে বলা হয় হিংসা ভুলতে,শত্রুতা ভুলতে,ক্ষমা করার মনোভাব গড়তে। যিশুখ্রিস্ট প্রতিশোধের বদলে শত্রুকে ভালবাসার কথা বললেন- চপেটাঘাতকারীর দিকে অন্য গাল বাড়িয়ে দিতে বললেন। ওল্ডটেস্টামেন্টের প্রতিকূলে হেঁটে ধর্মব্যবসায়ীদের বিধানে যিশুর ক্রশবিদ্ধ হওয়ার পেছনে আছে প্রতিশোধের জিঘাংসা।
ব্যক্তিস্বাতন্ত্র্য, ভোগবাদ, তূল্যমূল্য বিচার,স্বার্থান্বেষী মনোভাবই সবাইকে প্রতিশোধমুখী করে। প্রতিশোধ জন্ম নেয় কারোর একাধিপত্য,অন্যায় আচরণের বিরুদ্ধে বিহিতের পন্থা থেকে।
সুতরাং প্রতিশোধ একটি বর্ণবহূল চরিত্র। প্রতিশোধ ধ্বংসের মুখে ফেলে,প্রতিশোধ ন্যায় প্রতিষ্ঠা করে। কখন কিভাবে প্রতিশোধ মুভমেন্ট করবে তা স্থান কাল ও পাত্র বলবে।
যে সমাজ যতবেশী দুর্বল,বৈষম্যপীড়িত সেই সমাজে প্রতিশোধস্পৃহা তত প্রবল।
যে সমাজ যত রাজনৈতিক পীড়নের মুখে পড়বে তত মতপার্থক্য থেকে প্রতিশোধস্পৃহা আসবে।
সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে বিপ্লব ও বৈপ্লবিক আন্দোলন সংঘটিত হয় প্রতিশোধস্পৃহা থেকে। প্রতিশোধ জীবনকে অহরহ আষ্ঠেপৃষ্ঠে বেঁধে রেখেছে। অর্জুনকে কুরুক্ষেত্রে প্রতিশোধ নিতে শ্রীকৃষ্ণের গীতার বাণী প্রতিশোধের জীবনভাষ্য। প্রতিশোধের জন্য জীবন,জীবনের জন্য প্রতিশোধ কি মনে হয়!
******
অসাধারণ লেখনী
উত্তরমুছুনঅপূর্ব লিখেছেন।
উত্তরমুছুনঅপূর্ব লেখা
উত্তরমুছুনবাহঃ, দারুণ লাগলো ।
উত্তরমুছুনঅসাধারণ বিশ্লেষণ ..💐💐💐
উত্তরমুছুনঅসাধারণ 🙏
উত্তরমুছুনখুব সুন্দর।
উত্তরমুছুনঅসাধারণ
উত্তরমুছুন