সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

ক্যান্টিন কাহিনী (পিয়ালী চক্রবর্তী)

 


ক্যান্টিনের কাহিনী
*****************
#কলমে_পিয়ালী_চক্রবর্তী
************************

"ও বসে আছে পিছন ফিরে, যাবো কি যাবো না ভাবছি," দোনামোনা করেও অভ্রর দিকে পা বাড়ালো দেবপর্ণা । কাছে গিয়ে আলতো হাতে স্পর্শ করলো অভ্রর কাঁধের ওপরে ।

চকিতে পিছন ফিরে চেয়ে দেবপর্ণাকে দেখেই অভ্রর দৃষ্টিতে প্রকট হলো প্রবল ঘৃণা,   বিবমিষা । চেঁচিয়ে উঠলো এক ক্যান্টিন ভর্তি লোকের সামনে, "কেন এসেছিস আবার পর্ণা?"

পর্ণা : খবর পেয়ে এলাম, তুমি নাকি মদ - সিগারেট খাওয়া খুব বাড়িয়েছো!! কেন? আবার কাশি হয় যদি !! আর একদম খাবেনা প্রমিস করো ।

অভ্র : তোর কথা শুনলে গা জ্বালা করে । বেরিয়ে যা আমার সামনে থেকে ।

পর্ণা : মুখটা একদম শুকিয়ে গেছে, খাওয়া- দাওয়া করো না ঠিকমতো?

অভ্র : না ।

পর্ণা : কেন?

অভ্র : (এক বুক অভিমান নিয়ে) খোঁজ রাখার মানুষ কই?

পর্ণা(চোখে জল ) : বাউণ্ডুলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াও কেন? বাড়িতে মন বসেনা?

অভ্র : (মুক্ত বিন্দুর মত ফোঁটা ফোঁটা জল টপ টপ।করে পড়ছে চোখ দিয়ে, ঠোঁট কাঁপছে থরথর) কেউ নেই সেখানে । মন করে না বাড়ি ফিরতে ।

পর্ণা : ভুলতে পারছো না কেন আমায় ? অন্য কাউকে বিয়ে করে সুখী হও ।

অভ্র : আমি সুখী হলে তুই শান্তি পাবি, আমাকে সারাজীবনের জন্য অশান্তি দিয়েছিস, তোকে আমি শান্তি কি করে দিই বলতো? অন্যের ঘরে তোর সুখ যে আমার সহ্য হবে না ।

পর্ণা (ম্লান হেসে) : সুখ!! সে তো কবেই শুকপাখি হয়ে উড়ে গেছে । স্বামীর আমার এক নারীতে মন ভরেনা । বহুগামী সে, পরনারীতে আসক্ত ।

অভ্র : (মুখে বাঁকা হাসি) আমায় ঠকিয়ে গেছিস, তোর ভালো হবে কি করে!! একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে । তোর কাছে আমার ভালোবাসার চেয়ে দামী ছিল তোর বরের কোটি কোটি টাকা । এখন কেন নাকিকান্না কাঁদছিস পর্ণা?

ইতিমধ্যে অভ্রর বেস্ট ফ্রেন্ড বিশাল ক্যান্টিনের দরজা দিয়ে হন্তদন্ত হয়ে ঢুকলো । দেখে অভ্র একা একা হাত মুখ  নেড়ে নিজেই নিজের সাথে কথা বলে চলেছে ।

অভ্রর কাছে এসে বিশাল ওকে ধরে ভালো করে ঝাঁকিয়ে দিয়ে বললো, "একা একা এখানে পাগলের মত বকছিস!! ওদিকে পর্ণা গতকাল রাত্রে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে" ।

অভ্র দেখে ওর সামনে থেকে পর্ণা যেন ভোজবাজির মতো উবে গেল ।

অভ্র চেঁচিয়ে উঠলো, "পর্ণানাআআআআআআআ" ........

অভ্র আর পর্ণার পুরোনো সেই প্রেম, যা শুরু হয়েছিল এই ক্যান্টিনেই, সেই ক্যান্টিনের চেয়ার, টেবিল, চায়ের কাপ সাক্ষী হয়ে রইলো পর্ণার অমর প্রেমের । শেষবারের মতো দেখে গেলো, ছুঁয়ে গেল, কথা বলে গেল তার ভালোবাসার মানুষটির সাথে ।
Copyright © All Rights Reserved
Piyali Chakravorty

১১টি মন্তব্য:

  1. খুব সুন্দর লিখেছিস। ধন্যবাদ। 👍👍👌👌💥💥💫💫💯💯❤❤💅💅💅

    উত্তরমুছুন
  2. খুব ভালো লেগেছে। ভৌতিক ও বিষাদময় খুব আকর্ষণীয়। 💐💐

    উত্তরমুছুন
  3. সুন্দর গল্প 👌👌👌👌💐💐💐💐😊😊😊😊

    উত্তরমুছুন

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...